এক্সপ্লোর

Dimple Yadav: ১৫১ যাত্রী নিয়ে ছিটকে পড়ার জোগাড়, অল্পের জন্য রক্ষা পেল IndiGo-র বিমান, সওয়ার ছিলেন অখিলেশপত্নী, সাংসদ ডিম্পল যাদব

IndiGo Plane Fails to Takeoff: শনিবার উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে।

নয়াদিল্লি: অল্পের জন্য মারাত্মক বিপদ এড়াল ইন্ডিগো-র একটি বিমান। শেষ মুহূর্তে জোরে ব্রেক কষলেন পাইলট। তাতে বিমানটি তীব্র ঝাঁকুনি খেলেও, প্রাণ বাঁচল ১৫১ জন যাত্রীর। ছুটতে ছুটতে রানওয়ে শেষ হয়ে এলেও আকাশে উড়তে পারছিল না বিমানটি। পাইলটের উপস্থিত বুদ্ধির জেরেই ভয়ঙ্কর বিপদ এড়ানো সম্ভব হল বলে জানা যাচ্ছে। সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদবও বিমানে সওয়ার ছিলেন বলে খবর। (IndiGo Plane Fails to Takeoff)

শনিবার উত্তরপ্রদেশের লখনউ বিমানবন্দরে এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা ছিল বিমানটির। সেই মতো সকাল ১১টা নাগাদ রানওয়ে ধরে ছুটতে শুরু করে। কিন্তু রানওয়ের দৈর্ঘ্য শেষ হতে চললেও কিছুতেই মাটি ছেড়ে আকাশে উড়তে পারছিল না বিমানটি। রানওয়ে ছেড়ে বেরিয়ে যাওয়ার উপক্রম হলে জোরে ব্রেক কষেন পাইলট। (Dimple Yadav)

ওই সময় বিমানের গতি যথেষ্ট বেশি ছিল। তাই বিমানটিকে দাঁড় করাতে এমার্জেন্সি ব্রেক কষেন পাইলট। ফলে তীব্র ঝাঁকুনি খেলেও, বিমানটি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়ালেও, প্রাণরক্ষা হয় যাত্রীদের। কেউ আহত হয়েছেন বলেও খবর নেই এখনও পর্যন্ত। এর পর বিমান থেকে যাত্রীদের নিরাপদে নামিয়ে আনা হয়। 

ইন্ডিগোর ওই বিমানটিতে সওয়ার ছিলেন সমাজবাদী পার্টির সাংসদ, উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের স্ত্রী, ডিম্পল যাদবও। সমাজবাদী পার্টির আর এক নেতা, সূর্য সিংহও বিমানে সওয়ার ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি আকাশে উড়তে পারেনি বলে জানা যাচ্ছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।  IndiGo সূত্রে খবর, অন্য বিমানে চাপিয়ে যাত্রীদের দিল্লি পাঠানোর ব্যবস্থা করা হয়।

আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে পড়ার পর থেকে চলতি বছরে বার বার বিমানযাত্রায় বিপত্তি ঘটার খবর সামনে এসেছে। বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন উঠেছে বার বার। সেই আবহেই IndiG-র বিমানে এই বিপত্তির ঘটনা সামনে এল। চলতি মাসের শুরুতেই আবুধাবি যাওয়ার পথে IndiGo-র আর একটি বিমানে বিপত্তি ঘটে। তড়িঘড়ে কোচিতে নামাতে হয় বিমানটিতে। যান্ত্রিক ত্রুটির জেরেই সেই সময় বিপত্তি ঘটে বলে জানায় বিমান সংস্থা। 

গত অগাস্ট মাসেও IndiGo-র একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। মুম্বই বিমানবন্দরের রানওয়েতে Airbus A321-এর লেজ ঘষে যায়। ভারী বৃষ্টির মধ্যে অবতরণের সময় ওই বিপত্তি ঘটে। পরে আবারও অবতরণের চেষ্টা করে সফল হয় বিমানটি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
মৃত ও অনুপ্রবেশকারীদের নাম ছিল লক্ষ্মীর ভাণ্ডারের তালিকায়, অনেক ঝাড়াই বাছাই করে টাকা দিচ্ছি: শুভেন্দু অধিকারী
Calcutta High Court: ‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
‘শিক্ষকরা কেন জনগণনার কাজ করবেন? ডাবল ইঞ্জিন সরকারে সমস্যা থাকার কথা নয় তো!’ কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে রাজ্য
CM Suevndu Adhikari : অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
অন্নপূর্ণা যোজনায় টাকা পেতে “কোনও সমস্যা থাকলে..”, কাদের থেকে সহযোগিতা নেবেন ? জরুরি ঘোষণা মুখ্যমন্ত্রীর, “উত্তর কলকাতার ৬০ টি ওয়ার্ডে..”
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget