এক্সপ্লোর

ওমরকে ছাড়ছেন? সামনের সপ্তাহের মধ্যে জানান, কেন্দ্রকে বলল সুপ্রিম কোর্ট

তাঁকে জনসুরক্ষা আইনে (পিএসএ) রাখা হয়েছে বলে গত ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্র। সেই বিজ্ঞপ্তিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ওমরের বোন সারা পাইলট বলেছেন, এটা মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। তিনি হেবিয়াস কর্পাস পিটিশনও দায়ের করেছেন।

নয়াদিল্লি: ফারুক আবদুল্লাকে ছেড়ে দেওয়া হয়েছে। এবার কবে আসছে তাঁর ছেলে ওমর আবদুল্লার পালা? জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স (এনসি) নেতার বন্দিদশা থেকে মুক্তি হচ্ছে কবে, কেন্দ্রের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট। কেন্দ্র গত বছরের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, গোটা রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভাজনের সিদ্ধান্তের সময় থেকে তিনি গৃহবন্দি রয়েছেন। তাঁকে জনসুরক্ষা আইনে (পিএসএ) রাখা হয়েছে বলে গত ৫ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে কেন্দ্র। সেই বিজ্ঞপ্তিকে ‘অসাংবিধানিক’ আখ্যা দিয়ে ওমরের বোন সারা পাইলট বলেছেন, এটা মৌলিক অধিকার লঙ্ঘন করেছে। তিনি হেবিয়াস কর্পাস পিটিশনও দায়ের করেছেন। কেন্দ্র ওমরকে মুক্তি না দিলে তাঁকে আটকে রাখার বিরুদ্ধে সারার পিটিশনটি বিবেচনার জন্য হাতে নেওয়া হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত। কেন্দ্রকে বলেছে, আপনারা কি ওমর আবদুল্লাকে শীঘ্রই ছাড়বেন না আমরা তাঁর আটক থাকার বিরুদ্ধে তাঁর বোনের পিটিশনের গ্রাহ্যতা খতিয়ে দেখব? সামনের সপ্তাহের মধ্যে জানান। ওমরের বন্দিদশা ৬ মাস কাটার পর জম্মু ও কাশ্মীর প্রশাসন তাঁকে পিএসএ-তে আটকে রেখে দেওয়ার নির্দেশ দেয়। এই আইনে যে কাউকে দু বছরের বেশি আটকে রাখার ক্ষমতা আছে প্রশাসনের। সারা নিজের পিটিশনে বলেছেন, ওমর শান্তির পক্ষে এবং এটা যে সত্য়ি, তার স্বপক্ষে ট্যুইট, প্রকাশ্যে বিবৃতিও আছে। গত সপ্তাহেই গুপকার রোডের বাসভবনের বন্দিদশা থেকে ছাড়া পেয়ে বাইরে এসেছেন ফারুক। তিনি এনসি সভাপতিও। ওমরের মতোই তিনিও ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর গৃহবন্দি ছিলেন সাত মাস। বেরিয়ে এসে তিনি বাকি বন্দি নেতারা সবাই মুক্তি না পাওয়া পর্যন্ত কোনও রাজনৈতিক বিবৃতি দেবেন না বলে জানান। যদিও এনসি বিবৃতি দিয়ে তাঁর মুক্তির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দলের সহ সভাপতি ওমর সহ অন্য রাজনৈতিক নেতাদের ছেড়ে দিতেও কেন্দ্রীয় প্রশাসনকে আবেদন করে। যদিও সুপ্রিম কোর্টে জম্মু ও কাশ্মীর প্রশাসন ওমরকে আটক রাখার পদক্ষেপ সমর্থন করে তাঁর ‘অতীত আচরণ’র উল্লেখ করেছে, ছাড়া পেলে তার পুনরাবৃত্তি হতে পারে, এতে জনজীবনে শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা রয়েছে বলে সওয়াল করে।

সেরা শিরোনাম

Kolkata News: সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
সকাল থেকে টানা বৃষ্টি, স্ট্র্যান্ড রোডে ভেঙে পড়ল গাছ, চলাচল ব্যহত এই অংশে
HC On Abhishek Banerjee:
HC On Abhishek Banerjee: "কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেককে..", এবার কি তবে বড় কোনও নির্দেশ বিচারপতির ? "মানতে আপনি বাধ্য"
Kolkata Metro: মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
মাটির ভিতর থেকে বাইরে আত্মপ্রকাশ করছে 'দুর্গা', জোকা-ধর্মতলা পার্পল লাইনে প্রথম পর্যায়ের টানেলিংয়ের কাজ শেষ
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী

ভিডিও

Baruipur Incident | প্রভাসের এনকাউন্টারে খুশি মানুষ, কিন্তু কেন? কী বলছেন মনোবিদরা?
Ritabrata Banerjee | দশ বছর আগে শুরু হয়েছিল বেইমানির সলতে পাকানো! কেন বললেন ঋতব্রত?
Barun Biswas Murder Files : নিহত বরুণ বিশ্বাসের বাড়িতে CID, নতুন করে শুরু হবে তদন্ত?
Baruipur Incident | এনকাউন্টারে মৃত্যু মূল অভিযুক্তের,
Baruipur Incident | সন্দেহের বশে গণপিটুনি, ইন্দ্রজিতের মৃত্যুতে হাহাকার ইন্দ্রজিতের পরিবারে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget