এক্সপ্লোর

INS Imphal: INS ইম্ফল ! শত্রুপক্ষের ঘুম ওড়াবে ভারতের এই নতুন যুদ্ধজাহাজ, কী আছে এতে

INS Imphal Commissioned: মঙ্গলবার রাজনাথ সিংয়ের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস ইম্ফল। দেশীয়ভাবে নির্মিত প্রথম যুদ্ধজাহাজ। কতটা শক্তিশালী এই জাহাজ ?

মুম্বই: ভারত মহাসাগর অঞ্চলে ক্রমেই চিনের প্রতিপত্তি বাড়ছিল। আর সেই চিনা নজরদারিকে কড়া নজরদারির মধ্যে রাখতে নৌবাহিনীতে এল অত্যাধুনিক যুদ্ধজাহাজ INS ইম্ফল। সমুদ্রে ভারতের প্রতিরক্ষাও যে অনেকটাই শক্তিশালী, তা প্রমাণ করতেই এই নতুন যুদ্ধজাহাজের আমদানি। মঙ্গলবার মুম্বইয়ের নৌ-বন্দরে স্টিলথ-গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এই আইএনএস ইম্ফল মোতায়েন করা হয়েছে। আরও বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য রয়েছে এই যুদ্ধজাহাজের।

প্রদেশের নামে নামকরণ

ভারতীয় নৌ-বাহিনীতে এই প্রথম কোনও যুদ্ধজাহাজের নাম দেওয়া হল উত্তর-পূর্ব ভারতের একটি অঞ্চলের নামে। ২০১৯ সালের এপ্রিল মাসে ভারতের রাষ্ট্রপতি এই জাহাজের অনুমোদন দিয়েছিলেন। এই নামকরণের মাধ্যমে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত করার গুরুত্বকে ইঙ্গিত করা হয়েছে।

কোথায় তৈরি হয়েছে এই যুদ্ধজাহাজ?

ভারতীয় নৌ বাহিনীতে এই নিয়ে তৃতীয়বার কোনও বিশাখাপত্তনমের মত ক্লাস ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ অন্তর্ভুক্ত হল। জাহাজটি সম্পূর্ণই তৈরি হয়েছে দেশের ভিতরে। ওয়ারশিপ ডিজাইন ব্যুরো এর সমস্ত কলাকৌশল এদিন প্রদর্শন করে।

কতটা শক্তিশালী এই জাহাজ ?

  • এই যুদ্ধজাহাজটির ওজন ৭,৪০০ টন ও মোট দৈর্ঘ্য ১৬৪ মিটার। সারফেস-টু-সারফেস মিসাইল এবং জাহাজ ধ্বংসকারী মিসাইল এবং টর্পেডো দিয়ে সজ্জিত। আইএনএস ইম্ফল একটি অত্যাধুনিক যুদ্ধজাহাজ। ভারতীয় নৌবাহিনীর ওয়ারশিপ ডিজাইন ব্যুরো একটি নকশার নেপথ্যে রয়েছে।
  • যুদ্ধজাহাজটি তৈরিতে ৭৫ শতাংশ দেশীয় সামগ্রী ব্যবহার করা হয়েছে। জাহাজটির গতি ৫৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। জাহাজটি অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত। ৪৫ দিন সমুদ্রে ভেসে থাকতে পারবে রণতরীটি। ৫০ জন অফিসার ও ২৫০ জন নাবিক থাকবেন।
  • এই জাহাজটির অন্তর্ভুক্তির ফলে ভারতীয় নৌবাহিনীর শক্তি বহুগুণ বৃদ্ধি পাবে। পশ্চিম পাকিস্তান হোক পূর্বে চিন, এই যুদ্ধজাহাজ শত্রু পক্ষকে এক নিমেষে ঘায়েল করতে সক্ষম। এতে ৩২টি বারাক ৮ মিসাইল, ১৬টি ব্রহ্মোস অ্যান্টি শিপ মিসাইল, চারটি টর্পেডো টিউব, দু'টি অ্যান্টি সাবমেরিন রকেট লঞ্চার, সাত ধরনের বন্দুক রয়েছে।
  • নিউক্লিয়ার, বায়োলজিক্যাল বা কেমিক্যাল যে ধরনের যুদ্ধ পরিস্থিতিই তৈরি হোক না কেন, নৌবাহিনীর দাবি, এই আইএনএস ইম্ফলের উচ্চ মাত্রার অটোমেশন এবং কঠিন আড়াল যুদ্ধজাহাজকে অক্ষত রাখতে পারবে।

২০ অক্টোবর এই জাহাজ ভারতীয় নৌ বাহিনীর হাতে এলেও মঙ্গলবার ২৬ ডিসেম্বর এটি মোতায়েন করা হয় প্রথম। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের উপস্থিতিতে এই যুদ্ধজাহাজ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ভারতীয় নৌ-সেনায়।

আরও পড়ুন: Viral News: পার্কে পাওয়া কোটি টাকার হিরেকে কাচের টুকরো ভেবে ভুল! এরপর...

সেরা শিরোনাম

Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
CM Suvendu Adhikari: চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী,
চিংড়িঘাটার অনুষ্ঠানে কি প্রধানমন্ত্রী আসবেন ? সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী, "প্রধানমন্ত্রী না থাকলে কলকাতা মেট্রো কমপ্লিট হত না.."
Tulu Mondal:টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব,
টুলু মণ্ডলকে ভবানী ভবনে তলব, "যদি উনি সব কিছু বলে দেন..", বড় বার্তা অগ্নিমিত্রার

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget