এক্সপ্লোর

Criminal Laws : পরিচয় লুকিয়ে বিয়ে বা প্রতিশ্রুতি দিয়ে মহিলার সঙ্গে সহবাস 'অপরাধ', বিলে প্রস্তাব কেন্দ্রের

Bharatiya Nyaya Sanhita Bill : ১৮৬০-এর আইপিসি-র পরিবর্তে জায়গা করে নিতে পারে 'ভারতীয় ন্যায় সংহিতা' (BNS) বিল

নয়াদিল্লি : পরিচয় লুকিয়ে কোনও মহিলাকে বিয়ে করলে বা বিয়ে-প্রোমোশন ও চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস করলে তাকে 'অপরাধ' বলে গণ্য করা হবে। কেন্দ্রের আনা বিলে এমনই আইন প্রস্তাব করা হয়েছে। যার জেরে অবসান হতে পারে ঔপনিবেশিক আমলের একটি আইন। শুক্রবার একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৮৬০-এর আইপিসি-র পরিবর্তে জায়গা করে নিতে পারে 'ভারতীয় ন্যায় সংহিতা' (BNS) বিল। শাহ বলেন, 'মহিলাদের উপর অপরাধ সংক্রান্ত আইনে বিশেষ নজর দেওয়া হয়েছে। মহিলাদের বিরুদ্ধে অপরাধ এবং তাঁরা যেসব সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন, তা এই বিলে তুলে ধরা হয়েছে। এই প্রথম বিয়ে-চাকরি-প্রোমোশনের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং মিথ্যা পরিচয় দিয়ে বিয়ে করলে তাকে অপরাধ বলে গণ্য করা হবে। ' 

মূলত এইসব মামলায় এতদিন দেখা যেত, বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের ঘটনায় ধর্ষণের অভিযোগ তুলেছেন কোনও কোনও মহিলা। এই ধরনের ঘটনায় ভারতীয় দণ্ডবিধিয়ে নির্দিষ্টি কোনও বিধান নেই। নতুন এই বিলে তাই আইন পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। যা পরীক্ষা করে দেখবে স্ট্যান্ডিং কমিটি। এনিয়ে অপরাধ-বিষয়ক আইনজীবী শিল্পী জৈন বলছেন, 'এই ধরনের আইনের অভাবে, বিষয়গুলিকে অপরাধ হিসাবে গণ্য করা হয় না। উভয়পক্ষ থেকেই তাতে প্রচুর ব্যাখ্যা উঠে আসে। আমাদের দেশে মহিলারা পুরুষদের দ্বারা শোষিত হচ্ছেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কোনও কোনও পুরুষ সহবাস করেছেন। এবং প্রতিশ্রুতি দেওয়ার সময় সংশ্লিষ্ট পুরুষের যদি ওই মহিলাকে বিয়ের কোনও ইচ্ছা না থাকে তাহলে সেটা এক ধরনের অপরাধ।' তবে তাঁর সংযোজন, 'চাকরি ও প্রোমোশনের আশ্বাসের সঙ্গে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতিকে এই আইনের সঙ্গে জুড়ে দেওয়া ঠিক নয়। বিয়ের প্রতিশ্রুতির সঙ্গে প্রোমোশন/চাকরির প্রতিশ্রুতিকে জোড়া ঠিক নয়, কারণ বিয়ের প্রতিশ্রুতি ভালবাসা/আস্থার উপর নির্ভরশীল। অন্যদিকে, চাকরি/প্রোমোশনের আশ্বাস এমন লাভ যেটা মহিলা গ্রহণ করছেন যৌনতার পরিবর্তে। এটা পারস্পরিক সুবিধার সম্পর্ক।'

বিলের প্রস্তাবে বলা হয়েছে, খুনের অপরাধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারদণ্ড। ধর্ষণের ঘটনায় ন্যূনতম ১০ বছর জেল বা যাবজ্জীবন কারাদণ্ডের কথা বলা হয়েছে। গণধর্ষণের ক্ষেত্রে ন্যূনতম ২০ বছর সাজা দিতে হবে অথবা দোষী সাব্যস্ত ব্যক্তির স্বাভাবিক জীবনের বাকি সময়ের জন্য কারাদণ্ড। ধর্ষণের পর যদি কোনও মহিলার মৃত্যু হয় বা এর ফলে মহিলার ক্রমাগত ভয়ঙ্কর পরিণতি হতে থাকে, তাহলে দোষী ব্যক্তিকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হবে, যার মেয়াদ ২০ বছরের কম হবে না। যা সারাজীবন জেলে দীর্ঘায়িত হতে পারে। যার অর্থ, সেই ব্যক্তির স্বাভাবিক জীবনের বাকি অংশের জন্য কারাদণ্ড বা মৃত্যুদণ্ড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Netaji Subhas Chandra Bose: 'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
'নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে মানুষের আবেগ যদি আহত হয়...', কী জানালেন শমীক ভট্টাচার্য
West Bengal News Live Updates: নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
নিউ আলিপুরে নেতাজির মূর্তিতে হামলা, নেতাজিকে অসম্মান করায় বঙ্গ বিভূষণ কাড়া হল অন্তত মহারাজের
NRS Nurse Death Mystery: NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
NRS-এ কর্তব্য়রত নার্সের রহস্য মৃত্যু, কী বললেন স্বাস্থ্যমন্ত্রী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Kunal Ghosh News: ‘সিবিআই তো তাঁকে তুলে নিতে পারত...’, নির্মল ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে বললেন কুণাল ঘোষ
Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget