এক্সপ্লোর

Cervical Cancer Vaccination: সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা মেয়েদের, ঘোষণা নির্মলার

Interim Budget 2024: বুধবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে এই ঘোষণা করেন নির্মলা।

নয়াদিল্লি: সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে টিকাকরণের ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। তিনি জানিয়েছেন, সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে টিকাকরণে জোর দিতে চলেছে কেন্দ্র। ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকাকরণে প্রাধান্য দেওয়া হবে। (Interim Budget 2024) সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে সার্বিক প্রতিরোধ গড়ে তুলতেই এই সিদ্ধান্ত।

বুধবার সংসদে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করতে গিয়ে এই ঘোষণা করেন নির্মলা। তিনি বলেন, "সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ৯ থেকে ১৪ বছর বয়সি মেয়েদের টিকা গ্রহণে উৎসাহিত করবে আমাদের সরকার।" (Nirmala Sitharaman) তবে কোন পদ্ধতিতে হবে টিকাকরণ, কোথায় গিয়ে টিকা নিতে হবে, এখনও পর্যন্ত বিশদ তথ্য খোলসা করা হয়নি কেন্দ্রের তরফে।

জরায়ুর মুখের ক্যান্সারকে বলা হয় সার্ভাইক্যাল ক্যান্সার। এক্ষেত্রে জরায়ুর আস্তরণে কোষের অস্বাভাবিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। সার্ভাইক্যাল ক্যান্সারের বিরুদ্ধে ভারতে তৈরি প্রথম চতুর্যোজী টিকা হল, হিউম্যান প্যাপিলোমাভাইরাস (qHPV) সার্ভাভ্যাক ভ্যাকসিন। সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-কে ওই টিকা বাজারে ছাড়ার অনুমোদন দেয় ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া। একদিন আগেই পুণে পৌরসভার তরফে স্কুলে গিয়ে মেয়েদের টিকাকরণের ঘোষণা করা হয়। তার পর সংসদে সার্বিক টিকাকরণের কথা বললেন নির্মলা। (Cervical Cancer Vaccine)

আরও পড়ুন: Interim Budget 2024: আয়করে কি কোনও পরিবর্তন আনল কেন্দ্র ?

স্তন, ফুসফুস এবং মলাশয়ের ক্যান্সারের পর, সার্ভাইক্যাল ক্যান্সারে আক্রান্ত হয়েই সবচেয়ে বেশি মহিলা রোগী মারা যান। কিন্তু  সার্ভিক্য়াল ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে স্ক্রিনিং করানোয় ভারত অনেক পিছিয়ে। ভারতের মহিলাদের মাত্র ১ শতাংশই এই স্ক্রিনিং করিয়েছেন বলে সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টে উঠে আসে। তারা জানায়, দেশের মোট জনসংখ্যার নিরিখে, ৭০ শতাংশ মহিলার সার্ভিক্যাল ক্যান্সার পরীক্ষা করানো উচিত। কিন্তু বাস্তবে এই লক্ষ্য থেকে অনেক দূরে ভারত।

WHO-র পরিসংখ্যান অনুযায়ী, দেশের বেশ কিছু রাজ্যে সার্ভাইক্যাল ক্যান্সার নিয়ে মোটামুটি সচেতনতা রয়েছে। তামিলনাড়ুতে সার্ভাইক্যাল ক্যান্সারের পরীক্ষা করিয়েছেন এমন মহিলার হার ৭ শতাংশ। কেরল, মিজোরাম, মণিপুর এবং মহারাষ্ট্রে ১ শতাংশ মহিলা এই পরীক্ষা করিয়েছেন। যে কোনও ধরনের ক্যান্সারের পরীক্ষা করিয়েছেন, পশ্চিমবঙ্গে এমন মহিলার হার মাত্র ০.১ শতাংশ, যা দেশের মধ্যে সর্বনিম্ন। গুজরাতে এই হার ০.২ শতাংশ। তবে কোনও রাজ্যেই এই হার দুই অঙ্ক ছুঁতে পারেনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Price Hike: ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
ফের দাম বাড়ছে একাধিক জিনিসের, অগাস্ট মাস থেকেই, উৎসবের আগে জোর ধাক্কা
Bank of Baroda: বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
বিশাল সাইবার হামলা এই ব্যাঙ্কে! ব্যাঙ্ক অব বরোদার গ্রাহকদের তথ্য ফাঁসের অভিযোগ, আপনার অ্যাকাউন্ট কি সুরক্ষিত?
Gold Price Today: সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
সোনা কিনবেন নাকি অপেক্ষা করবেন? আজও চড়া দামে হলমার্ক সোনা, তবে ১ লক্ষ টাকার নীচে নামতে পারে দাম?
E20 Janta Party : ১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?
১০০ শতাংশ পেট্রোল চাই পাম্পে, এবার ককরোচ জনতা পার্টির পথে E20 জনতা পার্টি, কবে আন্দোলন ?

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget