এক্সপ্লোর

যুদ্ধবিরতির কিছুক্ষণের মধ্যেই ফের সংঘর্ষে জড়াল আর্মেনিয়া ও আজারবাইজান

রাশিয়ার মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই ফের সংঘর্ষে জড়াল আর্মেনিয়া-আজারবাইজান। একটা সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল এই দুটি দেশও। নাগোরনো-কারাবাখ অঞ্চলে ফের শুরু হয়েছে গোলাগুলি।

মস্কো: রাশিয়ার মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার কয়েকঘণ্টার মধ্যেই ফের সংঘর্ষে জড়াল আর্মেনিয়া-আজারবাইজান। একটা সময় সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত ছিল এই দুটি দেশও। নাগোরনো-কারাবাখ অঞ্চলে ফের শুরু হয়েছে গোলাগুলি। আবারও আকাশে উড়ছে যুদ্ধ বিমান, ড্রোন। দুটি দেশই মূলতঃ জনপদকে নিশানা করে গোলা ছুড়ছে। নাগরনো-কারাবাখ অঞ্চলটি আজারবাইজানের বলে আন্তর্জাতিকভাবে স্বীকৃত। কিন্তু অধিবাসীদের বেশিরভাগই আমের্নিয়। তাই এই অঞ্চলকে নিজেদের বলে দাবি করে আর্মেনিয়াও। এলাকার দখলদারি নিয়ে পুরনো সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত দুই দেশের মধ্যে বিবাদ চলছে কয়েক দশক ধরে। দিনকয়েক আগে নতুন করে শুরু হয় যুদ্ধ। গতকাল রাশিয়ার মধ্যস্থতায় সমঝোতা বৈঠক করে আর্মেনিয়া-আজারবাইজান। ১০ ঘণ্টা ধরে চলা বৈঠকে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। একে অন্যকে নিহত সৈনিকদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার শর্তে এই যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দুই দেশের মধ্যে ফের লড়াই শুরু হয়ে যায়। দুই দেশই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে। আজারবাইজানের প্রতিরক্ষামন্ত্রকের দাবি, তার্তার ও অগদাম এলাকায় শত্রুদেশ গোলাগুলি বর্ষণ করেছে। অন্যদিকে, আর্মেনিয়া আঙুল তুলেছে আজারবাইজানের দিকে। তাদের প্রতিরক্ষামন্ত্রকের দাবি, যুদ্ধবিরতির পর কারাখামওয়েইলি এলাকায় আজারবাইজান হামলা চালিয়েছে। নাগোরনা ও কারাবাখ এলাকার দখল নিয়ে গত ১৪ দিনের এই যুদ্ধে দুই দেশের প্রায় ১৫ হাজার সেনা ও সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে প্রচুর পরিমাণে সম্পদেরও লোকসান হয়েছে। নাগরনো-কারাবাখ অঞ্চলটি প্রায় চার হাজার চারশো বর্গকিলোমিটারের পাহাড়ি এলাকা। এটি আজারবাইজানের অংশ হিসেবে স্বীকৃত হলেও ১৯৯০-এর দশকের যুদ্ধের পর এই এলাকা আর্মেনিয়ার দখলে চলে যায়।

সেরা শিরোনাম

Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?

ভিডিও

Dilip Ghosh |
R. N. Ravi News: লেক গার্ডেন্সে শ্রীমুরুগানের মন্দিরে পুজো দিলেন রাজ্যপাল আর এন রবি
Samik Bhattacharya | পুলিশ ও দলের একাংশের ভূমিকায় প্রশ্ন বিজেপি রাজ্য সভাপতির
Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget