এক্সপ্লোর

পারস্পরিক সম্মান ও সহযোগিতা সঠিক রাস্তা, মোদির লালকেল্লার ভাষণের প্রতিক্রিয়া চিনের

চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ৮ অগস্ট সেনাস্তরে বৈঠকে বসেছিল দুই দেশ। কিন্তু উভয়েই নিজেদের অবস্থানে অনড় থাকায়, কোনও সমাধানসূত্র বের হয়নি।

বেজিং: শনিবার স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার বিষয়ে প্রতিক্রিয়া জানাল বেজিং। চিনের বিদেশমন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, দুই প্রতিবেশী দেশের পারস্পরিক সম্মান এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চিন মনে করে, পারস্পরিক বিশ্বাস এবং মতপার্থক্য দূর করে উভয়কে সঠিক পথে অগ্রসর হতে হবে। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেছেন, ‘ভারতের প্রধানমন্ত্রী মোদির বক্তৃতা আমরা শুনেছি। আমরা ঘনিষ্ঠ প্রতিবেশী। আমাদের উন্নত দ্বিপাক্ষিক সম্পর্কে শুধু দুই দেশের মানুষই উপকৃত হবেন না, বরং এই অঞ্চল তথা বিশ্বের স্থায়িত্ব, শান্তি ও  উন্নতিকে মজবুত করবে। দীর্ঘমেয়াদী স্বার্থের কথা চিন্তা করে পারস্পরিক সম্মান ও সহযোগিতার পথে হাঁটাই হবে দু’দেশের সঠিক রাস্তা।’ চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র আরও জানিয়েছেন, ‘দীর্ঘমেয়াদী স্বার্থের কথা চিন্তা করে বেজিং সবসময়ই নয়াদিল্লির সঙ্গে রাজনৈতিক বিশ্বাস-সহযোগিতা বাড়াতে তৈরি। দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদূরপ্রসারী করতে উভয় দেশের মধ্যে যে সমস্যাগুলি রয়েছে, তা রাজনৈতিক আলোচনার মাধ্যমে সুষ্ঠু পথে সমাধান করতে হবে।’ স্বাধীনতা দিবসের বক্তৃতায় চিনের নাম না করে মোদি বলেছিলেন, ‘দেশ এক অসাধারণ লক্ষ্য নিয়ে এক অসাধারণ যাত্রা শুরু করেছে।  চলার পথ প্রতিকূলতায় ভরা। সম্প্রতি সীমান্তে দুর্ভাগ্যপূর্ণ গতিবিধি দেশকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। কিন্তু যারাই নিয়ন্ত্রণরেখা বা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জের মুখে ফেলেছিল, দেশের সাহসী সেনারা তাদের জবাব দিয়েছেন। বিশ্ব দেখেছে লাদাখে দেশকে রক্ষা করার প্রশ্নে ভারতের সেনার কী করতে সক্ষম। সম্প্রসারণবাদ ও সন্ত্রাসবাদ, এই দুই অশুভ আঁতাঁতের বিরুদ্ধে লড়তে হচ্ছে ভারতকে।’ চিনের বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, গত ৮ অগস্ট সেনাস্তরে বৈঠকে বসেছিল দুই দেশ। কিন্তু উভয়েই নিজেদের অবস্থানে অনড় থাকায়, কোনও সমাধানসূত্র বের হয়নি। লালকেল্লায় মোদির বক্তৃতা প্রসঙ্গে চিনা বিদেশ মন্ত্রকের বক্তব্য, ‘স্বাধীনতা দিবসের ভাষণে মোদিকে অনেক কঠোর এবং যুদ্ধংদেহী মনোভাবে দেখা গিয়েছ। আর একটি ব্যাখাও পাওয়া যাচ্ছে, তাতে বলা হচ্ছে চিনের বিরুদ্ধে কঠোর অবস্থান দেখাতেই মোদির এমন বক্তব্য। কিন্তু স্বাধীনতা দিবসে তিনি কী বললেন, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, আগামী দিনে উনি কী করবেন, সেটাই গুরুত্বপূর্ণ।’

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা
CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget