এক্সপ্লোর

চাকরি হারাতে পারে লক্ষ শ্রমিক! অর্থনীতির অবনমন ঠেকাতে বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণা হাসিনার

দেশের কঠিন সময়ে সরকারের তরফে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হল।

ঢাকা: একদিকে করোনার মতো প্রকোপ অন্যদিকে এই মহামারীর কোপেই বিধ্বস্ত দেশের অর্থনীতি। কোভিড-১৯-এ বাংলাদেশে এখনও পর্যন্ত আক্রান্ত ৭০। মৃত্যু হয়েছে ৮ জনের। প্রায়  সাড়ে ষোলো কোটি জনসংখ্যা বিশিষ্ট এই দেশের অর্থনীতির ওপর বিশ্বের বাকি দেশগুলোর মতোই মারাত্মক প্রভাব ফেলেছে করোনা ভাইরাস। উৎপাদনে ঘাটতির কারণে সবথেকে খারাপ অবস্থা বাংলাদেশের বস্ত্রশিল্পের। আশঙ্কা, চাকরি হারা হতে পারে অন্তত ১ লক্ষ শ্রমিক।

এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি সামাল দিতে বড় প্যাকেজের ঘোষণা করলেন মুজিব কন্যা শেখ হাসিনা। এদিন গণভবন থেকে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, দেশের কঠিন সময়ে সরকারের তরফে ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হল। তিনি বলেন, “রফতানি শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বেতনের জন্য আমি আগেই ৫০০০ কোটি টাকার আপতকালীন প্যাকেজ ঘোষণা করেছিলাম। আজ নতুন করে আরও ৬৭ হাজার ৭৫০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করছি।” তিনি আশাবাদী, মহামারী কেটে যাওয়ার পর দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে এবং নতুন প্যাকেজ সেই কাজকে তরাণ্বিত করবে।

চাকরি হারাতে পারে লক্ষ শ্রমিক! অর্থনীতির অবনমন ঠেকাতে বিরাট আর্থিক প্যাকেজ ঘোষণা হাসিনার

মূলত ৪টি ভাগে এই প্যাকেজকে ভাগ করা হয়েছে। এর মধ্যে যেমন চাকুরিজীবীদের কথা ভাবা হয়েছে, ঠিক তেমনই সামাজিক সুরক্ষার বিষয়টিও প্রাধান্য পেয়েছে। এই আর্থিক প্যাকেজের প্রায় অর্ধেকটা (৩০ হাজার কোটি) শিল্প সার্ভিস সেক্টরের জন্য বরাদ্দ। অল্প সুদে ঋণের বন্দোবস্তও করেছে বাংলাদেশে সরকার। যেখানে সুদের অর্ধেকটাই শোধ করে দেবে সরকার। রবিবার শেখ হাসিনা জানিয়ে দেন, “নতুন পরিষেবায় ঋণে সুদের হার হবে ৯ শতাংশ। এই সুদের সাড়ে চার শতাংশ শোধ করতে হবে শিল্প এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে। বাকি সাড়ে চার শতাংশ ভর্তুকি দেবে সরকার।”

ক্ষুদ্র, মাঝারি ধরণের কুটির শিল্পের জন্য সরকার ২০ হাজার কোটি টাকার বরাদ্দ রেখেছে। এখানেও ঋণ শোধের ক্ষেত্রে একই রকম নিয়ামাবলী রাখা হয়েছে। ঋণগ্রহণকারীকে মেটাতে হবে অর্ধেকটা, বাকিটা শোধ করে দেবে সরকার। এছাড়াও এক্সপোর্ট ডেপলপমেন্ট ফান্ড বাবদ সরকার বরাদ্দ করেছে ১২ হাজার ৭৫০ কোটি টাকা।

প্রসঙ্গত, গত শনিবারই বাংলাদেশ সরকার পরিবহণ শাটডাউনের সময়সীমা বাড়িয়ে ১১ এপ্রিল পর্যন্ত করে দিয়েছে। গোটা দেশে এখনও পর্যন্ত ৭০ জন আক্রান্ত। চিন্তা বাড়িয়েছে নতুন করে ৯ জনের টেস্ট রিপোর্ট। এদের প্রত্যেকেই কোভিড-১৯ পজিটিভ বলে সূত্রের খবর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget