এক্সপ্লোর

আসছে আই ফোন ১২, অ্যাপল ওয়াচ সিরিজ ৬

অ্যাপলের তরফে যা ইঙ্গিত পাওয়া গিয়েছে তা হল, এ বছর অতিমারীর জেরে সেপ্টেম্বরের শেষে নয়, হয়তো অক্টোবরে লঞ্চ হতে পারে তাদের নতুন সিরিজ।

নয়াদিল্লি: আই ফোনের নতুন মডেলের জন্য হা পিত্যেশ করছেন? তা হলে আপনার জন্য সুখবর। বাজারে আসতে চলেছে আই ফোন ১২-র একাধিক মডেল। ইউটিউব চ্যানেল ফ্রন্ট পেজ টেক এ কথা জানিয়েছে। ব্লুমবার্গের মার্ক গারম্যানের টুইটার হ্যান্ডলও জানাচ্ছে, আই ফোন ১২ সিরিজ ও অ্যাপল ওয়াচ সিরিজ ৬ আসছে। তবে প্রতিবারের মতো এবার হয়তো সেপ্টেম্বরে নয়, অতিমারীর কারণে খানিকটা পিছিয়ে যেতে পারে নয়া আইফোনের আত্মপ্রকাশ অনুষ্ঠান। তবে কবে বাজারে আসবে নয়া মডেল, সেই ঘোষণা হয়তো শীঘ্রই হতে পারে। অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও বাজারে আই ফোনের নতুন মডেল নিয়ে ইতিমধ্যেই খবর ফাঁস হয়ে গিয়েছে।  নানা সূত্র বলছে, আই ফোন ১২-র চারটি মডেল আসছে। ৫.৪ ইঞ্চি আই ফোন ১২, ৬.১ ইঞ্চি আই ফোন ১২ ম্যাক্স, ৬.১ ইঞ্চি আই ফোন ১২ প্রো এবং ৬.৭ ইঞ্চি আই ফোন ১২ প্রো ম্যাক্স। প্রযুক্তিগতভাবে আই ফোন ১২ নয়া ঝাঁ চকচকে ডিজাইনের হবে যাতে থাকছে ওএলইডি ডিসপ্লে, ৫ জি কানেকশনের সুবিধা। অনেক উন্নত ক্যামেরা, আরও ভাল ব্যাটারি ব্যাক আপ–সহ নানান নতুন ফিচার্স। সম্ভবত যার দাম হতে চলেছে ৬৪৯ ডলার। আই ফোন নিয়ে গ্যাজেটপ্রেমীদের মাতামাতি বরাবরই। কেউ কেউ উন্নত প্রযুক্তির আই ফোনের অপেক্ষায় থাকেন না, কিন্তু তাঁদের অনেকেই আবার অ্যাপল ওয়াচের ভক্ত। শুধু আই ফোন নয়, অ্যাপল ওয়াচের যে নয়া মডেল আসতে চলেছে তা নিয়েও গুঞ্জন কম নয়। একাংশের মতে এই সিরিজের অ্যাপল ওয়াচে থাকছে নানান বৈশিষ্ট্য। স্লিপ ট্র্যাকিং, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপক ব্যবস্থা সহ আরও বেশকিছু আপডেটেড বিষয়। এই ঘড়ির ব্যাটারি লাইফ অনেক উন্নত। ওয়াটার প্রুফিং ব্যবস্থাও অনেক মজবুত। মনে করা হচ্ছে ২২ সেপ্টেম্বর হয়তো ভার্চুয়ালি লঞ্চ করতে পারে অ্যাপল। আগে বেশ কয়েকবার এমন হয়েছে, যে, সেপ্টেম্বর দ্বিতীয় সপ্তাহে নতুন সিরিজের ঘোষণা করেছে অ্যাপল। কিন্তু এবছর অতিমারীর জেরে সব পরিকল্পনা পাল্টে গিয়েছে। তবে অ্যাপলের তরফে যা ইঙ্গিত পাওয়া গিয়েছে তা হল, এ বছর অতিমারীর জেরে সেপ্টেম্বরের শেষে নয়, হয়তো অক্টোবরে লঞ্চ হতে পারে তাদের নতুন সিরিজ।

সেরা শিরোনাম

West Bengal News Live : 'বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগী খুঁজবে স্বাস্থ্য দফতর', ডেঙ্গি নিয়ে অ্যাডভাইসরি জারি স্বাস্থ্য ভবনের
'বাড়ি বাড়ি গিয়ে জ্বরের রোগী খুঁজবে স্বাস্থ্য দফতর', ডেঙ্গি নিয়ে অ্যাডভাইসরি জারি স্বাস্থ্য ভবনের
ABP Ananda Top 10,2 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,2 September 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Municipal Election 2026 : অবস্থান স্পষ্ট করে দিলেন শমীক, NCPI-এর স্বপ্ন ভেঙেচুরে খান খান হতে চলেছে পুরভোটে ?
অবস্থান স্পষ্ট করে দিলেন শমীক, NCPI-এর স্বপ্ন ভেঙেচুরে খান খান হতে চলেছে পুরভোটে ?
PM Modi Reel on Avocado: স্বাস্থ্যের জন্য উপকারী, হয় মোটা রোজগারও, রিল পোস্ট করে এই ফলের গুণাগুণ বোঝালেন মোদি…
স্বাস্থ্যের জন্য উপকারী, হয় মোটা রোজগারও, রিল পোস্ট করে এই ফলের গুণাগুণ বোঝালেন মোদি…

ভিডিও

Sumit Roy | নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই থানায় পৌঁছে যান Abhishek Banerjee-এর PA
Kunal Ghosh | কুণাল ঘোষের চিঠির পরই NRS-কাণ্ডে ভুক্তভোগীর খোঁজ নিল নবান্ন
Municipal Election | পুরভোটে সুদীপ-কাকলিদের আসন ছাড়বে বিজেপি? | #abpananda
Municipal Election | ডিসেম্বরের মধ্যেই মিটে যাবে পুরসভা ভোট? | #abpananda
Darjeeling News : প্রবল বৃষ্টিতে ভাঙল দার্জিলিং টয় ট্রেনের হেরিটেজ স্ট্রাকচার ভেঙে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget