এক্সপ্লোর

IQ00 7 5G Phone : আরও এক ফ্ল্যাগশিপ কিলার ! দেশের বাজারে iqoo 7 সিরিজ

iqoo 7 5G সংস্থার ডুয়েল চিপ মনস্টার ফোন। এই নতুন মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট। যার জন্য প্রসেসর নিয়ে ভাবতে হবে না ক্রেতাদের।

কম দামে বেশি কাজ। সম্প্রতি ফ্ল্যাগশিপ কিলার মার্কেট ধরতে এই নীতি নিয়েছে চিনা কোম্পানিগুলি। এবার সেই পথেই হেঁটেছে iqoo। বাজারে এল তাদের নতুন বাজেট ফ্ল্যাগশিপ ফোন iqoo 7 5G ও iqoo 7 legend 5G। আগামী ১ মে অ্যামাজনে শুরু হচ্ছে এর অগ্রিম বুকিং।

কোম্পানি জানিয়েছে, iqoo 7 5G সংস্থার ডুয়েল চিপ মনস্টার ফোন। এই নতুন মডেলে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট। যার জন্য প্রসেসর নিয়ে ভাবতে হবে না ক্রেতাদের। ডিসপ্লের ক্ষেত্রেও ১২০ হার্টজের ফাস্ট রিফ্রেশ রেট। সঙ্গে ক্লিয়ার ব্ল্যাকসের জন্য অ্যমোলেড ডিসপ্লে। যা স্বাভাবিকভাবেই ক্রেতাদের উৎসাহ বাড়িয়েছে।

অনলাইন সাইটের টিজার বলছে, iqoo 7 5G মডেলের দাম শুরু হবে ২৭,৯৯০ টাকা থেকে। ৬৬ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সুবিধা রয়েছে নতুন এই ফোনে। ফোন ১০০ শতাংশ চার্জ করা যাবে মাত্র ৩০ মিনিটে। ফোন ঠান্ডা রাখার জন্য ৬০০০ এমএম-এর গ্রাফাইট লেয়ার রয়েছে স্ক্রিনের তলায়। টেক ব্লগাররা বলছেন, গেমিংয়ের ক্ষেত্রে অনেক বড় কোম্পানিকেই মাত দিতে পারে এই নতুন ফোন। কারণ এতে রয়েছে ৪ডি গেম ভাইব্রেশন মোড।

রিফ্রেশ রেট ভালো হওয়ায় ফ্রেম ড্রপ হওয়ার সম্ভাবনা কম এই ফোনে। রয়েছে এইচডিআর-এর সুবিধা। প্রয়োজনে RAM বাড়ানো যাবে ফোনে। কোনও ক্ষেত্রে ৮জিবি থেকে ১১জিবি তো কোনও ক্ষেত্রে ১২ জিবি থেকে ১৫ জিবি করা যাবে RAM মেমরি।ক্যামেরারর ক্ষেত্রেও নিরাশ করেনি নতুন এই ফোন। সিরিজে রয়েছে ৪৮ মেগাপিক্সলের মেইন সেন্সর। যার মধ্যে থাকছে 'অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন'(OIS)-এর সুবিধা। ভিডিয়োর ক্ষেত্রে খুব কাজে দেয় এই 'অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন'(OIS)।

ছবি তুলতে বা ভিডিয়ো করতে গিয়ে হাত নড়লে সামলে দেয়(OIS)। আদতে এটি একটি ফিজিক্যাল মেকানিজম। অনেকে ফোনে ইলেক্ট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন (OIS) থাকে না। বেশিরভাগ কোম্পানি নিজেদের ফ্ল্যাগশিপ ফোনেই এই ক্যামেরা মেকানিজম দেয়। এছাড়াও ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। পাশাপাশি ভালো ছবি তুলতে রাখা হয়েছে ২ মেগাপিক্সেলের মোনো ক্যামেরা। অনেকেই বেশি দাম দিলেও ক্যামেরার নাইট মোড অপশন নিয়ে অসন্তুষ্ট থাকেন। তাঁদের জন্য ফোনে দেওয়া হয়েছে 'এক্সট্রিম নাইট ভিশন ক্যামেরা'।

এদিকে, iqoo 7 legend 5G কে কিলার ফোন হিসাবে মার্কেটে নামাচ্ছে আইকু। এতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৮৮ চিপসেট। যার দাম শুরু হয়েছে ৩৯,৯৯০ টাকা থেকে। এতেও ৬৬ ওয়াটের ফ্ল্যাশ চার্জিংয়ের পাশাপাশি ১২০ হার্টজের স্মার্ট রিফ্রেশ রেট।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
West Bengal News Live : অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
অভয়ার মৃতদেহ তড়িঘড়ি দাহ করে দেওয়ার ঘটনায় FIR দায়ের হল খড়দা থানায়
Bank Locker : লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
লকার থেকে গায়েব সব গয়না ! অথচ চার্জ নিয়েছে ব্যাঙ্ক ! স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই শাখায় চাঞ্চল্যকর অভিযোগ
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget