এক্সপ্লোর

Israel-Iran Conflict: চিনের সমর্থন পেল ইরান? গোপনে পৌঁছল চিনা কার্গো বিমান! সংঘর্ষের মধ্যেই আমেরিকাকে চ্যালেঞ্জ?

Iran- Israel War: চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন যে তারা ইসরায়েলের আক্রমণের উপর নজর রাখছে এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সমর্থন করছে।

নয়া দিল্লি: সংঘর্ষবিরতি দূরে থাক, দিনে দিনে তীব্র হচ্ছে সংঘাত। কোনও পক্ষই থামার কোনও লক্ষ্মণ দেখাচ্ছে না। মুহুর্মুহু বোমা, মিসাইল, বিস্ফোরণ আর আতঙ্ক। এদিকে এরই মধ্যে, চিনের দুটি বিশাল কার্গো বিমান পৌঁছেছে। এবিপি লাইভে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, গত ৪৮ ঘন্টায় দুটি চিনা বিমান ইরানের আকাশসীমায় প্রবেশের আগে তাদের ট্র্যাকিং সিগন্যাল বন্ধ করে দিয়েছে। এই বিমানগুলির মধ্যে একটি ঝেংঝো থেকে লুক্সেমবার্গ যাওয়ার কথা ছিল, কিন্তু হঠাৎ করেই পথে ইরানে অবতরণ করে। 

অনলাইন সূত্র দাবি করেছে যে চিনা বিমানগুলি সামরিক সরঞ্জাম বহন করে ইরানে পৌঁছেছে। তবে এটি কোনও দেশই সরকারিভাবে নিশ্চিত করেনি। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছিলেন যে তাঁদের  গুরুতর পরিণতির মুখোমুখি হতে পারে। ওয়াকিবহাল মহলের মতে, চিনের এই রহস্যময় পদক্ষেপকে আমেরিকার প্রতি সরাসরি চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। 

চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লিন জিয়ান বলেছেন যে তারা ইসরায়েলের আক্রমণের উপর নজর রাখছে এবং ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে সমর্থন করছে। চিন ইজরায়েলের "অপারেশন রাইজিং লায়ন" নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং বলেছে যে এটি উত্তেজনা এবং যুদ্ধ আরও বাড়িয়ে তুলতে পারে। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতি আরও ভয়াবহ। লাগাতার হামলা চালাচ্ছে ইজরায়েল, প্রত্যাঘাত ইরানেরও। তেহরানে জোড়া F-14 ফাইটার জেট ধ্বংস করল  ইজরায়েল। বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। গতকাল তেহরানে সরকারি চ্যানেলে লাইভ সম্প্রচার চলাকালীন হামলায় মৃত্যু হয়েছে ৩ জনের। পাল্টা ইজরায়েলের হাইফায় বিদ্যুৎ প্রকল্প উড়িয়ে দিল ইরান। মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেব, মধ্যপ্রাচ্যের ক্যানসার ইরান, হুঙ্কার দিয়েছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বাঙ্কারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা খামেনেই। 

এদিকে, সংঘর্ষ পুরোপুরি যুদ্ধে পরিণত হওয়ার আশঙ্কায় সোমবার একাধিক দেশ তেহরানের সাধারণ নাগরিকদের শহর ছাড়ার পরামর্শ দিয়েছে। ইজরায়েল ডিফেন্স ফোর্স, চিন, ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র – চারটি দেশই তাদের নাগরিক এবং স্থানীয় বাসিন্দাদের দ্রুত তেহরান ছাড়ার কথা জানিয়েছে। ইজরায়েলি ডিফেন্স ফোর্সের মুখপাত্র কর্নেল অভিচাই আড্রেই সামাজিক মাধ্যমে পোস্ট করে তেহরানের কিছু অঞ্চলের মানুষকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশ দেন।                                                           

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামালানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামালানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
Kolkata Airport : উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
উড়ানে দেরি, কলকাতা বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget