এক্সপ্লোর

Iran-Israel Conflict: 'দ্রুত তেহরান ছাড়ুন', ভারতীয়দের জন্য নয়া নির্দেশিকা! ইরান-ইজরায়েল সংঘর্ষ মোড় নিতে পারে বড় যুদ্ধে?

Iran Israel War: বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইজরায়েল ইরানের বেশ কয়েকটি অসামরিক স্থানে হামলা চালিয়েছে।

নয়া দিল্লি: ইজরায়েল-ইরান সংঘাত থামার কোনও লক্ষণই নেই বরং ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে মৃত্যু সংখ্যা। ইরানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, সংঘাত শুরুর হওয়ার পর থেকে কমপক্ষে ২২৪ জন নিহত হয়েছেন। বেশিরভাগই অসামরিক নাগরিক।                                                         

বিভিন্ন সংবাদ সংস্থার প্রতিবেদন থেকে জানা গিয়েছে, ইজরায়েল ইরানের বেশ কয়েকটি অসামরিক স্থানে হামলা চালিয়েছে। একটি হাসপাতাল এবং একটি সরকারি টিভি চ্যানেলের ভবনে হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে ইরানে অবস্থিত ভারতীয়দের সে দেশ দ্রুত ছাড়ার নির্দেশ জারি করা হয়েছে।                       

নির্দেশিকায় বলা হয়েছে, সকল ভারতীয় নাগরিক এবং পিআইও যারা তেহরানের বাইরে যেতে পারেন, তাদের শহরের বাইরে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। তেহরানে থাকা এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ না করা সকল ভারতীয় নাগরিকদের অবিলম্বে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাসে যোগাযোগ করতে এবং তাদের অবস্থান এবং যোগাযোগের নম্বর প্রদান করতে অনুরোধ করা হচ্ছে। ইরানের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, ইরানে অবস্থিত সমস্ত ভারতীয় নাগরিক এবং ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিদের সতর্ক থাকার, দূতাবাসের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি অনুসরণ করার এবং স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ অনুসারে সুরক্ষা প্রোটোকল অনুসরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

ইরান দাবি করেছে, সোমবার দেশের পশ্চিমে একটি হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইজরায়েল। এটিকে ‘যুদ্ধাপরাধ’ বলেও নিন্দা করা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইজরায়েলি হামলা চালানো হয়েছে। ইরানে বিভিন্ন সংবাদমাধ্যমে রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের খবরও জানানো হয়েছে। রবিবার শহরের বেশ কয়েকটি এলাকায় বোমা হামলার পর ইজরায়েলি সেনাবাহিনী তেহরানের কিছু অংশে হামলার হুমকি দেওয়ার পর এই ঘটনা ঘটে।                  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Narendra Modi: মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
মোদির ভিডিও ডিলিটের জন্য ক্ষমা চাইতেই হবে মার্ক জ়াকারবার্গকে, তিন দিন সময় দিল সংসদীয় কমিটি
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
'রাজ্যে বাড়বে লোকসভা আসন ! প্রার্থী হতে অসুবিধে নেই NCPI সাংসদদের' মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই দাবি সুদীপের
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget