এক্সপ্লোর

Iran-Israel Tension: 'বড় ভুল করে ফেলেছে', ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি খামেনেইয়ের

US Intervenes in Iran-Israel Tension: ইরান-ইজরায়েল যুদ্ধে এবার জড়িয়ে পড়ল আমেরিকা। শনিবার ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক করল আমেরিকা।

নয়াদিল্লি : 'বেপরোয়া উস্কানির জন্য কঠোর শাস্তির মুখে পড়তে হবে।' ইজরায়েল ও আমেরিকার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। ইরানের ৩টি পরমাণু কেন্দ্রে আমেরিকার হামলার প্রতিক্রিয়ায় এক্স হ্যান্ডেলে ইরানের সর্বোচ্চ নেতা লেখেন, "শাস্তি জারি রয়েছে। ইহুদি শত্রুরা বড় ভুল করে ফেলেছে, বড় অপরাধ করেছে। ওদের শাস্তি দেওয়া হবে এবং শাস্তি দেওয়াও হচ্ছে। এই মুহূর্তেও শাস্তি দেওয়া হচ্ছে।"

ইরান-ইজরায়েল যুদ্ধে এবার জড়িয়ে পড়ল আমেরিকা। ইরানের তিনটি পরমাণু কেন্দ্রে এয়ার স্ট্রাইক করল আমেরিকা। আর এর পরেই প্রশ্ন উঠে গেল, যুদ্ধের দশম দিনে আমেরিকার হস্তক্ষেপের পর এবার কোন দিকে মোড় নেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। এবার কি ইরান-ইজরায়েলের সংঘাতকে সামনে রেখে আড়াআড়ি ভাগ হয়ে যাবে বিশ্বের শক্তিশালী দেশগুলো ? কী ভূমিকা নেবে ইরানের বন্ধু বলে পরিচিত রাশিয়া ও চিন ? এরই মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বললেন নরেন্দ্র মোদি। পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বারবার হুমকি দিচ্ছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। জরুরি ভিত্তিতে কানাডার G7 বৈঠক থেকে ফিরে এসেছিলেন ! ওদিকে আমেরিকার মিসৌরির হোয়াইটম্যান এয়ার ফোর্স বেস থেকে রওনা দিয়েছিল B2 স্টেলথ বোমারু বিমান ! ইরান-ইজরায়েল সংঘাত ক্রমশ বাড়ছিলই ! দশম দিনে আরও ভয়ঙ্কর রূপ নিল যুদ্ধ ! ইজরায়েল-ইরান যুদ্ধে এবার এন্ট্রি নিল আমেরিকা। সরাসরি ইজরায়েলের পক্ষ নিয়ে ইরানে এয়ার স্ট্রাইক করল ওয়াশিংটন। ফলে প্রশ্ন উঠে গেল, মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের যে কালো মেঘ জমেছে, সেটাই কি এবার চেহারা নেবে তৃতীয় বিশ্বযুদ্ধ নামক ঝড়ে ? ইরান-ইজরায়েলের যুদ্ধকে সামনে রেখে আড়াআড়ি ভাবে ভাগ হয়ে যাবে বিশ্বের শক্তিধর দেশগুলো ?

এদিকে ইরান-ইজরায়েল দু'দেশের সঙ্গেই ভারতের কূটনৈতিক সুসম্পর্ক রয়েছে। এই অবস্থায় ভারতের অবস্থান কী হয়, সেদিকেই নজর ছিল অনেকের। এই পরিস্থিতিতে এদিন ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফোনে কথা বলেছেন নরেন্দ্র মোদি। এরপর সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী লিখেছেন, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা হয়েছে। বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। সাম্প্রতিক উত্তেজনা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছি। অবিলম্বে উত্তেজনা হ্রাস করে আলোচনা এবং কূটনীতির পথে এগিয়ে আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছি।   
 
কিন্তু প্রশ্ন হচ্ছে, এত সহজেই কি এই যুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে? কারণ এয়ার স্ট্রাইকের পর হুমকি দিয়ে রেখেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা হুঁশিয়ারি দিয়ে ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বলেছেন, এই জঘন্য ঘটনার চিরস্থায়ী পরিণতি অবশ্যম্ভাবী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Cockroach Janta Party: CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
CJP-র স্বেচ্ছাসেবকদের বৈঠকে হল ভাড়া দিতে বাধা, হুমকি দিচ্ছে BJP, অভিযোগ অভিজিৎ দীপকের
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget