এক্সপ্লোর

'কোনও দয়া দেখাব না' আয়াতোল্লার হুঙ্কারের পরেই ইরানের পাল্টা আঘাত, কত রক্ত ঝরল ইজরায়েলের?

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,খারাপ পরিণতির জন্য ইজরায়েল যেন প্রস্তুত থাকে।         


মধ্য প্রাচ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই প্রকট হচ্ছে।  শুক্রবার ভোর থেকে ইরানকে টার্গেট করে, অপারেশন রাইসিং লায়ন শুরু শুরু করে ইজরায়েল। চুপ করে বসে থাকেনি ইরানও।  শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইজরায়েলের উপর। পরপর বিস্ফোরণের শব্দ শোনা যায় তেল আভিভ ও জেরুজালেমে  । ইরান এই প্রত্যাঘাতের নাম দিয়েছে  'অপারেশন ট্রু প্রমিস ৩'। ইজরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাতে তেল আভিভ এলাকায় ইরানের প্রতিশোধমূলক হানায় ৩৪ জন আহত হয়েছেন, প্রত্যেকেরই সামান্য আঘাত লেগেছে । পরে পুলিশ সূত্রে জানা যায়, আহতদের একজনের মৃত্যু হয়েছে।         

শুক্রবার ইজরায়েলের হানায় ইরানের বড় ক্ষয়ক্ষতি হয়। প্রাণ হারান ইরানের সেনা প্রধান মহম্মদ বাঘেরি, ইরানের এলিট ফোর্স 'রেভলিউশনারি গার্ডসে'র কমান্ডার হোসেন সালামি এবং ইরানের 'এমার্জেন্সি কমান্ডে'র কমান্ডারের। নিহত হন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলি শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয়। এই হানার পর কার্যত গর্জে ওঠেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই । তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন,খারাপ পরিণতির জন্য ইজরায়েল যেন প্রস্তুত থাকে।         

ইরানের পাল্টা হামলার পর আতঙ্কের আবহ ইজরায়েলেও। রাজধানী তেল আভিভে শোনা যাচ্ছে সাইরেনের শব্দ। হাতপাতালে হাসপাতালে প্রস্তুত বেড। জানা গিয়েছে ইরানের  হানায় আহত হয়েছেন বহু সাধারণ মানুষ। এক মহিলার মৃত্যুর খবরও মিলেছে।  তেহরান টাইমসের প্রতিবেদন অনুসারে, শুক্রবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কিছুক্ষণ পরেই এই হামলা শুরু হয়। ইজরায়েলের উপর ইরানের আক্রমণ এখনও অব্যাহতই। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) তৃতীয় পর্যায়ের আক্রমণ শুরু করেছে বলে দাবি করেছে তেহরান।           

অন্যদিকে, ইরান ও ইজরায়েলের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি জনগণের উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, "আমাদের লড়াই ইরানের ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে, যারা তার নিজের দেশের মানুষের উপর উপর অত্যাচার চালাচ্ছে।" প্রধানমন্ত্রী ইরানি জনগণকে এই শাসনব্যবস্থার বিরুদ্ধে গর্জে উঠতে  এবং স্বাধীনতার দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, "আমরা ইরানের মানুষের সঙ্গে আছি।"              

 

 

সেরা শিরোনাম

Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
Anant Ambani : গোবর্ধন পর্বত পরিক্রমা অনন্ত আম্বানির, গিরিরাজের কাছে সকলের মঙ্গল-কামনা ; দাদু-ঠাকুমার দেখানো পথে তীর্থযাত্রা
গোবর্ধন পর্বত পরিক্রমা অনন্ত আম্বানির, গিরিরাজের কাছে সকলের মঙ্গল-কামনা ; দাদু-ঠাকুমার দেখানো পথে তীর্থযাত্রা
West Bengal News Live Updates: জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
জোড়া বিল নিয়ে আত্মবিশ্বাসী মোদি সরকার, ভাঙন I.N.D.I.A শিবিরে, রাহুলদের বৈঠকে অভিষেক, গরহাজির NCP
Blast in Afghanistan: তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক
তীব্র বিস্ফোরণ আফগানিস্তানে, ধ্বংসস্তূপে পরিণত হল স্কুল, কমপক্ষে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত শতাধিক

ভিডিও

Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget