এক্সপ্লোর

US-Iran War: আজ রাতেই ইরানে হামলা আমেরিকার ? ট্রাম্পের হুমকির পর ভারতীয়দের জন্য বড় বার্তা দূতাবাসের

India Issues Advisory For Citizens In Iran: ডোনাল্ড ট্রাম্প-এর ভয়ানক হুমকি। জানিয়েছেন, ইরানের সভ্যতা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। ট্রাম্পের হুমকির পর ভারতীয়দের জন্য বড় বার্তা দূতাবাসের।

দিল্লি: ২০২৬ এর ২৮ ফেব্রুয়ারি, হঠাৎ যুদ্ধ শুরু হয় ইরানের সঙ্গে ইজরায়েল ও আমেরিকার। আজ প্রায় ৩৭ দিন কেটে গেল, আজও চলছে সেই যুদ্ধ। তবে এবার আরও ভয়ঙ্কর কিছু ঘটতে চলছে মধ্যপ্রাচ্যে। কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে এযাবৎকালের অন্যতম ভয়ানক হুমকি দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন এবং স্পষ্ট জানিয়েছেন যে দিনের শেষে ইরানের সভ্যতা পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। আর এই হুঁশিয়ারি পাওয়ার পর শুধু ইরান নয়, চিন্তায় পড়েছে গোটা বিশ্ব।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প-এর এই ভয়ঙ্কর হুমকির পর মঙ্গলবার ইরানে বসবাসকারী ভারতীয়দের জন্য এক বার্তা দেয় তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। জানান হয়েছে, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে নিজেদের সুরক্ষাকে আগে অগ্রাধিকার দিতে হবে এবং নিজেকে সুরক্ষা করতে হবে।  তাই, ভারতীয় নাগরিকদের কমপক্ষে ৪৮ ঘণ্টার জন্য যে যার নিজের বাসস্থানে থাকতে অনুরোধ করা হয়েছে এবং বাইরে যাওয়া এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে, মিলিটারি ঘাঁটি যেখানে আছে এবং বৈদ্যুতিক স্থাপনা রয়েছে এমন এলাকায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে। 

এছাড়াও, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইরানে বসবাসকারী মানুষজনকে বড় বড় বহুতলের কাছে ও উপরের তলাগুলোতে থাকতে বারণ করা হচ্ছে। দূতাবাসের এই নির্দেশিকায় বলা হচ্ছে, মানুষদের নিজের ঘরে থাকার এবং দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে অনুরোধ করা হচ্ছে। পাশাপাশি, সড়কপথে ভ্রমণ করাও এড়িয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দূতাবাসের ভাড়া করা হোটেলে যারা থাকছেন, তাদের নিজেদের রুমে থাকতে অনুরোধ করা হচ্ছে এবং সেখানে থাকা দূতাবাস টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হচ্ছে। যে কোনও সমস্যায় যোগাযোগের জন্য কিছু নম্বরও দেওয়া হয়েছে। সেগুলো হল- +৯৮ ৯১২৮১০৯১১৫, +৯৮ ৯১২৮১০৯১০২, +৯৮ ৯১২৮১০৯১০৯, +৯৮ ৯৯৩২১৭৯৩৫৯

কী হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প ?

হরমুজ প্রণালী খুলে দিতে ইরানকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর এই সময়সীমা পেরনোর মাত্র কয়েক ঘণ্টা বাকি আছে। তার আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘আজ রাতে একটা গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনও ফিরে আসবে না।। আমি চাই না সেটা হোক, কিন্তু হয়ত হবেই। এখন ক্ষমতার সম্পূর্ণ পালাবদলই লক্ষ্য। কম চরমপন্থী মানসিকতার লোকজন থাকবেন, হতে পারে বড় ধরনের বিপ্লব ঘটবে। কে জানে? আজ রাতেই তা বোঝা যাবে’।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
Weather Update: টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
টানা হলুদ সতর্কতা, আজ রাজ্যের এই ১১ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস, কী বলছে IMD ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় আজ বড় ঘোষণা, এই বিষয় স্পষ্ট করে দেবেন মুখ্যমন্ত্রী...
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 10 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget