Petrol Diesel Price : সপ্তাহের প্রথমেই বদল পেট্রোল - ডিজেলের দামে? নতুন রেট-চার্ট সামনে, কোথায় সবথেকে বেশি ?
ভারতের সবকটি বড় শহরের মধ্যে কোথায় পেট্রোল ডিজেলের দাম সবথেকে বেশি ? দেখে নিন তালিকা।

কলকাতা : প্রতিদিন ভোর ৬ টায় সামনে আসে পেট্রোল ডিদেলের দাম। ১০ অগাস্টও প্রতিদিনের মতো নতুন দাম প্রকাশ করা হল। ভারতের সবকটি বড় শহরের মধ্যে কোথায় পেট্রোল ডিজেলের দাম সবথেকে বেশি ? দেখে নিন তালিকা।
সোমবার দেশের রাজধানী দিল্লিতে পেট্রোল ও ডিজেলের দামে কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে পেট্রোল প্রতি লিটার ১০২.১২ টাকায় এবং ডিজেল প্রতি লিটার ৯৫.২০ টাকায় বিক্রি হচ্ছে। কলকাতায় পেট্রোলের দাম ১১৩.১৯ টাকা আর ডিজেলের দাম ৯৯.৮২ টাকা।
শহরভিত্তিক পেট্রোলের দামের তালিকা-
| শহরের নাম | পেট্রোলের দাম (টাকায়) |
| আহমেদাবাদ | ₹১০২.১৫ |
| বেঙ্গালুরু | ₹১১১.৬৮ |
| চেন্নাই | ₹১০৭.৭৬ |
| গুরগাঁও | ₹১০২.৯৭ |
| হায়দ্রাবাদ | ₹১১৫.৬৯ |
| জয়পুর | ₹১১৩.১৯ |
| কলকাতা | ₹১১৩.৫১ |
| লখনউ | ₹১০১.৮৬ |
| মুম্বাই | ₹১১১.২১ |
| নয়াদিল্লি | ₹১০২.১২ |
| নয়ডা | ₹১০১.৯৬ |
| পুনে | ₹১১২.০২ |
ডিজেলের দাম ( ১০ অগাস্ট )
শহর অনুযায়ী ডিজেলের মূল্য তালিকা-
| শহরের নাম | ডিজেলের দাম (টাকায়) |
| আহমেদাবাদ | ₹৯৮.২৭ |
| বেঙ্গালুরু | ₹৯৯.৫৬ |
| চেন্নাই | ₹৯৯.৫৫ |
| গুরগাঁও | ₹৯৫.৬৪ |
| হায়দ্রাবাদ | ₹১০৩.৮২ |
| জয়পুর | ৯৮.২৫ টাকা |
| কলকাতা | ₹৯৯.৮২ |
| লখনউ | ₹৯৫.৩৬ |
| মুম্বাই | ₹৯৭.৮৩ |
| নয়াদিল্লি | ₹৯৫.২ |
| নয়ডা | ₹৯৫.৪৪ |
| পুনে | ₹৯৮.৬৬ |
পেট্রোল ও ডিজেলের দাম কি বাড়বে?
বর্তমানে সারা দেশে পেট্রোল ও ডিজেলের দাম স্থিতিশীল রয়েছে। সর্বশেষ দাম বেড়েছিল ২৫ মে এবং সরকারি প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের পরিস্থিতির ওপর নির্ভর করে দাম আরও ওঠানামা করতে পারে। আপাতত গাড়িচালকদের জন্য স্বস্তির বিষয় হল, আজ পেট্রোল ও ডিজেলের দামে নতুন কোনো বৃদ্ধি রেকর্ড করা হয়নি।
ভারতে পেট্রোল ও ডিজেলের দাম বাজারে কত থাকবে, তা অনেকটাই নির্ভর করে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দামের উপর । তবে শুধু আন্তর্জাতিক বাজারে তেলের দাম ওঠানামা করলেই দেশে খুচরো দাম নির্ধারিত হয় না। এর সঙ্গে আরও বেশ কিছু অর্থনৈতিক ও নীতিগত বিষয় জড়িত। প্রথমত, আন্তর্জাতিক বাজারে ক্রুড অয়েলের দাম বাড়লে সাধারণত ভারতের জ্বালানি আমদানির খরচও বেড়ে যায়। ফলে অন্যান্য পরিস্থিতি অপরিবর্তিত থাকলে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার চাপ তৈরি হয়। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে। কেন্দ্র ও রাজ্য সরকারের করের উপরও অনেকটাই নির্ভর করে তেলের দাম। কেন্দ্রীয় স্তরে আরোপিত কর এবং বিভিন্ন রাজ্যের ভ্যাট বা অন্যান্য শুল্কের ফলে একই সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হতে পারে। তাই আন্তর্জাতিক বাজারে তেলের দাম একই হলেও কলকাতা, দিল্লি, মুম্বই বা অন্য শহরে পাম্পের দাম এক নাও হতে পারে।























