এক্সপ্লোর

Iran War Israel: ইজরায়েলকে 'চরম হুঁশিয়ারি' ইরানের, সর্বোচ্চ পর্যায়ে প্রতিশোধের হুঙ্কার

Israel vs Iran: গত শনিবার ইজরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার পর, ইজরায়েলি প্রত্যাঘাতের আশঙ্কায় প্রমাদ গুনছিল তেহরান।

নয়া দিল্লি: ক্রমশ কঠিন হচ্ছে ইরান (Iran)-ইজরায়েল (Israel) যুদ্ধ পরিস্থিতি। ইজরায়েলের ড্রোন অ্যাটাকের পর এবার ইরানের বিদেশমন্ত্রী সাফ জানিয়েছেন ইরানের উপর এরপর কোনও হামলা হলে সর্বোচ্চ স্তরে প্রতিশোধ নেওয়া হবে। গত পয়লা এপ্রিল সিরিয়াতে অবস্থিত ইরানের দূতাবাসের সামনে ইজরায়েল হামলা চালায় বলে সন্দেহ তেহরানের। এর জবাব দিতেই সম্প্রতি ইজরায়েলে উপর একাধিক ড্রোন ও মিসাইল দিয়ে হামলা চালায় ইরান।                                                                 

গত শনিবার ইজরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার পর, ইজরায়েলি প্রত্যাঘাতের আশঙ্কায় প্রমাদ গুনছিল তেহরান। গত ৭ অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠী ইজরায়েলে আকাশপথে বোমাবর্ষণ করে ৷ তার প্রত্যাঘাতে একসপ্তাহের মধ্যে প্রথমে আকাশপথে ও পরে স্থলভাগে গাজাতে হামলা চালায় ইজরায়েল৷ 

দুই দেশের মধ্যে বহু বছরের শত্রুতা থাকলেও এই প্রথমবারের মতো ইসলামিক রিপাবলিক ইরান ইসরায়েলের মাটিতে আঘাত হেনেছে।                                            

এক এক্স পোস্টে ইরানিয়ান স্পেস অ্যাজেন্সির এক আধিকারিকের দাবি, ইসরায়েল কয়েকটি কোয়াডকপ্টার (ড্রোন) ওড়ানোর ব্যর্থ এবং হাস্যকর চেষ্টা চালিয়েছে। ভূপাতিত করা হয়েছে কোয়াডকপ্টারগুলোকে। ইসরায়েলি ভূখণ্ডে আক্রমণের পর থেকেই দেশটির পাল্টা জবাবের হুঁশিয়ারিতে সর্বোচ্চ সতর্কতায় ছিল ইরান।

আরও পড়ুন, নতুন করে যুদ্ধের আশঙ্কা, ইরানে পালটা মিসাইল ছুঁড়ল ইজরায়েল

ইরানের আক্রমণের পালটা জবাব দিল ইজরায়েল। ইরানের গুরুত্বপূর্ণ শহর ইস্পাহানের কাছে মিসাইল হামলা চালাল তারা। এই সংবাদই জানা গেছে আমেরিকার সংবাদ মাধ্যম এবিসি নিউজ সূত্রে। এপ্রসঙ্গে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা ফার নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, ইস্পাফান প্রদেশের সরকারি টেলিভিশন সূত্রে পাওয়া খবর অনুযায়ী ইস্পাহান বিমানবন্দরের কাছে ইজরায়েলের মিসাইল হামলার জেরে বিভিন্ন শহরে বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ইরানে পাশাপাশি বিস্ফোরণের খবর পাওয়া গেছে সিরিয়া ও ইরাকেও।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

BJP MLA Attacked: তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
তোলাবাজির প্রতিবাদ, দলীয় কর্মীদের হাতেই মার খাওয়ার অভিযোগ বিজেপি বিধায়কের, এখনও গ্রেফতার শূন্য
CM Suvendu Adhikari: 'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
'এগুলো এদের কাছে নস্যি, ডেলি রোজগার, ওদের মাথার এক ঘণ্টার রোজগার', মুখ্যমন্ত্রীর নিশানায় কে ?
West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
Falta News: অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি
অটো ইউনিয়নের দখল বিজেপির ২ গোষ্ঠীর সংঘর্ষে রণক্ষেত্র ফলতা, দফায় দফায় বোমাবাজি

ভিডিও

BJP News : দেগঙ্গায় তোলাবাজির টাকা না পেয়ে রেস্তোরাঁয় হামলা-মারধর, তোপ BJP-র স্থানীয় নেতাদের দিকে
Newtown Private Hospital Vandalized News : নিউটাউনের বেসরকারি হাসপাতালে ভাঙচুর চালাল কারা?
BJP News : বেসরকারি রিসর্টে মহিলা ম্যানেজারের সঙ্গে ছাতনার BJP বিধায়কের বচসা! তুঙ্গে রাজনৈতিক তরজা
Assam Encounter News : বিজেপি শাসিত অসমে এনকাউন্টারে নিহত অভিযুক্ত | ABP Ananda
CM Suvendu Adhikari : 'পঞ্চায়েতে ৭১৯০ জনের নিয়োগ হবে', পঞ্চায়েত দফতরের সঙ্গে বৈঠকের পর জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget