এক্সপ্লোর

US-Iran Conflict : আমেরিকার সামরিক জাহাজ লক্ষ্য করে পাল্টা ড্রোন হামলা ইরানের ! ফের পুরো-দস্তুর যুদ্ধ ?

West Asia Conflict : আগেই ইরানের একটি বাণিজ্যিক জাহাজ বাজেয়াপ্ত করেছে আমেরিকা।

নয়াদিল্লি : ফের কি পুরোদস্তুর যুদ্ধের পথে আমেরিকা ও ইরান ? এই প্রশ্ন ওঠার নেপথ্যে, বিগত কয়েক ঘণ্টার ঘটনাক্রম। আগেই ইরানের একটি বাণিজ্যিক জাহাজ বাজেয়াপ্ত করেছে আমেরিকা। প্রথমে গুলি ও পরে বাজেয়াপ্ত করে। যা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই আবহে এবার পাল্টা পদক্ষেপের পথে হাঁটল ইরানের বাহিনী। ওমান সাগরে আমেরিকার সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরানের বাহিনী। এমনই খবর বিভিন্ন সাংবাদমাধ্যম সূত্রের। যার জেরে দুই সপ্তাহের সংঘর্ষ-বিরতির পর, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনার পরিবেশ তৈরি হল বলে মনে করছে ওয়াকিবাহল মহল।

তবে, ইরানের হামলার তীব্রতা সম্বন্ধে স্পষ্ট করে কিছু জানা যায়নি। কত সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে বা মার্কিন সম্পত্তির কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না তাও স্পষ্ট নয়। আগের দিনই ইরানের আব্বাস বন্দরগামী একটি কার্গো জাহাজকে লক্ষ্য করে গোলাগুলি চালিয়েছিল মার্কিন সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন,  হরমুজ প্রণালীর কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা নৌ অবরোধ লঙ্ঘনের চেষ্টা করেছিল ইরানের জাহাজটি। Truth Social-এ একটি পোস্টে ট্রাম্প জানান, সতর্কবার্তা উপেক্ষা করার পর মার্কিন মেরিন সেনা জাহাজটি বাজেয়াপ্ত করে। তিনি লেখেন, “এই মুহূর্তে জাহাজটি মার্কিন মেরিন সেনার নিয়ন্ত্রণে রয়েছে। জাহাজটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ আমাদের হাতে এবং আমরা দেখছি এর ভেতরে কী আছে।”

এ প্রসঙ্গে উল্লেখ্য, বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সংঘর্ষবিরতির সময় পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হচ্ছে - ভারতীয় সময় শুক্রবার সন্ধের দিকে প্রকাশ্যে আসে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির এই ঘোষণা। যুদ্ধবিরতির আবহে তেহরানের এই ঘোষণায় বিশ্বজুড়ে স্বস্তির আবহ তৈরি হতে না হতেই কাটে সুর। সিদ্ধান্ত বদলে হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। সংবাদসংস্থা সূত্রের খবর, প্রণালী খোলা থাকার সময় হরমুজ পেরোতে গেলে ভারতের ২টি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে গুলি চালায় ইরানের রেভলিউশনারি গার্ড। হরমুজ প্রণালীর প্রবেশমুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কেশম ও লারাক দ্বীপের মধ্যবর্তী জলসীমায় ঘটনাটি ঘটে। যার জেরে ২টি জাহাজই পিছু হঠতে বাধ্য হয়। তবে কোনও হতাহত হয়নি। একটি ট্যাঙ্কার ট্র্যাকার সাইটের তথ্য অনুযায়ী, গুলির চলার পর ২টি ভারতীয় জাহাজ ও একটি গ্রিক জাহাজকে গতিপথ পরিবর্তন করতে হয়। তাদের মধ্যে একটি ভারতীয় ট্যাঙ্কার ২০ লক্ষ ব্যারেল তেল নিয়ে ইরাক থেকে আসছিল। এই ঘটনার জেরে আন্তর্জাতিক বাজারে ফের তৈরি হয় অস্থিরতা।

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
IMD Weather Update: ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
ফের নিম্নচাপ ! বিপদের মুখে এই সব রাজ্য, কবে মিলবে বৃষ্টি থেকে মুক্তি ? আগামী ৭ দিনের আবহাওয়ার বড় আপডেট IMD-র
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget