এক্সপ্লোর

Tiktok may comeback : শীঘ্রই ভারতে প্রত্যাবর্তন টিকটকের ? সরকারকে নতুন নিয়ম মানার আশ্বাস বাইটডান্সের : রিপোর্ট

ভারতে প্রত্যাবর্তন হতে পারে টিকটকের। পুনরায় এই অ্যাপ ভারতে ফিরতে চাইছে বলে খবর। এই পরিস্থিতিতে কেন্দ্রের নতুন নিয়ম মোতাবেক টিকটক ইতিমধ্যেই ভারতে নোডাল ও গ্রিভ্যান্স অফিসার হায়ার করে ফেলেছে।

নয়া দিল্লি : ভারতে প্রত্যাবর্তন হতে পারে টিকটকের। ব্যাটেলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া হিসাবে PUBG-র পুনরায় যাত্রা শুরু হওয়ার পর, চিনের শর্ট ভিডিও ক্রিয়েটিং অ্যাপ টিকটিক পুনরায় ভারতীয় বাজার ধরার আশা করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য নতুন যে তথ্যপ্রযুক্তি সংক্রান্ত নিয়ম-বিধি লাগু হয়েছে তা মেনে চলবে বলে ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রক ও PMO-কে জানিয়েছে টিকটকের পেরেন্ট ফার্ম বাইটডান্স। 

প্রসঙ্গত, গত বছর ২৯ জুন টিকটক ও ইউসি ব্রাউজার সহ ৫৯টি চিনা অ্যাপকে নিষিদ্ধ করে ভারত। পরে সেই তালিকা বাড়িয়ে ২২৪ করা হয়। এদিকে ভারতে নিষিদ্ধ হওয়ায় প্রায় ২০ কোটি ব্যবহারকারীকে হারায় টিকটক। কিন্তু, পুনরায় এই অ্যাপ ভারতে ফিরতে চাইছে বলে খবর। এই পরিস্থিতিতে কেন্দ্রের নতুন নিয়ম মোতাবেক টিকটক ইতিমধ্যেই ভারতে নোডাল ও গ্রিভ্যান্স অফিসার হায়ার করে ফেলেছে। নিরাপত্তার প্রশ্নে মোদি সরকারের সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে চাইছে সংশ্লিষ্ট সংস্থা। 

উল্লেখ্য, লাদাখের গালওয়ান সীমান্তে লাল ফৌজের সঙ্গে সেনা জওয়ানদের সংঘর্ষের পরই চিনা আগ্রাসনের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে হাঁটে ভারত। দেশে ব্যান করা হয় টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজার সহ বিভিন্ন চিনা অ্যাপ। ভারত সরকার সিদ্ধান্ত নেয়, দেশে কোনও চিনা সংস্থাকে ব্যবসা করতে দেওয়া হবে না। সরকার টিকটক, ইউসি ব্রাউজারের মতো ৫৯ টি চিনা অ্যাপকে প্রাথমিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। এই অ্যাপগুলি ভারতের সার্বভৌমত্ব,সংহতি, প্রতিরক্ষা, দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে বিপজ্জনক বলে জানিয়ে সেগুলিকে নিষিদ্ধ করা হয় সরকারের তরফে।

নিষিদ্ধ অ্যাপগুলির তালিকায় পড়ে- টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউজার, বাইডু ম্যাপ, এমআই কমিউনিটি, ক্লাব ফ্যাক্টরি, ওইচ্যাট, ইউসি নিউজ, ওয়েইবো, জেন্ডার, মেইটু, ক্যামস্ক্যানার ও ক্লিন মাস্টার-চিতা মোবাইল। এর মধ্যে টিকটকের মালিকানা বাইটড্যান্সের। সেই সময় টিকটক দাবি করেছিল, তারা তথ্য সংক্রান্ত গোপনীয়তা ও সুরক্ষা সংক্রান্ত ভারতীয় আইন অনুযায়ী সমস্ত প্রয়োজনীয়তা মেনে চলে এবং ভারতে তাদের কোনও গ্রাহকের কোনও তথ্যই তারা চিন সহ কোনও বিদেশী সরকারকে দেয়নি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indonesia Ferry Fire: মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
মাঝ সমুদ্রে জাহাজে আগুন, জলে ঝাঁপ দিলেন অনেকে, এখনও নিখোঁজ ৪১, নিহত ৫
Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

ভিডিও

Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?
Bengal STF: হামিমকে শুভেন্দু অধিকারীর মুভমেন্টে নজর রাখার দায়িত্ব! STF-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Suvendu Adhikari: “একজনও রাঁধুনি মা-দিদি -বোন কর্মচ্যুত হবেন না” আশ্বাস মুখ্যমন্ত্রীর
Vande Bharat: এবার বন্দে ভারত এক্সপ্রেসে জীবন্ত হার্ট সুরাট থেকে পৌঁছে দেওয়া হল আহমেদাবাদে
Taslima Nasrin: রবীন্দ্রসদনের অনুষ্ঠানে জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা! হইচই দর্শকদের একাংশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget