এক্সপ্লোর

Israel Iran Conflict :সারা রাত বাজল সাইরেন, আকাশে ধোঁয়া আর ধোঁয়া, ইজরায়েলে পাল্টা হানা ইরানের, কী অবস্থান ভারতের?

ইজরায়েলের 'রাইজিং লায়ন', পাল্টা হানা ইরানের। আয়রন ডোমেই ধ্বংস ইরানি ড্রোন, দাবি তেল আভিভের।

বাতাসে বারুদের গন্ধ।  যুদ্ধের দামামা উঠেছে বেজে। শুক্রবার ইজরায়েলের হামলার জবাব দিয়েছে ইরানও । ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় গুঁড়িয়ে যায় ইরানের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলো।  বেছে বেছে এয়ার স্ট্রাইক চালানো হয় ইরানের সামরিক কেন্দ্রগুলিতেই, দাবি করেছে নেতানিয়াহু সরকার। ইজরায়েলি হানার জবাব দিতে দেরি করেনি ইরান। পাল্টা ড্রোন হামলা চালায় তারা। পরপর বিস্ফোরণ ঘটে তেল আভিভে। আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়ে যায় ইজরায়েলের দিকে। হামলা - পাল্টা হামলার আবহে ইজরায়েলের বিভিন্ন জায়গায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাধারণ মানুষকে। ইরানের পাল্টা হামলায় আহত হয়েছেন বহু ইজরায়েলি। হাসপাতালে ভর্তি অনেকে। এক জনের মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে। 

ইজরায়েলের ড্রোন হামলায় ইরানের সেনাপ্রধানের মৃত্য়ু হয়। প্রাণ হারান ইরানের এলিট ফোর্সের কমান্ডার এবং প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। প্রাণ গিয়েছে ৬ জন বিজ্ঞানীও। এরপরই প্রত্যাঘাত হানে তেহরানও। ইজরায়েলের ২টি ফাইটার জেটকে গুলি করে নামানোর দাবি করেছে তারা। রাতেই পাল্টা আক্রমণ করা হয় ইজরায়েলের রাজধানী তেল আভিভে। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র গিয়ে পড়ে তেল আভিভ ও বিভিন্ন জনবহুল এলাকায়। শুক্রবার রাতে ইজরায়েল জুড়ে সাইরেনের আওয়াজ শোনা যায়। তেল আভিভ এবং জেরুজালেমে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে।  ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ-র দাবি,  শয়ে শয়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। সূত্রের খবর, রাজধানী তেল আভিভে বহু সাধারণ মানুষ আহত হয়েছেন।

তবে, ইজরায়েলি সেনাবাহিনীর দাবি, শুক্রবার রাতে ইরান ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।  ইতবে তাদের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রগুলি ইজরায়েলের কিস্যু করতে পারেনি। নিখুঁতভাবে তাদের মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে। ড্রোন ও ক্ষপণাস্ত্রের টুকরো পড়েই যা ক্ষতি হওয়ার হয়েছে।  ইজরায়েলের ক্রমাগত সাইরেনের শব্দ শোনা যায় রাতে, সেই সঙ্গে আকাশ ভরে যায় কালো ধোঁয়ায়। 

এই ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের মানুষের উদ্দেশে ভাষণ দেন । তিনি বলেন, ইজরায়েলের এই লড়াই ইরানের ইসলামী শাসনব্যবস্থার বিরুদ্ধে, যারা তার নিজের দেশের মানুষের উপর দমন-পীড়ন চালাচ্ছে।  নেতানিয়াহু ইরানেন মানুষকে  এই শাসনব্যবস্থার বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান। সেই সঙ্গে স্বাধীনতার লক্ষ্যে এগিয়ে যাওয়ার ডাক দেন। বলেন, " ইরানের জনগণের সঙ্গে আছি।"  

এরই মধ্যে, ইজরায়েল এবং ইরান দুই দেশেরই ভারতীয় দূতাবাসের তরফে সেখানে বসবাসকারী ভারতীয় সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...

ভিডিও

Madan Mitra:
Sumit Roy News: পরের শুনানির দিন পর্যন্ত সুমিত রায়কে গ্রেফতারিতে রক্ষাকবচ দিল Supreme Court
Kolkata Police: পরিবর্তনের পশ্চিমবঙ্গে এবার ED ও কলকাতা পুলিশের মধ্যে সমন্বয়ে জোর | ABP Ananda
Life Care Blood Bank News: লাইফ কেয়ার ব্লাড ব্যাঙ্কের দুটি শাখায় তল্লাশি SBTC-র | ABP Ananda
Humayun Kabir: চেক বাউন্স বিতর্কে মহমেডান স্পোর্টিং ক্লাবের সভাপতি পদ থেকে অপসারিত হুমায়ুন কবীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget