এক্সপ্লোর

Israel Hamas War: "একদম তৈরি", ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধে এবার হামাসের পাশে হেজবুল্লা

Israel Hamas War Update : শনিবার গাজা সীমান্ত হয়ে শতাধিক হামাস বন্দুকবাজ ইজরায়েলে ঢুকে পড়ে। নিরীহ মানুষ-সহ ১৩০০-র বেশি মানুষকে খুন করে তারা

বেইরুট : যুদ্ধে হামাসকে (Hamas) সাহায্য করতে "সম্পূর্ণ প্রস্তুত।" হুঁশিয়ারি দিলেন লেবাননের ইরান-পোষিত হেজবুল্লা গোষ্ঠী। টানা সাত দিন ধরে একে অপরকে লক্ষ্য করে গোলাগুলি করছে হামাস ও ইজরায়েল। শনিবার গাজা সীমান্ত (Gaza Border) হয়ে শতাধিক হামাস বন্দুকবাজ ইজরায়েলে (Israel) ঢুকে পড়ে। নিরীহ মানুষ-সহ ১৩০০-র বেশি মানুষকে খুন করে তারা। এই আবহেই এবার হামাসের পাশে দাঁড়ানোর কথা জানিয়ে দিলেন হেজবুল্লার (Hezbollah) ডেপুটি চিফ নইম কাশিম।

এদিকে ইজরায়েলের পাল্টা প্রত্যাঘাতে অন্ততপক্ষে ১৯০০ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই সাধারণ নাগরিক। মৃতদের মধ্যে রয়েছে ৬০০-র বেশি শিশুও। এমনই জানিয়েছে প্যালেস্তিনীয় স্বাস্থ্যমন্ত্রক।

এই পরিস্থিতিতে কাশিম বলেন, "আমরা একদম তৈরি আছি। সময় এলেই আমরা যুদ্ধে নেমে পড়ব।" তাঁর সংযোজন, "অধিকাংশ বড় দেশগুলিই, আরব দুনিয়া এবং রাষ্ট্রসংঘের দূতেরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমাদের যুদ্ধে নাক না গলাতে বলছে। যদিও তাতে আমরা কর্ণপাত করতে চাই না। কারণ, হেজবুল্লা নিজেদের দায়িত্ব কোনটা সেটা জানে।"

যুদ্ধের বিভৎসার মধ্যে আটকে পড়ে নিহত হয়েছেন রয়টার্সের এক সাংবাদিক। এএফপি, রয়টার্স ও অল জাজিরার মোট ছয় জন সাংবাদিক আহত। সীমান্তে দুই পক্ষের শেল নিক্ষেপের মধ্যেই দক্ষিণ লেবাননে আটকে পড়েন তাঁরা। 

প্রসঙ্গত, দিন যত গড়াচ্ছে, ততই ভয়ঙ্কর হচ্ছে ইজরায়েল-হামাস যুদ্ধ পরিস্থিতি। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। গাজা সীমান্তবর্তী ইজরায়েলের একের পর এক শহর কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে। দক্ষিণ ইজরায়েলের বেইরি শহরজুড়ে অবাধ ধ্বংসলীলা চলেছে। হামাস জঙ্গিদের আক্রমণে তছনছ হয়ে গেছে গাজা সীমান্তবর্তী এই ছোট্ট জনপদ ! অবাধে হত্যা, অপহরণ - কিছুই বাদ যায়নি। পাল্টা অ্যাশকলন শহর থেকে গাজায় হামলা করছে ইজরায়েল। মুহুর্মুহু গোলা বর্ষণ করছে ইজরায়েল সেনা। সীমান্তে যখন এই ছবি, তখন তেল আভিভে ঘন ঘন বাজছে মিসাইল সাইরেন। রকেট হামলা করছে হামাস।

এর মধ্যেই যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দ্বিতীয় বিমানটি দিল্লি পৌঁছেছে। এই দফায় দেশে ফিরেছেন ২৩৫ জন ভারতীয়। তেল আভিভ থেকে বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টায় দিল্লিতে নামে। অপারেশন অজয়ে এখনও পর্যন্ত দেশে ফিরেছেন সাড়ে চারশোর বেশি ভারতীয়। এর মধ্যে গতকাল ফিরেছেন ৫৩ জন বাঙালি-সহ ২১২ জন।

আরও পড়ুন ; ইজরায়েলের আক্রমণে নিহত হামাসের বায়ুসেনাবাহিনীর প্রধান, দাবি ইজরায়েলি সেনার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঁচল থানায় অভিযোগ দায়ের
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতাও
SSC Teachers Recruitment: একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ, বিজ্ঞপ্তি দিয়ে জানাল SSC, যোগ্য শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা
Barasat: বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা
বারাসাতে অটোচালকদের দাদাগিরি, যাত্রীকে মারধরের অভিযোগ, বন্ধ পরিষেবা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget