এক্সপ্লোর

Israel-Palestine War: দুপুরে যুদ্ধের ঘোষণা, তার পরই মৃত্যুমিছিল, ইজরায়েল-প্যালেস্তাইনে নিহত ৩০০, আহত ২০০০

Israel-Palestine Conflict: এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, ইজরায়েলি রকেট হানায় গাজায় ১৯৮ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৬০০ মানুষ।

নয়াদিল্লি: দুপুরে যুদ্ধঘোষণা হয়েছে। সন্ধে গড়াতেই লাশের পাহাড়। ইজরায়েল-প্যালেস্তাইন যুদ্ধে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে খবর। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্য সূত্রে যে খবর মিলেছে, সেই অনুযায়ী, শনিবার রাত ৮টা পর্যন্ত  গাজায় ২০০ জনের মৃত্যু হয়েছে। ইজরায়েলে মারা গিয়েছেন ১০০ জন। সকালে থেকে ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে। (Israel-Palestine War)

এখনও পর্যন্ত যে খবর মিলেছে, সেই অনুযায়ী, ইজরায়েলি রকেট হানায় গাজায় ১৯৮ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৬০০ মানুষ। প্যালেস্তাইনের বিরুদ্ধে দুপুরের দিকে যুদ্ধ ঘোষণা করেন দেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু। তাঁদের নিশানায় মূলত 'হামাস'। প্যালেস্তাইনের রাজনৈতিক দল 'হামাস'। কিন্তু আমেরিকা, ইজরায়েল তারে সন্ত্রাসী সংগঠন বলে চিহ্নিত করেছে। 'হামাস'-এর বিরুদ্ধে 'অপারেশন সোর্ড অফ আয়রন' ঘোষণা করেছে ইজরায়েল। (Israel-Palestine Conflict)

ইজরায়েলকে লক্ষ্য করে লাগাতার আঘাত হেনে চলেছে প্যালেস্তাইনের 'হামাস'ও। সকাল থেকে তারা একাই ৫০০০ রকেট ছুড়েছে বলে অভিযোগ। তার আঘাতে ইজরায়েলে এখনও পর্যন্ত কমপক্ষে ১০০ জন মারা গিয়েছেন। সেখানে আহতের সংখ্যা ৭৪০। ইজরায়েলের দাবি, তাদের ৫০ জন নাগরিককে পণবন্দি করে রেখেছে 'হামাস'। মাথায় বন্দুক ঠেকিয়ে রেখেছে। সোশ্যাল মিডিয়ায় সেইউ ছবি-ভিডিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। কিন্তু তার সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ।

আরও পড়ুন: Israel-Palestine Conflict: ৭৫ বছর ধরে যুদ্ধ-সংঘর্ষ, হাজার হাজার মানুষের প্রাণহানি, ইজরায়েল-প্যালেস্তাইন সংঘাতের ইতিহাস দীর্ঘ

বেশ কিছু দিন ধরেই একটু একটু করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছিল। শনিবার সকালে তা চরম আকার ধারণ করে। প্যালেস্তাইনের 'হামাস' সংগঠন গাজা থেকে ইজরায়েলে হামলা চালায় বলে অভিযোগ। জানা গিয়েছে, প্রথম হামলার ২০ মিনিটের মধ্যেই ঝাঁকে ঝাঁকে, প্রায় ৫০০০ রকেট গিয়ে পড়ে ইজরায়েলে। এর পর পাল্টা আঘাত হানে ইজরায়েলও। প্যালেস্তাইনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেয় তারা। 

এই পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ‘ইজরায়েলে সন্ত্রাসী হামলার খবরে গভীর ভাবে উদ্বিগ্ন। নিরীহ মানুষজন এবং তাঁদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই কছিন সময়ে ইজরায়েলের পাশে আছি’। ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁও ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন। ইজরায়েলে থাকা ভারতীয় নাগরিকদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে সেখানকারী ভারতীয় দূতাবাস। সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে। মেনে চলতে বলা হয়েছে নিরাপত্তা সংক্রান্ত বিধি-নিয়ম।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

BJP: নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
নন্দীগ্রামে গ্রাম পঞ্চায়েতে প্রধান ও উপপ্রধানের চেয়ারে বসলেন বিজেপি সমর্থিত সদস্য়রা
Hooghly: একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
একুশের ভোট পরবর্তী হিংসায় মদতের অভিযোগ, গুড়াপে গ্রেফতার পঞ্চায়েত প্রধান ও ২ তৃণমূল নেতা
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Adjournment of Lok Sabha: প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget