এক্সপ্লোর

Israel Kills Iranian Commander:দামাস্কাসে ইরানি কনস্যুলেটে হানা ইজরায়েলের, নিহত সোলেইমানির পর Quds Force-র বর্ষীয়ান অফিসার

IRGC Commander Killed:সোমবার সিরিয়ার দামাস্কাসে ইরানের কনস্যুলেটে আকাশপথে হামলা চালায় ইজরায়েল। সেই হানায় মারা যান ইরানের রেভোলিউশনারি গার্ড কপর্সের এক সিনিয়র কমান্ডার, অন্তত তেমনই দাবি ইরানের।

নয়াদিল্লি: গাজায় 'হামাস-নিকেশ' অভিযান হিসেবে শুরু হলেও অভিযোগ, ধীরে ধীরে চৌহদ্দি বাড়ছে ইজরায়েলি হামলার (Israel Attack kills Iranian Quds Force Commander)। সোমবার সিরিয়ার দামাস্কাসে ইরানের কনস্যুলেটে আকাশপথে হামলা চালায় ইজরায়েল। সেই হানায় মারা যান ইরানের রেভোলিউশনারি গার্ড কপর্সের এক সিনিয়র কমান্ডার, অন্তত তেমনই দাবি ইরানের। নিহতের নাম মহম্মদ রেজা জাহেদি। তাঁর মৃত্যুর জন্য তেল আভিভের দিকে আঙুল তুলেছে তেহরান। জাহেদি ছাড়াও নিহতের তালিকায় ইরানের কূটনীতিবিদ রয়েছেন বলে খবর। তবে এখনও পর্যন্ত এই নিয়ে ইজরায়েল কোনও মন্তব্য করতে চায়নি। তবে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, দামাস্কাসে ইরানের কনস্যুলেটের উপর ইজরায়েলের হামলা সম্পর্কে তিনি ওয়াকিবহাল।

হামলা নিয়ে...
কদিন আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশে ঘাতক হানা দিয়ে অন্তত ৪০ জনকে শেষ করেছিল ইজরায়েল। নিহতদের মধ্যে ইরান-সমর্থিত 'হেজবোল্লা' জঙ্গিগোষ্ঠীর সদস্য এবং সিরিয়ার সেনাবাহিনীর আধিকারিকরাও ছিলেন বলে খবর। সেই হামলা নিয়েও কোনও মন্তব্য করেনি ইজরায়েল। যদিও ওয়াকিবহাল মহল জানাচ্ছে, সিরিয়ায় ইরান-সমর্থিত জঙ্গিগোষ্ঠীগুলির ঘাঁটিতে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইজরায়েল। এদিনের ঘটনার পরও তুমুল ক্ষোভ প্রকাশ করেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির-আবদোল্লাহিয়ান। সিরিয়ার বিদেশমন্ত্রীকে ফোনে তিনি জানান, সব রকম আন্তর্জাতিক রীতিনীতি ভেঙে দিয়েছে তেল আভিভ। ওয়াকিবহাল মহল জানাচ্ছে, জাহেদি, সিরিয়া এবং লেবাননে ইরানের অভিজাত Quds Force-র কমান্ডার ছিলেন। লেবাননে হেজবোল্লার সঙ্গে ইরানের সম্পর্ক রক্ষার ক্ষেত্রেও প্রধান ভূমিকা ছিল এই উচ্চপদস্থ সেনা কমান্ডারের। সিরিয়াতেও ইরান-পন্থী গোষ্ঠীগুলির সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব ছিল জাহেদির। বস্তুত, ২০২০ সালের জানুয়ারিতে মার্কিন ড্রোন হামলায় কাসেম সোলেইমানির মৃত্যুর পর তিনিও ছিলেন ইরানের রেভোলিউশনারি গার্ড কর্পসের সবথেকে সিনিয়র অফিসার। তাঁর এমন মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে ইরান। 

সংঘর্ষ, রক্তপাত, নরকসম জীবন...
গাজার পরিস্থিতি যে ভয়ঙ্কর রকম উদ্বেগজনক, ইজরায়েলকে সে কথা বোঝাতে চেষ্টা করছে আন্তর্জাতিক মহল। কিন্তু বেঞ্জামিন নেতানইয়াহু প্রশাসন এখনও পর্যন্ত অনড়। যদিও পণবন্দি ফেরানোর জন্য হামাসের সঙ্গে সাময়িক সংঘর্ষবিরতির আলোচনাও চলছে। একদিকে হামলা, অন্য দিকে সংঘর্ষবিরতির জন্য আলোচনা-দুইয়ের মধ্যে ক্ষোভে ফুটছেন তেল আভিভ, জেরুজালেমের মানুষ। তাঁদের অভিযোগ, নেতানইয়াহু প্রশাসন স্বার্থসিদ্ধির জন্যই এখনও তাঁদের প্রিয়জনদের ফেরানোর ব্যবস্থা করেনি। অন্য দিকে, গাজার যে দিকে  দু-চোখ যায়, ধ্বংসের নগ্ন ছবি। অনাহার, রোগভোগ ডালপালা মেলতে শুরু করে দিয়েছে, সতর্ক করছে আন্তর্জাতিক মঞ্চগুলি। মুড়িমুড়কির মতো প্রিয়জনদের হারাচ্ছেন মানুষ। এর মধ্যেই ইজরায়েলের এদিনের হামলা।
   

সেরা শিরোনাম

Abhishek Banerjee PA : চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
চাকরি জালিয়াতি মামলায় অভিষেকের PA- কে টানা ১১ দিন জিজ্ঞাসাবাদ CID- র, সুপ্রিম কোর্টে সুমিতের নামে কী অভিযোগ
Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget