এক্সপ্লোর

ISRO Scientist Poisoned: ইসরোয় গুপ্তচর বৃত্তির আশঙ্কা! খাবারে বিষ মিশিয়ে খুনের চেষ্টা? বিস্ফোরক বিজ্ঞানী

নিজের ফেসবুক পোস্টে লং কেপ্ট সিক্রেট বলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানেই এমন বিস্ফোরক অভিযোগ করেছেন তপন মিশ্র। তিনি লিখেছেন, ২০১৭ সালের ২৩ মে খাবারে বিষ মেশেনো হয়েছিল।

নয়াদিল্লি: ৪ বছর আগে তাঁর খাবারে মেশানো হয়েছিল। এমন বিস্ফোরক দাবি করলেন ইসরোর বিজ্ঞানী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র ছিলেন তপন মিশ্র। ইসরোর শীর্ষ স্থানীয় ওই বিজ্ঞানীর দাবি প্রায় ৪ বছর আগে বেঙ্গালুরুতে ইসরোর কার্যালয়ে তাঁকে খুনের চেষ্টা করা হয়। খাবারে মেশানো হয়েছিল আর্সেনিক ট্রাইঅক্সাইড। এমনটাই অভিযোগ বিজ্ঞানীর।

নিজের ফেসবুক পোস্টে লং কেপ্ট সিক্রেট বলে একটি পোস্ট করেছেন তিনি। সেখানেই এমন বিস্ফোরক অভিযোগ করেছেন তপন মিশ্র। তিনি লিখেছেন, ২০১৭ সালের ২৩ মে খাবারে বিষ মেশেনো হয়েছিল। আর্সেনিক ট্রাইঅক্সাইড মেশানো হয়। ঘটনার দিন বেঙ্গালুরুতে সদর কার্যালয়ে সাক্ষাৎকার চলছিল। দুপুরে খাবার খাওয়ার পর ধোসা এবং চাটনির খান তিনি। বিজ্ঞানীর অভিযোগ, ওই খাবারের মধ্যেই বিষ মেশানো হয়েছিল। তাঁর দাবি ওই বছর জুলাই মাসে স্বরাষ্ট্রমন্ত্রকের এক নিরাপত্তা আধিকারিক এই বিষয়ে তাঁকে জানান। আর্সেনিক জাতীয় বিষ দেহে প্রবেশ করায় তাঁকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন বলেও দাবি মিশ্রর।

তপন মিশ্রর বক্তব্য, রেডার ইমেজিং স্যাটেলাইট বা রিস্যাট গবেষণায় তাঁর অবদানের কারণে পৃথিবীর যে কোনও প্রান্তের ছবি দিনের মতো রাতেও দেখা সম্ভব হয়েছে। আর এই প্রযুক্তিকে হাতিয়ার করে সেনা বা গুপ্তচর সংস্থা ছবি তুলতে পারে। শুধু দেশের মধ্যেই নয়, পৃথিবীর যে কোনও প্রান্তে যে কোনও সময়ে এই ছবি তোলা সম্ভব বলে জানিয়েছেন তিনি। এমনকি মেঘলা আকাশেও ছবি তোলা যায়। আমেরিকা, রাশিয়া ও ইজরায়েলের বিভিন্ন সংস্থা ভারতকে ওই প্রযুক্তি দশ গুণ দামে বিক্রি করেছে। তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয় বলে উল্লেখ করেছেন বিজ্ঞানী।

আগে ইসরোর আমদাবাদের স্পেস অ্যাপ্লিকেশন সেন্টারের ডিরেক্টর পদে ছিলেন তপন মিশ্র। চলতি মাসের শেষে ইসরোর সিনিয়র অ্যাডভাইজারি হিসেবে অবসর নেবেন তিনি। তাঁর দাবি বিষ মেশানোর জেরে একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়। তপনের দাবি, বিষক্রিয়ার জেরে শ্বাসকষ্ট, অ্যালার্জি, ফাঙ্গাল ইনফেকশন হয়। শুধু তাই নয়, সোশাল মিডিয়ায় মেডিক্যাল রিপোর্টের ছবিও শেয়ার করেছেন তিনি। দিল্লির এইমসের রিপোর্ট। আর্সেনিক টক্সিকেশেন বলে উল্লেখ আছে ওই রিপোর্টে বলে দাবি বিজ্ঞানীর।

ওই ফেসবুক পোস্টে তিনি আরও লিখেছেন, ‘’ ১৯৭১ সালে বিক্রম সারাভাইয়ের রহস্যমৃত্যুর কথা শুনেছি। ১৯৯৯ সালে বিক্রম সারাভাই স্পেস সেন্টারের অধিকর্তা এস শ্রীনিবাসননের মৃত্যু নিয়েও অনেক সংশয় তৈরি। ১৯৯৪ সালে বিজ্ঞানী শ্রী নাম্বিনারায়ণনের মৃত্যুর ঘটনা সকলের জানা। কিন্তু এই অভিজ্ঞতা আমারও হবে ভাবিনি।

 কিন্তু কী উদ্দেশে মেশানো হয়েছিল বিষ? কী বলছেন ইসরোর বিজ্ঞানী? সংবাদ সংস্থাকে তপন মিশ্র বলেন, আমি গুপ্তচরের আক্রমণের আশঙ্কা করছি। বিভিন্ন উদ্দেশে এই আক্রমণ করা হতে পারে। যিনি সেনা এবং বাণিজ্য ক্ষেত্রে অবদান রেখেছেন তাঁকে সরানোর জন্য এই কৌশল। আমি চাই গোটা ঘটনার তদন্ত করুক কেন্দ্রীয়। কেন এত বছর পর এই অভিযোগ করলেন বিজ্ঞানী? উঠছে সেই প্রশ্ন।

সেরা শিরোনাম

পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'

ভিডিও

ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget