এক্সপ্লোর

দেশীয় গুপ্তচর স্যাটেলাইট, ৯টি বিদেশি উপগ্রহ মহাকাশে সফল উৎক্ষেপণ ইসরোর

এদিন দুপুর ৩টে ২৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৪৮)-এর পেটে চড়ে মহাকাশে পাড়ি দেবে এই উপগ্রহগুলি।

নয়াদিল্লি: বুধবার সর্বাধুনিক গুপ্তচর-উপগ্রহ ‘রিস্যাট-২বিআর১’ মহাকাশে সফলভাবে উৎক্ষেপণ করল ভারত। একইসঙ্গে, আরও ৯টি বিদেশি উপগ্রহও উৎক্ষেপণ করা হল। এদিন দুপুর ৩টে ২৫ মিনিট নাগাদ শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি-সি৪৮)-এর পেটে চড়ে মহাকাশে পাড়ি দেয় এই উপগ্রহগুলি। প্রসঙ্গত, এদিনের উৎক্ষেপণ পিএসএলভি-র ৫০তম। যা ভারতীয় মহাকাশ গবেষণার ক্ষেত্রে একটি বিশেষ নজির। পাশাপাশি, এদিন সতীশ ধবন স্পেস সেন্টার থেকে ৭৫ তম উৎক্ষেপণ হল। ফলে, একাধিক দিয়ে এদিনের উৎক্ষেপণ ভারতের কাছে স্মরণীয় হয়ে থাকল।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র তরফে জানানো হয়েছে, ‘রিস্যাট-২বিআর১’-এর ওজন প্রায় ৬২৮ কেজি। ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭৬ কিলোমিটার উচ্চতার কক্ষপথে এই গুপ্তচর উপগ্রহটিকে প্রতিস্থাপন করা হবে। বিজ্ঞানের পরিভাষায় ‘রিস্যাট-২বিআর১’ উপগ্রহটি হল রাডার ইমেজিং আর্থ অবজার্ভেশন স্যাটেলাইট(আরআইইওএস)। প্রায় পাঁচ বছরের কর্মজীবন থাকা এই উপগ্রহটি দেশের সীমান্তের ওপর নজর রাখবে।

এছাড়া, যে ৯ বিদেশি উপগ্রহ এদিন উৎক্ষেপণ করা হবে সেগুলি হল-- মার্কিন যুক্তরাষ্ট্রের মাল্টি মিশন লেমুর-৪, প্রযুক্তি সংক্রান্ত তাইভাক-০০৯২, আর্থ ইমেজিং ১ হপস্যাট উপগ্রহ। রয়েছে রিমোট সেন্সিং দুচিফাত-৩(ইজরায়েল), সার্চ অ্যান্ড রেসকিউ (সার) তাইভাক-০০৯২ (ইতালি) এবং রাডার ইমেজিং আর্থ অবজার্ভেশন কিউপিএস-সার উপগ্রহ(জাপান)। ইসরোর তরফে জানানো হয়েছে, যে পিএসএলভি রকেট এদিন উৎক্ষেপণ করা হবে, তা কিউএল ভ্যারিয়েন্টের। রকেটে রয়েছে চারটি স্ট্র্যাপ-অন মোটর। এদিনের উৎক্ষেপণ এই বিশেষ ধরনের দ্বিতীয় উড়ান হতে চলেছে। জানা গিয়েছে, উৎক্ষেপণের ১৬ মিনিটের মাথায় প্রথমে এক-এক করে বিদেশি উপগ্রহগুলিকে নিক্ষেপ করা হবে নির্দিষ্ট কক্ষপথে। সবশেষে ছাড়া হবে ভারতীয় উপগ্রহটিকে। মোট ২১ মিনিটের মধ্যেই সবকটি উপগ্রহ কক্ষপথে প্রতিস্থাপিত হবে। এখনও পর্যন্ত, মোট ৩১০ বিদেশি উপগ্রহ মহাকাশ সফলভাবে প্রতিস্থাপন করেছে ভারত। এদিনের অভিযান সফল হলে, সংখ্যাটি বেড়ে দাড়াবে ৩১৯।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
গ্রেফতার তৃণমূলের নির্মল, শাগরেদ সঞ্জীবও জালে। থানা থেকে বের করতেই ধেয়ে এল ডিম-কাদা-চটি-লাথি
Nirmal Ghosh Arrested: 'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
'উনি নাকি প্রমাণ লোপাটে সাহায্য করেছেন, উনি তো...', নির্মল ঘোষকে নিয়ে কী বলছেন সৌগত রায়
School Boy Death: স্কুল ক্যান্টিনে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ, দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য
স্কুল ক্যান্টিনে খাওয়ার পরই হঠাৎ অসুস্থ, দ্বাদশ শ্রেণির ছাত্রের মৃত্যুর অভিযোগ, পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget