এক্সপ্লোর

Narendra Modi: 'নম্রতার জন্য পরিচিত, আমি নিশ্চিত রাজ্যসভার একজন অসামান্য চেয়ারম্যান হবেন' ধনকড়কে শুভেচ্ছা মোদির

Jagdeep Dhankhar: এ দিন ট্যুইটে প্রধানমন্ত্রী লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত'।

নয়াদিল্লি: কৃষক-পুত্র জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) তাঁর নম্রতার জন্য পরিচিত, ট্যুইট করে উপরাষ্ট্রপতির পদপ্রার্থী জগদীপ ধনকড়কে শুভেচ্ছাবার্তা মোদির। শনিবার NDA’র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হলেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠক করে একথা জানান জেপি নাড্ডা। আগামী বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন, তার আগে রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়কে প্রার্থী করল বিজেপি।

মোদির শুভেচ্ছা: এ দিন ট্যুইটে প্রধানমন্ত্রী (PM Narendra Modi) লেখেন, ‘জগদীপ ধনকড় সবসময় কৃষক, যুবক, নারী ও প্রান্তিক মানুষের কল্যাণে কাজ করেছেন। জগদীপ ধনকড়কে আমাদের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী করতে পেরে আনন্দিত। সংবিধান সম্পর্কে অসাধারণ জ্ঞানের অধিকারী জগদীপ ধনকড়'। এদিন ট্যুইটে মোদি আরও লেখেন, ‘আমি নিশ্চিত তিনি রাজ্যসভার একজন অসামান্য চেয়ারম্যান হবেন। জাতীয় অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে অধিবেশন কক্ষের কাজ পরিচালনা করবেন’।

রাজনাথ সিংহ-র শুভেচ্ছা: এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনকড়কে শুভেচ্ছা জানিয়েছেন রাজনাথ সিংহও। তিনি লিখেছেন ‘সংবিধান ও আইন সংক্রান্ত প্রচুর জ্ঞানের অধিকারী জগদীপ ধনকড়। ‘দীর্ঘদিন ধরে মানুষের সেবা করেছেন।’ জগদীপ ধনকড়ের অভিজ্ঞতার জন্য উপকৃত হবে দেশ, ট্যুইটে এমনটাই বললেন রাজনাথের।

অমিত মালব্যর শুভেচ্ছা: জগদীপ ধনকড়কে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেছেন অমিত মালব্য। ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে সাংবিধানিক রীতি-নীতিতে অবিচল ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আক্রমণের মুখেও অবিচল ছিলেন ধনকড়। এনডিএ-র উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে আন্তরিক শুভেচ্ছা’।

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে বিজেপির নতুন চমক। উপ রাষ্ট্রপতি পদের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকড়কে প্রার্থী করল বিজেপি নেতৃত্বাধীন NDA। শনিবার বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। 

আগামী বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগে রাজস্থানের ভূমিপুত্র জগদীপ ধনকড়কে প্রার্থী করল বিজেপি। উপ রাষ্ট্রপতি নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ দিন ১৯ জুলাই। বিরোধীরা প্রার্থী দিলে ভোট হবে ৬ অগাস্ট। অঙ্কের হিসাবে বিজেপি পদপ্রার্থী হিসাবে জগদীপ ধনকড়ের উপ রাষ্ট্রপতি হওয়া নিশ্চিত। তবে এখন দেখার রাষ্ট্রপতির মতোই, উপ রাষ্ট্রপতি বাছাইয়ের ক্ষেত্রেও ভোটাভুটি হয়, না কি বিরোধীরাও ধনকড়কে সমর্থন করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana: প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
প্রত্যেক মাসের কোন সপ্তাহে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Sajal Ghosh: 'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
'যে আসল এজেন্ট সে চোখ নিয়ে নাটক করছে', রাজ্যে ফের গ্রেফতার 'পাক-জঙ্গি', সজল ঘোষের নিশানায় কে ?
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live Update : কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
কবে ঢুকবে অন্নপূর্ণার টাকা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live
SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget