এক্সপ্লোর

Jammu Landslide: বন্যা পরিস্থিতিতে বন্ধ বৈষ্ণোদেবী যাত্রা, ভয়ঙ্কর বিপর্যয়ে মৃত্যু ৬ জনের! ক্রমশই জটিল পরিস্থিতি

Vaishno Devi: জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন, জম্মুর অনেক অংশের পরিস্থিতি "বেশ গুরুতর"।

নয়া দিল্লি: এবার ভূস্বর্গ যেন সত্যিই ভয়ঙ্কর। পাহাড় থেকে নেমে আসা প্রবল জলের স্রোতে তছনছ সব। রাস্তাঘাট, ব্রিজ, বাড়ি সব ভয়াল নদীর গ্রাসে শেষ। মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। হড়পা বানে ভেঙে পড়ল ১৫টি বাড়ি। বন্ধ করে দেওয়া হল বৈষ্ণোদেবী যাত্রা। ইতিমধ্যেই ১০ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে বৈষ্ণোদেবী যাত্রার সময় ৬ জনের মৃত্যু হয়েছে বলে খবর। 

আজ সকালে বৈষ্ণো দেবী মন্দিরে যাওয়ার পথে ভূমিধসের ঘটনা ঘটে, যার ফলে পাঁচ বছরের এক মেয়ে এবং ১৫ বছরের এক কিশোর সহ বেশ কয়েকজন আহত হন। যাত্রা আপাতত স্থগিত করা হয়েছে। মন্দির বোর্ডের তরফে সোশাল মিডিয়ায় একটি পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে, "অর্ধকুয়ারিতে ইন্দ্রপ্রস্থ ভোজনালয়ের কাছে একটি ভূমিধসের ঘটনা ঘটেছে। অনেকের আহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। উদ্ধার অভিযান চলছে"।  

পরিস্থতি এতটাই গুরুতর আকার নিয়েছে যে ভূমিধসের ভয়ে বন্ধ রাখা হয় জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। ডোডা জেলার গুরুত্বপূর্ণ সড়কগুলি কার্যত ধ্বংস হয়ে গিয়েছে। নদীর জলস্তর বইছে বিপদসীমার উপর দিয়ে। রাতভর বৃষ্টি হলে পরিস্থিতি আরও খারাপ আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঝুঁকি এড়াতে সতর্কতা জারি করা হয়েছে জম্মু ও কাশ্মীর প্রশাসনের তরফে। 

জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেছেন যে জম্মু প্রদেশের অনেক অংশের পরিস্থিতি "বেশ গুরুতর"। পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মু যাওয়ার কথা রয়েছে তাঁর। তবে, পরে তিনি এক্স-এ পোস্ট করেছিলেন যে জম্মু বিমানবন্দর বন্ধ থাকার কারণে তিনি জম্মুতে পৌঁছতে পারবেন না। সোশাল মিডিয়া পোস্টে তিনি লেখেন,  "আমি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং বিপর্যয় মোকাবিলা দলগুলির সঙ্গে যোগাযোগ রাখছি।"

তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে ফোনে কথা বলেছেন এবং জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে তাঁকে অবহিত করেছেন।


সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ধারালি, কিশতওয়ার, কাঠুয়ার পর মঙ্গলবার ডোডা জেলায় মেঘ ভাঙা বৃষ্টি হয়েছে। তলিয়ে গেছে কমপক্ষে দশটি বাড়ি। প্রবল বৃষ্টির জেরে কাটরা-সাঙ্গার রেলস্টেশনে ভূমিধসের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যে কারণে রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। জম্মু-কাশ্মীরের ভদ্রওয়া এলাকার ঐতিহাসিক শিবমন্দির ও পাণ্ডবগুহা মন্দিরেও জল ঢুকে পড়েছে। মন্দিরের পুরোহিত এবং স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। 

 

সেরা শিরোনাম

Rahul on PM Modi : 'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
Rahul on PM Modi : 'এই ফোনেই সব প্রমাণ আছে', চাঞ্চল্যকর দাবি রাহুলের ; প্রধানমন্ত্রীকে নিয়ে যা বললেন...
PM Modi's Visit : ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, কবে কী কর্মসূচি ?
Rahul On PM Modi:
"প্রধানমন্ত্রী..আমার ফোনে আড়ি পেতেছেন", বিস্ফোরক অভিযোগ রাহুল গান্ধীর
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট

ভিডিও

TMC: 'সরিষায় TMC-র পার্টি অফিস থেকে উদ্ধার হওয়া টাকা আসলে তোলারই টাকা': ডায়মন্ড হারবার জেলা পুলিশ
Bally Halt Fire | বালি হল্ট বাস স্ট্যান্ডের নিচের বন্ধ দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন
Howrah Municipal Corporation | হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের সিপিএমের
Weather news | আগামী ২ দিনে তাপমাত্রা কমতে পারে আরও, ধারণা আবহবিদদের
Inflation News | রেকর্ড ৬ শতাংশ পেরিয়ে গেল দেশের খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
South 24 Parganas News: টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
টিউশন সেরে বাড়ি ফিরছিল, আচমকাই লরির ধাক্কা, মৃত ষষ্ঠ শ্রেণির ছাত্র, রণক্ষেত্র মাঝেরহাট
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Embed widget