এক্সপ্লোর

Jammu and Kashmir Encounter : জম্মু ও কাশ্মীরের বদগামে খতম জঙ্গি

এনকাউন্টারে খতম এক জঙ্গি। শনিবার জম্মু ও কাশ্মীরের বদগামে নিরাপত্তাবাহিনী গুলি করে খতম করে ওই জঙ্গিকে। জানিয়েছে পুলিশ।

শ্রীনগর : ফের অশান্ত উপত্যকা। এনকাউন্টারে খতম এক জঙ্গি। শনিবার জম্মু ও কাশ্মীরের বদগামে নিরাপত্তাবাহিনী গুলি করে খতম করে ওই জঙ্গিকে। জানিয়েছে পুলিশ।

এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এক জঙ্গি লুকিয়ে রয়েছে বলে খবর আসে। তার ভিত্তিতে বদগাম জেলার মোচুয়া এলাকায় তল্লাশি শুরু করে নিরাপত্তাবাহিনী। সেই সময় নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গি। পাল্টা জবাব দেওয়া হয় বাহিনীর তরফে। শুরু হয় উভয়পক্ষের মধ্যে এনকাউন্টার। এক জঙ্গিকে খতম করা হয়েছে। জঙ্গির কাছ থেকে একটি একে ৪৭ রাইফেল ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

খতম জঙ্গির পরিচয় বা কোন সংগঠনের সঙ্গে জড়িত ছিল তা জানার চেষ্টা হচ্ছে। এলাকায় তল্লাশি অভিয়ান চলছে।

এর আগে গত জুন মাসে লস্কর ই তৈবার কমান্ড্যার নাদিম আব্রার ও পাকিস্তানের আরও এক জঙ্গিকে খতম করেছিল ভারতীয় নিরাপত্তাবাহিনী। শ্রীনগরের মাল্লুরা পারিম্পোরার ঘটনা। কাশ্মীরের আইজিপি বিজয় কুমার সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছিলেন, শ্রীনগর এনকাউন্টারে দুই জঙ্গিকেই খতম করা হয়েছে। হাইওয়েতে জঙ্গিরা হামলা চালাতে চলেছে বলে জম্মু ও কাশ্মীর পুলিশের কাছে সুনির্দিষ্ট তথ্য ছিল। এর ভিত্তিতে যৌথ অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ। পারিম্পোরায় নাকা তল্লাশির সময় একটি গাড়িকে থামানো হয়। গাড়ির আরোহীদের পরিচয় জানতে চাওয়া হয়। পিছনে বসে থাকা এক ব্যক্তি ব্যাগ খুলে গ্রেনেড বের করার চেষ্টা করছিল। সঙ্গে সঙ্গে তাকে ধরে ফেলে যৌথবাহিনী। গাড়ির চালক এবং ওই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়। তাদের মাস্ক খুলতে বলা হয়। দেখা যায়, তাদের মধ্যে একজন লস্কর ই তৈবার শীর্ষ কমান্ড্যার আব্রার ।

আইজিপি আরও জানান, জম্মু ও কাশ্মীরের পুলিশ, সিআরপিএফ এবং সেনা একযোগে তাকে জিজ্ঞাসাবাদ করে। তার কাছ থেকে একটি গ্রেনেড এবং পিস্তল উদ্ধার করা হয়েছে। জেরার মুখে সে জানায়, মালহুরা এলাকায় একটি বাড়িতে সে একে-৪৭ রাইফেল লুকিয়ে রেখেছে। অস্ত্রটি উদ্ধারের জন্য তাকে সঙ্গে করে সেই বাড়িতে নিয়ে যাওয়া হয়। তল্লাশি বাহিনী যখন ওই বাড়িতে ঢুকছিল, তখন সেই বাড়িতে লুকিয়ে থাকা তার এক সঙ্গী গুলি চালাতে শুরু করে। প্রাথমিকভাবে তিন সিআরপিএফ জওয়ান জখম হন। আঘাত পায় আব্রার। এর পর পজিশন নেয় বাহিনী। পুরো বাড়ি ঘিরে ফেলা হয়। পাল্টা জবাব দিতেও শুরু করে। সেই সময় এনকাউন্টারে খতম হয় বাড়ির ভেতরে থাকা জঙ্গি।

সেরা শিরোনাম

Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Petrol-Diesel Price Hike: পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget