এক্সপ্লোর

Jammu And Kashmir: আবার অশান্ত উপত্যকা, জম্মু-কাশ্মীরের কিশতোয়াড়ে গুলির লড়াই জঙ্গি ও নিরাপত্তাবাহিনীর মধ্যে

Jammu Kashmir Encounter: বুধবার ভোরের দিকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছিল। এরপরই নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই।

Jammu And Kashmir: ফের অশান্ত জম্মু ও কাশ্মীরের কিশতোয়াড় জেলা। বুধবার সকালে কিশতোয়াড়ের ছতরু এলাকায় নিরাপত্তাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই। তিনজন জঙ্গির লুকিয়ে থাকার সম্ভাবনা রয়েছে।        

আধিকারিকরা জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনাবাহিনী ও সিআরপিএফ ছতরু এলাকায় একসঙ্গে অভিযান শুরু করার পরেইএই গুলির লড়াই শুরু হয়েছিল। গোয়েন্দা সূত্রে এই এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর আগেই গোপনে পেয়েছিল নিরাপত্তাবাহিনী। সেই সূত্রেই শুরু হয়েছিল এই সার্চ অপারেশন। বুধবার ভোরের দিকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছিল। এরপরই নিরাপত্তাবাহিনীর উপস্থিতি টের পেয়েই গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তাবাহিনীও। শুরু হয় দু'পক্ষের গুলির লড়াই।        

কিশতোয়াড় জেলার এই গুলির লড়াইয়ের খবর এক্স মাধ্যমে জানিয়েছে হোয়াইট নাইট কর্পস। সূত্রের খবর, এখনও অভিযান চলছে। লুকিয়ে থাকা জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি। গোটা এলাকা ঘিরে ফিরেছে সেনাবাহিনী। এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। 

কিশতোয়াড়ে জঙ্গি এবং নিরাপত্তাবাহিনীর গুলির লড়াইয়ের ঘটনা এই প্রথম নয়। এর আগেও এই অঞ্চলে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে। অনেকক্ষেত্রে জখম হয়েছেন নিরাপত্তাকর্মীরাও। তবে সাফল্যও এসেছে। জঙ্গিরা ধরা পড়েছে, কিংবা খতম হয়েছে। চলতি বছর ২২ এপ্রিলের পহেলগাঁওতে জঙ্গি হামলা এবং তারপর সেনাবাহিনীর কড়া জবাব দিয়ে অপারেশন সিঁদুর, তারপর থেকেই জম্মু ও কাশ্মীর জুড়ে চলছে জঙ্গি দমন অভিযান। ইতিমধ্যেই উপত্যকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী। বিভিন্ন যৌথ অভিযানে বড়সড় সাফল্যও এসেছে। পহেলগাঁও হামলার পিছনে থাকা জঙ্গিরাও সেনার এইসব অভিযানের মাধ্যমেই খতম হয়েছিল। 

প্রসঙ্গত উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। মারা যান মোট ২৬ জন। তাঁদের মধ্যে ২৫ জন পর্যটক। আর একজন স্থানীয় টাট্টু ঘোড়াচালক। বেছে বেছে পুরুষ হিন্দু পর্যটকদের টার্গেট করেছিল জঙ্গিরা।     

সেরা শিরোনাম

Bankura News: বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
বিজেপি ও তৃণমূল পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, উত্তপ্ত বাঁকুড়ার বড়জোড়া
Kali Puja Weather: কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
কালীপুজোয় ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটা ? কেমন থাকবে কলকাতার আবহাওয়া ? কী পূর্বাভাস হাওয়া অফিসের
East Bardhaman News: নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
নবম শ্রেণিতে ভাল রেজাল্ট করায় ছেলেকে BMW উপহার বাবার, চোখ কপালে গলসিবাসীর
Doctor Assaulted: 'সামান্য চোট, বাড়ি নিয়ে যান', একথা শুনেই কর্তব্যরত চিকিৎসকের উপর চড়াও পুলিশ অফিসার ও তাঁর ছেলে
'সামান্য চোট, বাড়ি নিয়ে যান', একথা শুনেই কর্তব্যরত চিকিৎসকের উপর চড়াও পুলিশ অফিসার ও তাঁর ছেলে

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget