এক্সপ্লোর

Vaishno Devi: বৈষ্ণো দেবীতে বড় বিপর্যয়ের আশঙ্কা, তুষারপাতের চরম সতর্কতা জারি ভূস্বর্গে

Jammu Kashmir News: বান্দিপুর, বারামুল্লা এবং কুপওয়ারায় চরম বিপদের আশঙ্কা করছে। 

নয়া দিল্লি: ভূস্বর্গে হিমাঙ্কের নিচেই রয়েছে তাপমাত্রা। প্রবল তুষারপাতে শ্বেতশুভ্র হয়ে উঠেছে ভূস্বর্গ। তবে সোমবার জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir) দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অনেক জেলায় তুমুল তুষারপাতের (Snowfall) সতর্কতা জারি করেছে। বান্দিপুর, বারামুল্লা এবং কুপওয়ারায় চরম বিপদের আশঙ্কা করছে।                                                             

প্রবল তুষারপাতের জেরে একাধিক জেলায় ঘনিয়ে আসতে পারে বিপর্যয়। এই অঞ্চলে বসবাসকারীদের ইতিমধ্যেই অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে। তুষারপাত-প্রবণ এলাকায় প্রবেশ এড়াতে পরামর্শ দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। চলতি শীতে উপত্যকায় বরফের দেখা না মেলায় খানিক হতাশ হয়েছিল পর্যটকেরা। তবে শীতের শেষলগ্নে প্রবল তুষারপাত কাশ্মীর  জুড়ে।  

অতিরিক্ত তুষারপাতের কারণে বন্ধ বহু রাস্তাঘাট। ব্যাহত যান চলাচল। রাস্তায় বরফ কাটতে মাঠে নামানো হয়েছে জেসিবি মেশিন। অন্যদিকে জম্মু-কাশ্মীরে ব্যাপক তুষারপাতের জেরে শ্রীনগরে দৃশ্যমানতা শূন্যের নিচে নেমে গিয়েছে। সে কারণে বন্ধ করে দেওয়া হয়েছে শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর । আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রীনগর বিমানবন্দরে বিমান চলাচল পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে ত্রিকূট পাহাড়ে মাতা বৈষ্ণো দেবীর মন্দিরে হেলিকপ্টার পরিষেবা বন্ধ রাখা হয়েছে এই প্রতিকূল পরিবেশের কারণে। দেশ-বিদেশ থেকে বহু ভক্ত কাটরা থেকে ১৪ কিলোমিটার, বিপদসঙ্কুল পাহাড়ি চড়াই রাস্তা পেরিয়ে আসেন একবার, বৈষ্ণোদেবীর দর্শন পেতে। এই মন্দিরে দেবী সরস্বতী, লক্ষ্মী ও কালীরূপ শিলা রূপে অবস্থান করেন। তবে এই পরিস্থিতিতে বৈষ্ণো দেবী মন্দিরেও রয়েছে বাড়তি সতর্কতা।                    

আরও পড়ুন, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি তাপমাত্রা, মাঝ মাঘেই পাততাড়ি গোটাল শীত? আর ফিরবে না?

পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় ভারী তুষারপাতের সতর্কবার্তা দিল মৌসম ভবন। সেই সঙ্গে আশঙ্কা করা হয়েছে তুষারঝড়ের। ৬ ফেব্রুয়ারির পর থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে দেওয়া হয়েছে ইঙ্গিত।                                                          

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Weather Update: কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
কাটেনি দুর্যোগ ? রাতেই বজ্রবিদ্য়ুৎ-সহ বর্ষণের আশঙ্কা ? কী বলছে IMD
Baba Bageshwar: 'কৃষ্ণ বাঁকা, রামচন্দ্র সিধে', ঈশ্বরে ঈশ্বরে বিভাজন বাগেশ্বর বাবার, ক্ষমা চেয়ে কী বললেন ? কেন কোনও কড়া ব্য়বস্থা নেয় না প্রশাসন ?
'কৃষ্ণ বাঁকা, রামচন্দ্র সিধে', ঈশ্বরে ঈশ্বরে বিভাজন বাগেশ্বর বাবার, ক্ষমা চেয়ে কী বললেন ? কেন কোনও কড়া ব্য়বস্থা নেয় না প্রশাসন ?
West Bengal News Live: জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের
Election Commission:
"বাদ পড়া ভোটারদের..", জ্ঞানেশকাণ্ডের আবহেই ফর্ম ৬ নিয়ে নতুন নির্দেশিকা কমিশনের, জানানো হয়েছে...

ভিডিও

Indranil Sen Arrested: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে নতুন ধারা যুক্ত করার আর্জি পুলিশের | ABP Ananda
Nepal Helicopter Collision: আকাশপথে ফের বিপদ, এবার ২টি হেলিকপ্টারের সংঘর্ষ, মৃত্যু এক ভারতীয়র | ABP
CM Suvendu Adhikari: আলিপুরদুয়ারে সুপারি পাচারচক্রের পর্দাফাঁস, পুলিশ-প্রশংসায় পোস্ট মুখ্যমন্ত্রীর
Debra BJP News: তোলাবাজির প্রতিবাদ, আক্রান্ত খোদ BJP বিধায়ক! দলীয় কর্মীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ
Part-time Teachers Protest | বিকাশ ভবনের সামনে পার্ট টাইম শিক্ষকদের টানা অবস্থান-বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget