এক্সপ্লোর

Jammu Kashmir Earthquake : কেঁপে উঠল জম্মু কাশ্মীরের মাটি, রিখটার স্কেলে মাত্রা ৪.৩

National Centre for Seismology একটি ট্যুইটে জানিয়েছে, একটি ৪.৩ মাত্রার ভূকম্পন হয় কাটরায়।

নয়াদিল্লি : ফের ভূমিকম্প ( earthquake)। রিখটার স্কেলে মাত্রা ৪.৩। বুধবার কেঁপে উঠল জম্মু কাশ্মীরের মাটি। ভূমিকম্প আঘাত হানল কাটরায় (  Katra town in Jammu-Kashmir )।  National Centre for Seismology র তরফে জানানো হয়েছে, ভূমিকম্পটি মাটির ১০ কিলোমিটার গভীরে ঘটেছে। রাত ২.২০ মিনিটে ভূকম্পনটি হয় ( earthquake )। 

National Centre for Seismology একটি ট্যুইটে জানিয়েছে, একটি ৪.৩ মাত্রার ভূকম্পন হয় কাটরায়। এর আগে ১১ জুন, অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় ৩.২ মাত্রার ভূমিকম্প হয়।

 মঙ্গলবার দুপুরে রাজধানী দিল্লি সহ উত্তর ভারতের একাধিক জায়গায় কম্পন অনুভূত হয়েছে । এদিন দিল্লি শহর-সহ উত্তর ভারতের কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৪। জানা যায়, জম্মু কাশ্মীরের ডোডা জেলার গান্দোহ ভালেসা গ্রাম থেকে ১৮ কিলোমিটার দূরে, মাটি থেকে ৩০ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎপত্তি হয়। মঙ্গলবারও দিল্লির পাশাপাশি জম্মু ও কাশ্মীরেও শক্তিশালী কম্পন অনুভূত হয়।  

ভারতে আরও বাড়বে ভূমিকম্প?

চলতি বছরের শুরুতেই ভারতের বেশ কয়েকটি রাজ্যে শক্তিশালী ভূকম্প (Earthquake) অনুভূত হয়েছে। ২১ মার্চ যেমন ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লি (Delhi)। যদিও কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান (Afghanistan)। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, আফগানিস্তানের ফয়জাবাদে রাত ১০টায় রিখটার স্কেলে প্রায় ৭.৫ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়। এর কম্পন পাকিস্তান এবং জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, হরিয়ানা সহ উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য জুড়ে অনুভূত হয়েছিল।

কোন কোন অঞ্চলে লাল সতর্কতা রয়েছে?
 
সম্প্রতি বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে ঘন ঘন কম্পন এবং ভূমিকম্প হতে পারে ভারতের একাধিক এলাকায়। বিশেষ করে হিমালয় অঞ্চলের রাজ্যগুলির জন্য। ক্ষয়ক্ষতি কমানোর জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা। ২০২২ সালের একটি সমীক্ষা বলছে যে হিমালয় অঞ্চলটি ভূমিকম্পের দিক থেকে সবচেয়ে সক্রিয়।

হিমালয়ের কোলে অতিরিক্ত বাড়ি বা বড়-বড় হোটেল এবং তার থেকে সৃষ্ট দূষণও যে ভূ-পৃষ্ঠের উপর প্রভাব ফেলতে পারে এবং সেটিও ভূমিকম্পের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভূ-বিশেষজ্ঞরা। যে কোনও সময় হিমালয় অঞ্চলে অনেক বেশি মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। দুঃখজনক বিষয় হল ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব হয় না। টেকটোনিক প্লেটগুলি যখন শক্তি ছেড়ে দেয় তখনই ভূমিকম্প হয়। ফলে জনসধারণকে সতর্ক করে দেওয়ার উপায় থাকে না।    

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget