এক্সপ্লোর

JK Encounter: কুলগামে জঙ্গি-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ, শনিবারও আটক এক জঙ্গি

Jammu Kashmir: জম্মু কাশ্মীরের কুলগামে শুরু হয়েছে জঙ্গি-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

শ্রীনগর: ফের উত্তপ্ত উপত্যকা। জম্মু কাশ্মীরের কুলগামে (Kulgam) শুরু হয়েছে জঙ্গি-নিরাপত্তাবাহিনী সংঘর্ষ। রবিবার সকালে শুরু হয়েছে এনকাউন্টার (Encounter)। কুলগামের দেবসারের চেয়ান এলাকায় শুরু গুলির লড়াই। রবিবার সকাল ১০টা পর্যন্ত হতাহতের খবর নেই। 

জঙ্গি অনুপ্রবেশ:
একই দিনে কাশ্মীরের (Kashmir) আরও একাধিক এলাকায় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। কাশ্মীরে নওশেরার লাম সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (Line of Control) পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছিল জঙ্গিরা। সেই চেষ্টা বিফল করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। সংঘর্ষে মারা গিয়েছে এক জঙ্গি। নিহত জঙ্গির সঙ্গে থাকা একাধিক জিনিস উদ্ধার হয়েছে। 

শনিবারও গ্রেফতার জঙ্গি:
শনিবারও উত্তপ্ত ছিল কাশ্মীর। গতকাল উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলা থেকে দুইজন জঙ্গিকে (Militant) ধরে জম্মু কাশ্মীর পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় জম্মু-কাশ্মীর পুলিশ, সিআরপিএফ এবং সেনার যৌথ বাহিনী। বান্দিপোরা থেকে শ্রীনগর যাচ্ছে ওই জঙ্গি, এই খবর পাওয়ায় পরেই অভিযান চালায় পুলিশ। নাকা তল্লাশি শুরু হয়। তখনই তাদের জিজ্ঞাসাবাদ করে সন্দেহ হয় নিরাপত্তা বাহিনীর। নিরাপত্তা বেষ্টনী ভেঙে পালানোর চেষ্টা করলে তাদের পাকড়াও করে নিরাপত্তা বাহিনী। ওই অভিযানে উদ্ধার হয়েছে একটি একে ফর্টিসেভেন (AK 47), ২টি ম্যাগাজিন, ৩০টি কার্তুজ এবং একটি পিস্তল।    

গত মাসেও একাধিক এনকাউন্টার হয়েছে কাশ্মীরে। ২৮ এপ্রিল জম্মু কাশ্মীরের পুলওয়ামায় এনকাউন্টার হয়েছিল। নিহত দুই স্থানীয় জঙ্গি। উদ্ধার দুটি একে-৪৭ রাইফেল। নিহতরা জঙ্গি সংগঠন আল-বদরের সদস্য। রাতভর চলে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই জঙ্গির। এর আগে জম্মুতে সিআইএসএফ-এর বাসে হামলা চালিয়েছে জঙ্গিরা। মৃত্যু হয়েছিল সিআইএসএফ-এর এক এএসআই-এর। বারামুলায় নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় পাঁচ জঙ্গির। গত মাসেই শ্রীনগরের কাছে বদগামে জঙ্গিদের গুলিতে আহত হন এই রাজ্যের দুই নাগরিক। তাঁদের বাড়ি মালদার চাঁচলে। ভাল মজুরির আশায় দু’জনেই আপেল গাছের পরিচর্যার কাজ করতে কাশ্মীরে পাড়ি দিয়েছিলেন। বদগামে একই ভাড়া বাড়িতে দুজন থাকতেন।

আরও পড়ুন: খুলে গেল বদ্রীনাথ ধাম, প্রথম দিনেই উপচে পড়ল ভিড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,11 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?
অন্নপূর্ণা যোজনা-সহ এই ৬ প্রকল্প নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, ‘যারা পাবেন না..’, প্রশাসনিক বৈঠকে কী নির্দেশ ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget