এক্সপ্লোর

Badrinath Dham: খুলে গেল বদ্রীনাথ ধাম, প্রথম দিনেই উপচে পড়ল ভিড়

Badrinath Temple 2022: ৩মে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। ওই দিনই উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে।

নয়াদিল্লি: অবশেষে সুখবর। কেদারনাথ মন্দিরের পর আজ, রবিবার থেকে খুলে গেল বদ্রীনাথ (Badrinath) মন্দিরের দরজাও। ৩মে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে চারধাম যাত্রা। ওই দিনই উত্তরকাশীতে গঙ্গোত্রী ও যমুনোত্রী মন্দিরও খুলেছে।

শুক্রবার কেদারনাথ (Kedarnath) মন্দিরের দরজা খোলা হয়। প্রথম দিনেই উপচে পড়েছিল ভক্তদের ভিড়। এবার ৮ মে, রবিবার থেকে শুরু হল বদ্রীনাথ দর্শন। প্রথম দিন বিপুল পরিমাণ ফুল দিয়ে সাজানো হয়েছে বদ্রীনাথ মন্দির। পুজো দিতে ভিড় জমিয়েছেন ভক্তরা। মন্ত্রোচ্চারণে গমগম করছে মন্দির চত্বর। গোটা বদ্রীনাথ চত্বরে কড়া নিরাপত্তার (Security) ব্যবস্থা করা হয়েছে। অলকানন্দা নদীর পাশে উত্তরাখণ্ডের চামোলি জেলায় রয়েছে বদ্রীনাথ মন্দির। ভগবান বিষ্ণুর মন্দির এটি। চারধাম যাত্রার অন্তর্গত অন্যতম তীর্থস্থান বদ্রীনাথ ধাম। যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ-এই নিয়ে চারধাম যাত্রা হয়। প্রতিবছর এপ্রিল থেকে নভেম্বর পর্যন্ত ছয় মাসের জন্য এই মন্দিরের দরজা খোলে।  

 

কী বলেছে প্রশাসন:
প্রশাসনের তরফে জানানো হয়েছে, ৪৫ দিনের চারধাম যাত্রায় উত্তরাখণ্ডের চামোলি (Chamoli) জেলায় প্রতিদিন বদ্রীনাথ মন্দির দর্শন করবেন ১৫ হাজার পুণ্যার্থী।

কোভিড সতর্কতা:
এখনও কোভিড রয়েছে দেশে। ফলে রয়েছে সতর্কতাও। এই বছর দর্শনার্থীদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট (Covid Negative report) অথবা ভ্যাকসিনেশন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে।

এর আগে কেদারনাথ:
৬ মে কেদারনাথ মন্দিরের দরজা খুলেছিল। সেই দিন উপস্থিত ছিলেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি। পুজো দিয়েছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। মন্দির খোলার প্রথম দিন উপচে পড়েছিল ভিড়। কয়েক কুইন্টাল ফুল দিয়ে সাদানো হয়েছিল কেদারনাথ মন্দির চত্বর। ২০১৩ সালে প্রাকৃতিক বিপর্যয়ে বহু ক্ষয়ক্ষতি হয়েছিল কেদারনাথ মন্দিরে। গত বছর নভেম্বরে মন্দির বন্ধ হওয়ার আগে সেখানে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল ও মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: মূল্যবৃদ্ধির মধ্যেই এবার নতুন ধাক্কা, গৃহ ঋণের সুদ বাড়াল এই ব্যাঙ্ক

সেরা শিরোনাম

Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Durga Puja Weather Update: পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
পঞ্চমী থেকে দুর্গাপুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? কলকাতা ও বাকি জেলায় কি হবে বৃষ্টি ?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল

ভিডিও

Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা
Prafulla Kanan West | এবার কী চমক থাকছে প্রফুল্ল কানন ওয়েস্টের পুজো? | ABP ANANDA LIVE
Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget