এক্সপ্লোর

Prashant Kishor : '১০০ শতাংশ দায় নিচ্ছি', 'বিহারের মানুষকে বোঝাতে ব্যর্থ...', একদিনের নীরব উপবাসে যাচ্ছেন প্রশান্ত কিশোর

Bihar Elections 2025: ভোটে বিপর্যয়ের পর এদিন সাংবাদিক বৈঠক করেন জন সূরয সুপ্রিমো প্রশান্ত।

পটনা : ভাল ফলের কথা বলেছিলেন। কিন্তু, বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এ খাতাই খুলতে পারেনি প্রশান্ত কিশোরের দল জন সূরয। ভোট ময়দানে মুখ থুবড়ে পড়ার পর এই প্রথম প্রতিক্রিয়া দিলেন প্রশান্ত। দল সৎভাবে চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয়েছে বলে প্রতিক্রিয়া তাঁর এবং এর দায় তিনি নিজেই নেন। হাই ভোল্টেজ এই নির্বাচনে ২৩৮টি আসনে লড়াই করেছিল জন সূরয। কিন্তু,একটি আসনেও জিততে পারেনি। মাত্র ৩.৪৪ শতাংশ ভোট পেয়েই থামতে হয়েছে তাদের। 

ভোটে বিপর্যয়ের পর এদিন সাংবাদিক বৈঠক করেন জন সূরয সুপ্রিমো প্রশান্ত। তিনি বলেন, "আমরা খুব সৎ চেষ্টা করেছিলাম। কিন্তু, তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এটা স্বীকার করতে কোনও ক্ষতি নেই। পদ্ধতিগত পরিবর্তনের কথা ভুলে যান। আমরা ক্ষমতার পরিবর্তনও আনতে পারিনি। কিন্তু বিহারের রাজনীতি পরিবর্তনে আমরা অবশ্যই কিছু ভূমিকা পালন করেছি।" ভোটের যা ফল হয়েছে তার সম্পূর্ণ দায় নিয়ে প্রশান্ত বলেন, আমাদের প্রচেষ্টায় নিশ্চয়ই কোনও ভুল আছে।  আমাদের মতে, যেভাবে আমরা ব্যাখ্যা করেছি তাতে জনগণ আমাদের নির্বাচিত করেনি। জনগণই যদি আমাদের উপর বিশ্বাস না রাখেন, তাহলে তার সম্পূর্ণ দায় আমার। আমি নিজে ১০০ শতাংশ দায় নিচ্ছি যে, আমি বিহারের মানুষের আস্থা অর্জন করতে পারিনি।" 

তাঁর সংযোজন, "বিহারের জনগণকে আমি ব্যাখ্যা করতে ব্যর্থ হয়েছি যে, কোন ভিত্তিতে তাদের ভোট দেওয়া উচিত এবং কেন তাদের একটি নতুন ব্যবস্থা তৈরি করা উচিত। অতএব, প্রায়শ্চিত্ত হিসেবে, আমি ২০ নভেম্বর গান্ধী ভিতিহারওয়া আশ্রমে এক দিনব্যাপী নীরব উপবাস পালন করব... আমরা ভুল করতে পারি, কিন্তু আমরা কোনও অপরাধ করিনি।"

শিক্ষা থেকে রোজগারের মতো বিষয়কে সামনে রেখে নির্বাচনী লড়াইয়ে নেমেও খালি হাতে ফিরতে হয়েছে প্রশান্তর দলকে। সেই নিয়ে শনিবার সাংবাদিক বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি উদয় সিংহ। তাঁর দাবি, ভোটে জিততে বিশ্বব্যাঙ্কের ঋণের টাকাই ঘুরপথে ব্যবহার করা হয়েছে বিহারে।

সাংবাদিক বৈঠকে উদয় বলেন, “জুলাই থেকে নির্বাচন ঘোষণা হওয়া পর্যন্ত ভোট কিনতে ৪০ হাজার কোটি টাকা বিলিয়েছে। জনগণের টাকায় ভোট কিনেছে নীতীশ কুমারের সরকার। অভূতপূর্ব ঘটনা। বিশ্বব্যাঙ্ক থেকে যে ১৪ হাজার কোটি টাকা ঋণ মিলেছিল, ভাতা, খয়রাতি হিসেবে বিলিয়ে দেওয়া হয়েছে তাও।” Bihar Elections 2025

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Money Found: ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
ড্রেন পরিষ্কার কাজ করতে গিয়ে ৯৮ কোটি টাকার গুপ্তধন! জীবন বদলে গেল ওই কর্মীর
Asish Banerjee Death Mystery: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের মৃত্যুর সঙ্গে কি দুর্নীতির যোগ রয়েছে? কেউ কি প্রাক্তন মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করেছিলেন? নোটের লেখা ঘিরে বাড়ল জল্পনা
Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বাড়ল আরও, অনেকেই তাঁদের পরিজনেদের খুঁজে পাচ্ছেন না বলে অভিযোগ
Tarapith Fire Incident: তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক
তারাপীঠে বিধ্বংসী আগুন, শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে এসেছিলেন প্রচুর পুণ্যার্থী, ভোররাতে ঘুমের মাঝেই মর্মান্তিক ঘটনা, মৃত একাধিক

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget