এক্সপ্লোর

Janmashtami 2021 : বন্ধুত্বে কোনও শর্ত থাকতে পারে না, ভগবান কৃষ্ণের জীবন থেকে মেলে সাফল্যের পাঠ

শৈশব থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, ভগবান কৃষ্ণের পুরো জীবনটায় ধর্মীয়, শৃঙ্খলার শিক্ষায় পূর্ণ। রয়েছে বিপ্লব ও জীবনে পরিবর্তনের প্রয়োজনীয়তার অধ্যায়।

কলকাতা : শৈশব থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, ভগবান কৃষ্ণের পুরো জীবনটায় ধর্মীয়, শৃঙ্খলার শিক্ষায় পূর্ণ। রয়েছে বিপ্লব ও জীবনে পরিবর্তনের প্রয়োজনীয়তার অধ্যায়। জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই বৈপ্লবিক মতামত ধারণ করতেন তিনি। জীবনে একটাই উদ্দেশ্য নিয়ে চলার পরিবর্তে, পরিস্থিতি অনুযায়ী নিজের ভূমিকা বদলাতে থেকেছেন তিনি। দ্বারকার রাজ হওয়া সত্ত্বেও, তিনি মহাভারতের যুদ্ধের সময় অর্জুনের রথের চালক হয়েছিলেন। দুর্যোধনের পক্ষ নেওয়া নিজের বাহিনীর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। এহেন কৃষ্ণের জীবন থেকে একাধিক শিক্ষা নেওয়া যায়...

কঠিন সময়ে কখনও বন্ধুকে ছেড়ে যাওয়া উচিত নয়

প্রত্যেক কঠিন মুহূর্তে পাণ্ডবদের সাহায্য করে গেছেন কৃষ্ণ। তিনি ছিলেন ভাল বন্ধুর প্রকৃত উদাহরণ। যিনি সবসময় কঠিন সময়ে বন্ধুদের পাশে দাঁড়িয়েছেন। তাঁদের সাহায্য করেছেন। তিনি এই তত্ত্ব প্রমাণ করেছেন যে, বন্ধুত্বে কোনও শর্ত থাকতে পারে না। যাঁরা কঠিন সময়ে বন্ধুর পাশে দাঁড়ান, তাঁরাই প্রকৃত বন্ধু।

সবসময় নতুন জিনিস শেখার চেষ্টা করুন

মহাভারতের সবথেকে মহান যোদ্ধা ছিলেন অর্জুন। তিনি শুধুমাত্র তাঁর গুরুদের কাছ থেকে নয়, চ্যালেঞ্জিং মুহূর্তের অভিজ্ঞতা থেকেও অনেক কিছু শিখেছেন। এটা প্রত্যেক ছাত্রের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পাঠ। শিক্ষকদের ছাড়াও, নিজেদের ভুল-ত্রুটি ও ব্যর্থতা থেকে শেখা উচিত।

দক্ষ-কৌশল বানানো ও তার প্রয়োগ

ভগবান কৃষ্ণের কৌশল না থাকলে মহাভারতের যুদ্ধে পাণ্ডবরা কখনই কৌরবদের হারাতে পারতেন না। এমনকী বর্তমান সময়েও, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগে সুনির্দিষ্ট কৌশল তৈরি করা প্রয়োজন।

কখনই হাল ছাড়া যাবে না

কৃষ্ণের জীবন আমাদের শিক্ষা দেয় যে, কঠিন সময়ে বা যখন সাফল্য আসছে না তখন সাহস হারানো উচিত নয়। ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া উচিত। ভয়কে জয় করতে পারলে, তবেই সাফল্য আসবে।

গোঁড়ামি চর্চা করবেন না

যখন কৃষ্ণ জানতে পারেন যে তাঁর বন্ধু কুঁড়েঘরে থাকেন, তখন এটাকে প্রাসাদে পরিণত করে তোলেন তিনি। সুদামার জানার আগেই। এটা আমাদের শিক্ষা দেয় যে, ঔদ্ধত্য বন্ধুত্বে কাম্য নয়।   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বৃদ্ধ, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বৃদ্ধ, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Strait of Hormuz: ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
ওমানের সঙ্গে চুক্তি, এবার কি হরমুজের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে ইরানের হাতে?
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি

ভিডিও

Abhijit Sarkar | অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১ | ABP Ananda LIVE
Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget