এক্সপ্লোর

Japan PM Attacked : প্রধানমন্ত্রীর সভার বাইরে বিস্ফোরণ, অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

Japan PM Kishida Attacked: জাপানের প্রধানমন্ত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ এলাকায়। বিস্ফোরণের ঘটনায় ১ সন্দেহভাজন আটক

ওয়াকাহামা : জাপানের ওয়াকাহামায় প্রধানমন্ত্রীর সভার বাইরে বিস্ফোরণ। অল্পের জন্য প্রাণে বাঁচলেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা (Japan's Prime Minister Fumio Kishida)। স্মোক বম্বের জোরাল আওয়াজে আতঙ্ক, খবর সূত্রের। জাপানের প্রধানমন্ত্রীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ এলাকায়। বিস্ফোরণের ঘটনায় ১ সন্দেহভাজন আটক। জানা যাচ্ছে, ওয়াকাহামায় জাপানের প্রধানমন্ত্রী বক্তব্য রাখার মাঝে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কিছু একটা ছুড়ে দেওয়া হয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে। যারপরই সেখান থেকে প্রবল ধোঁয়া বেরোতে শুরু করে। কেউ কেউ বলছেন, একজনই চালিয়েছেন যে আক্রমণ, আবার অনেকের মতে বেশ কয়েকজন ছিল সেই দলে। পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, স্মোক বোমা ছোড়া হয়েছিল। ঘটনায় কেউ হতাহত হননি। কীভাবে এই আক্রমণ, তা খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ (Police)।

এক ভিডিওতে দেখা যাচ্ছে, জাপানের প্রধানমন্ত্রীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর এক ব্যক্তিকে মাটিতে আছড়ে ফেলে ঘিরে ফেলেছেন নিরাপত্তকর্মীরা। পরে জানা গিয়েছে, ওই যুবকের নাম রুয়াজি কিমারা। বয়স ২৪ বছর। ঠিক কী কারণে, সে আক্রমণ চালিয়েছে, তা অবশ্য এখনও পরিষ্কার নয়। যে ঘটনায় কেউ আহত না হলেও তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, যেভাবে প্রধানমন্ত্রীর ওপর আক্রমণ নেমে এসেছে ও যে ভঙ্গিতে তাতে তাঁরা আতঙ্কিত।

ভোটপ্রচারের মাঝে নেমে প্রধানমন্ত্রীর আক্রমণের শিকার হওয়া নিয়ে শাসক-বিরোধী নির্বিশেষে প্রবল সমালোচনা করেছে রাজনৈতিক দলগুলি। বিরোধীরা আবার প্রশ্ন তুলে দিয়েছে নিরাপত্তা নিয়েও। কারণ, এক প্রচার অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েই জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের খুন হওয়ার ঘটনা এখনও টাটকা জাপানবাসীর মনে।

গত বছরের জুলাই মাসে দুষ্কৃতী হামলায় মৃত্যু হয়েছিল জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবের। জাপানে নারা শহরে বক্তব্য রাখার সময় হঠাৎ গুলি করা হয় তাঁকে। গুলি খেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েছিলেন শিনজো আবে। তখনও অবশ্য তাঁর দেহে প্রাণ ছিল। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, সেইসময় পালমোনারি কার্ডিয়াক অ্যারেস্টও হয়েছিল তাঁর। যে ধাক্কা আর সামলাতে পারেননি শিনজো আবে। স্বাস্থ্যের কারণে পদত্যাগ করার আগে পর্যন্ত দীর্ঘদিন জাপানের প্রধানমন্ত্রী ছিলেন আবে। প্রাক্তন প্রধানমন্ত্রীর মৃত্যুর পর ফের বর্তমান প্রধানমন্ত্রীর ওপর হামলা। রাজনৈতিক নেতৃত্বদের এভাবে হামলার শিকার হওয়ার ঘটনা জাপানে যেন বাড়ছে।

আরও পড়ুন- এক বছরের সবেতন ছুটি ! অফিসের লাকি ড্র'য়ে বাম্পার প্রাইজে সোশালে শোরগোল

 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Road Accident: স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি
স্ত্রী'র শাড়ি কিনে আর ফেরা হল না বাড়িতে, দীপাবলির আগের রাতে স্কুটার চালককে পিষে দিল এসইউভি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget