এক্সপ্লোর

Jaya Bachchan : ফের মেজাজ হারালেন জয়া বচ্চন, 'এটা কী হচ্ছে ?' সেল্ফি তুলতে আসা ব্যক্তিকে ঠেলে সরালেন !

Viral Video: ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ মিশা ভারতী ও প্রিয়ঙ্কা চতুর্বেদী। ভিডিওতে সেরকমই দেখা যাচ্ছে।

নয়াদিল্লি : তাঁর ব্যক্তিগত পরিসরে কেউ ঢুকে পড়লে এর আগেও মেজাজ হারাতে দেখা গেছে তাঁকে। ফের মেজাজ হারালেন সমাজবাদী পার্টির সাংসদ (SP MP) জয়া বচ্চন। তাঁর সঙ্গে সেল্ফি তোলার চেষ্টা করা এক ব্যক্তিকে ঠেলে সরিয়ে দিলেন অমিতাভ-পত্নী। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিও। দিল্লির কনস্টিটিউশন ক্লাবের গেটে এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন জয়া। সেই সময় এক ব্যক্তি খুব কাছে চলে এসে তাঁর সঙ্গে ফটো নেওয়ার চেষ্টা করেন। তিনি তখন রাগের বশে তাঁকে ঠেলে দিয়ে বলেন, "এটা কী হচ্ছে ?" ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে নিজের আচরণের জন্য দুঃখপ্রকাশ করেন।

 

ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন সাংসদ মিশা ভারতী ও প্রিয়ঙ্কা চতুর্বেদী। ভিডিওতে সেরকমই দেখা যাচ্ছে। কনস্টিটিউশন ক্লাবে ঢোকার সঙ্গে ওই ব্যক্তিকে কিছু বলতেও দেখা যায় মিশা ভারতীকে।

শুধু রাজনীতিই নয়, বর্ষীয়ান রাজনীতিকও জয়া বচ্চন। এরকম একাধিক উদাহরণ রয়েছে যেখানে দেখা গেছে, কেউ তাঁর পরিসরে ঢুকে গেলে তাঁকে তিরস্কার করছেন বা বিরক্তি প্রকাশ করছেন। গত এপ্রিল মাসেই, মনোজ কুমারের প্রার্থনা সভায় গিয়ে তাঁকে মেজাজ হারাতে দেখা যায়। সেখানে বয়স্ক এক ফ্যান তাঁর সঙ্গে ছবি তুলতে চাইলে মেজাজ হারান জয়া। 

এ ধরনের আচরণ তিনি কেন করেন ? নাতনি নভ্যা নভেলি নন্দাকে একটি পডকাস্ট সাক্ষাৎকারে জয়া জানিয়েছিলেন, "কোনও ব্যক্তি ব্যক্তিগত জীবনে ঢুকে পড়লে তাঁকে আমি ঘৃণা করি।" তিনি বলেন, "আমি এটা ঘৃণা করি। আমি এটা ঘৃণা করি। যাঁরা কারো ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করেন এবং সেই পণ্য বিক্রি করে পেট ভরেন, আমি তাঁদের ঘৃণা করি। আমি এটা ঘৃণা করি। এই ধরনের লোকদের প্রতি আমার ঘৃণা। আমি সবসময় তাঁদের বলি, 'আপনো শরম নাহি আতি হ্যায়'।" Viral Video

৭৭ বছর বয়সী এই সাংসদ তাঁর স্পষ্টভাষী প্রতিক্রিয়ার জন্য ট্রোলিংয়ের টার্গেটেও পরিণত হয়েছেন। তবে, 'হোয়াট দ্য হেল নভ্যা?' পডকাস্টের পর্বে তিনি বলেছিলেন যে, এই ধরনের সমালোচনা তাঁকে প্রভাবিত করে না। Jaya Bachchan Loses Temper

সেরা শিরোনাম

Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...

ভিডিও

Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP
Congress Protest: ললিত গ্রেট ইস্টার্ন থেকে লোকভবন পর্যন্ত কংগ্রেসের প্রতিবাদ মিছিল |
Abhishek Banerjee: বুধবার সকাল ১০টায় ফের হাজিরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget