এক্সপ্লোর

JDS Joins NDA: বিজেপির নতুন বন্ধু JD(S), NDA-তে যোগ দেবেগৌড়ার দলের

Amit Shah:শুক্রবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচডি কুমারস্বামী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন।

নয়াদিল্লি: সব ঠিক থাকলে আগামী বছরেই লোকসভা ভোট। তার আগে নতুন বন্ধু পেল বিজেপি। NDA বা  National Democratic Alliance-এ যোগ দিন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীর (HD Kumaraswamy) জনতা দল সেকুলার (JDS), এই দলেরই একসময়ের প্রধান এবং কুমারস্বামীর বাবা এইচডি দেবেগৌড়া (H D Deve Gowda) প্রধানমন্ত্রীত্বও সামলেছিলেন। জেডিএস যে এনডিএ-তে যোগ দেবে সেই কথা হয়ে গিয়েছিল আগেই, শুক্রবার আনুষ্ঠানিক ভাবে এই যোগদান হয়। 

শুক্রবার কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচডি কুমারস্বামী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন। দুজনের মধ্যে আলোচনা হয়। ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং গোয়ার মুখ্য়মন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। 

 

এর পরেই নাড্ডা ট্যুইট করে লেখেন, 'অমিত শাহের উপস্থিতিতে কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং জেডিএস নেতা এইচডি কুমারস্বামীর সঙ্গে দেখা করলাম। আমি খুশি যে JD(S) National Democratic Alliance-এর শরিক হতে চাইছে। আমরা এনডিএ-তে তাদের স্বাগত জানাচ্ছি।'

 

দুই দলের কথা অনেকদিন ধরেই চলছিল। কর্নাটকের (Karnataka) প্রাক্তন বিজেপির মুখ্যমন্ত্রী এবং বিজেপি (BJP) জাতীয় কমিটির সদস্য বিএস ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন যে কর্নাটকের ২৮টি লোকসভা আসনের মধ্যে ৪টি জেডিএস-কে ছাড়ার জন্য রাজি হয়েছেন বিজেপির জাতীয় স্তরের নেতারা। 

কদিন আগেই দিল্লিতে অমিত শাহ (Amit Shah) ও জেপি নাড্ডার (JP Nadda) সঙ্গে মিটিং করেছিলেন এইচডি দেবে গৌড়া। তখনই ইয়েদুরাপ্পা জানিয়েছিলেন যে দুই দলের মধ্যে জোট হচ্ছে। এর ফলে আগামী লোকসভা নির্বাচনে কর্নাটকে ২৫-২৬টি আসনে জিতবে বিজেপি-জেডিএস জোট, এমনই আশা প্রকাশ করেছিলেন তিনি। কিছুদিন আগে কর্নাটকে হওয়া বিধানসভা ভোটে পর্যুদস্ত হয়েছিল জেডিএস। তারপর থেকেই বিজেপি বা বিরোধী শিবির-দুটির থেকেই দূরত্ব বজায় রাখছিল। অবশেষে এনডিএ-কেই সঙ্গী হিসেবে বাছল জেডিএস।

আরও পড়ুন: উস্কানি দিচ্ছে না কানাডা, সহযোগিতা চায়...বললেন ট্রুডো

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও, এবার কোন পথে?
ISRO Scientists Quit: ISRO ছাড়ছেন দলে দলে বিজ্ঞানীরা, ১০০-র বেশি পদত্যাগী, স্বেচ্ছাবসরও নিচ্ছেন অনেকে, এবার নড়েচড়ে বসল কেন্দ্র
ISRO ছাড়ছেন দলে দলে বিজ্ঞানীরা, ১০০-র বেশি পদত্যাগী, স্বেচ্ছাবসরও নিচ্ছেন অনেকে, এবার নড়েচড়ে বসল কেন্দ্র
Manish Gupta: ২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন,
২১ জুলাইয়ের আগেই তৃণমূল ছাড়ছেন প্রাক্তন মন্ত্রী মণীশ গুপ্ত, বললেন, "রাজ্যকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবেন মুখ্যমন্ত্রী"
E20 Petrol Row : ই-২০ পেট্রোল গাড়ির ক্ষতি করছে ? প্রথম মামলায় গ্রাহকের পক্ষেই রায় দিল আদালত, দিতে হবে এই সব জরিমানা
ই-২০ পেট্রোল গাড়ির ক্ষতি করছে ? প্রথম মামলায় গ্রাহকের পক্ষেই রায় দিল আদালত, দিতে হবে এই সব জরিমানা

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Puri Rath Yatra: 'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
'মমতা বন্দ্যোপাধ্যায় কথা শোনেননি, প্রভু কারও অহঙ্কার সয় না, এর জন্যই সরকার ওল্টাল', রাজ্যে পালাবদল নিয়ে মন্তব্য পুরীর জগন্নাথ ধামের জগন্নাথদেবের মুখ্য পানিগ্রাহী জগন্নাথ দয়িতাপতির
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
Road Accident: রাস্তায় দাঁড়িয়ে থাকা বাসের পিছনে ধাক্কা লরির, ঘটনাস্থলেই মৃত্যু অন্তত ৪ জনের, গুরুতর আহত একাধিক
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
BJP Government West Bengal: ছাত্রীর ছদ্মবেশে হাসপাতালে সারপ্রাইজ ভিজিট স্বাস্থ্য প্রতিমন্ত্রীর, হস্টেলের পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ
Embed widget