এক্সপ্লোর

Hemant Soren Arrest: আর্থিক তছরুপের মামলায় গ্রেফতার সদ্য পদত্যাগী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন

Jharkhand Political Row: এদিনই দুপুর থেকে তাঁকে ম্যারাথান জিজ্ঞাসাবাদ করেছে ইডি। সন্ধের পরে ইডির আধিকারিকদের সঙ্গেই রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন তিনি।

রাঁচি: আর্থিক তছরুপের মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গ্রেফতার। মুখ্য়মন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার পরে গ্রেফতার করা হল সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে (Hemant Soren)। কিছুক্ষণ আগেই রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এদিনই দুপুর থেকে তাঁকে ম্যারাথান জিজ্ঞাসাবাদ করেছে ইডি। তারপরেই ইডির আধিকারিকদের সঙ্গেই রাজভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দেন তিনি। তখনই জল্পনা তুঙ্গে ওঠে যে জমি কেনা-বেচা দুর্নীতি মামলায় গ্রেফতার হতে পারেন হেমন্ত সোরেন। সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়েছে। সূত্রের খবর, আগামীকাল সকাল ১০টার সময় হেমন্ত সোরেনকে আদালতে পেশ করা হতে পারে।

কী অভিযোগ হেমন্তের বিরুদ্ধে?
বেনামে জাল নথি দিয়ে সেনার জমি, উপজাতিদের জমি বেআইনিভাবে বিক্রির অভিযোগ রয়েছে হেমন্তের বিরুদ্ধে। বিপুল পরিমাণ আর্থিক তছরুপের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সাংসদ মহুয়া মাঝি জানিয়েছেন যে ইডির হেফাজতে রয়েছেন হেমন্ত সোরেন। তিনিই জানিয়েছেন যে রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন হেমন্ত সোরেন। তিনিই জানিয়েছেন, পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন চম্পাই সোরেন। সাংবাদিকদের তিনি জানিয়েছেন, 'ইডি তদন্তকারীদের সঙ্গেই রাজভবনে গিয়েছেন হেমন্ত সোরেন। চম্পাই সোরেন পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন। আমাদের কাছে সমর্থন রয়েছে।'    

এদিনই আর্থিক তছরুপ মামলা হেমন্ত সোরেনকে হেফাজতে নিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিনই রাঁচিতে তাঁর বাসভবনে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তার আগে বাসভবনের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখিয়েছিল জোটের সমর্থকরা। তারপরেই সেখানে ১৪৪ ধারা জারি হয়। সম্প্রতি দিল্লিতে হেমন্তের বাসভবনে তাঁর খোঁজে গিয়েছিল ইডি। সেখানে তাঁকে পাওয়া যায়নি। সেখান থেকেই একটি বিলাসবহুল গাড়ি ও ৩৬ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছিল ইডি। এরপর দিল্লি এয়ারপোর্টে যখন ইডি নজর রাখছিল। সূত্রের খবর, মঙ্গলবার সড়কপথে প্রায় ১২০০ কিমি পেরিয়ে রাঁচিতে আসেন হেমন্ত সোরেন। সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। তারপর বুধবার তাঁকে জিজ্ঞাসাবাদ করে হেমন্ত সোরেন। রাতে তিনি পদত্যাগ পত্র জমা দেওয়ার পরে তাঁকে হেফাজতে নিয়েছিল ইডি। তারপরেই রাতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে ইডি।

হেমন্ত সোরেনকে যে গ্রেফতার করা হতে পারে তা আগে থেকেই আঁচ করতে পেরেছিল ঝাড়খণ্ডের জেএমএম-কংগ্রেস জোট। সেদিকে তাকিয়েই হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেনকে নিয়ে আসা হয়েছিল মন্ত্রিসভায়। এই মাসের প্রথমেই পদত্যাগ করেন বিধায়ক সরফরাজ আহমেদ। মনে করা হয়েছে, হেমন্ত সোরেন গ্রেফতার হলে যাতে তাঁর স্ত্রী কল্পনা সোরেন মুখ্যমন্ত্রী পদে বসতে পারেন তার জন্যই এই পদক্ষেপ ছিল। যদিও বুধবার বিকেল থেকে নামটা পাল্টে যায়, নাম উঠে আসে চম্পাই সোরেনের। তিনি জেএমএম-এর বর্ষীয়ান নেতা, মন্ত্রিসভার সদস্য়ও। 

আরও পড়ুন: 'কাচ ভাঙা অবস্থায় বাংলায় ঢুকেছে...আমরা এসব করি না', মন্তব্য মমতার

সেরা শিরোনাম

West Bengal News Live: নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
নজরে পাহাড়, আজ বৈঠকে অমিত শাহ, থাকার কথা বিমল গুরুং, রোশন গিরিরও
Ganja Seized: ৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
৪৮৭ কেজি গাঁজা উদ্ধার ট্রাক থেকে, কোচবিহারে পুলিশের বড় সাফল্য, গ্রেফতার ট্রাকচালক
Meera Bhattacharjee: আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
আজ সকালে হল কোলোনোস্কপি, হৃদযন্ত্রেও সমস্যা, কেমন আছেন বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা?
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget