এক্সপ্লোর

Babul Supriyo: তৃণমূল ছেড়ে গেরুয়া শিবিরে? জিতেন্দ্রর বিজেপিতে যোগদান ঠেকানোর চেষ্টা করবেন, বললেন বাবুল

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জিতেন্দ্র বুঝতে পারছেন, তৃণমূল এখন অতীত। তাঁর ভবিষ্যত সম্ভবত বিজেপিতেই। তাই একদা ঘোর রাজনৈতিক শত্রু বাবুলের এহেন মন্তব্যের পরও তিনি নরম।

কলকাতা: দলত্যাগের হিড়িক তৃণমূল কংগ্রেসে। একই দিনে দল ছাড়লেন সাম্প্রতিক জল্পনার কেন্দ্রবিন্দুতে থাকা শুভেন্দু অধিকারী ও জিতেন্দ্র তিওয়ারি। শুভেন্দু দলের সঙ্গে যাবতীয় সম্পর্ক চুকিয়ে বিজেপির পথে পা বাড়িয়েছেন বলে খবর। সূত্রের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন বাংলার সফরেই গেরুয়া শিবিরে যোগ দিচ্ছেন নন্দীগ্রামের অবিসংবাদী নেতা। কিন্তু জিতেন্দ্র কী করবেন? তাহলে কি এবার তিনিও বিজেপির পথে? সে বিষয়ে ধোঁয়াশা বজায় রেখে পাণ্ডবেশ্বরের বিধায়ক বলেছেন, এবার কোর্টে যাব, আমি আমার স্ত্রী দু’জনেই উকিল। আর তার মধ্যেই নতুন ট্যুইস্ট। জিতেন্দ্রর বিজেপিতে যোগদানের জল্পনায় জল ঢেলে দিতে চেয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন বাবুল সুপ্রিয়। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল আসানসোলের দু’বারের সাংসদ। আসানসোলের রাজনীতিতে বাবুল ও জিতেন্দ্র দুই মেরুর বাসিন্দা। আসানসোলে তৃণমূলের সর্বেসর্বা জিতেন্দ্র বরাবরই বাবুলের জেতার পথে কাঁটা বেছানোর চেষ্টা করেছেন। আর এখন যখন সেই জিতেন্দ্ররই বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা, তখন তাৎপআর্যপূর্ণ ট্যুইটে বাবুল বলেছেন, আসানসোলে তৃণমূল নেতাদের বিজেপিতে আনতে মধ্যস্থতা করেছি বলে যারা গুজব রটিয়েছে, তারাই এখন বিজেপিতে ঝাঁপ দিতে চাইছে! আসানসোলে বিজেপি কর্মীদের ওপর যে তৃণমূল নেতার নেতৃত্বে অত্যাচার চলেছে, তাকে যেন দলে না নেওয়া হয় এই চেষ্টা আমি করব। জিতেন্দ্র বিজেপির লোকজনকে মেরেছেন বলেও অভিযোগ বাবুলের। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, জিতেন্দ্র বুঝতে পারছেন, তৃণমূল এখন অতীত। তাঁর ভবিষ্যত সম্ভবত বিজেপিতেই। তাই একদা ঘোর রাজনৈতিক শত্রু বাবুলের এহেন মন্তব্যের পরও তিনি নরম। দলত্যাগী তৃণমূল নেতা বলেছেন, হ্যাঁ, বাবুলের সঙ্গে সম্পর্ক খারাপ। তৃণমূলের প্রধান হিসাবে অনেক কাজ করতে হয়েছে। বাবুলের লোকজন আমার নামে অভিযোগ করেছে। গত লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলার ৯টি বিধানসভা কেন্দ্রেই এগিয়ে বিজেপি। জিতেন্দ্র যে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক, সেখানেও ৬ হাজার ২১ ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি। এদিন জিতেন্দ্র দল ছাড়েন রীতিমতো নাটকীয় উত্তেজনার মধ্য়ে। প্রথমে বলেন, দলটাকে তিলে তিলে তৈরি করেছি, পদে না থেকেও দলের কাজ করব। কলকাতার নেতারা চান না আমি দলে থাকি, এমন মন্তব্যেও করেন। আধ ঘণ্টার মধ্যে আরও বদলে যায় ছবিটা। প্রথমে আসানসোলের পুর প্রশাসকের পদ ছাড়েন, আধ ঘণ্টার মধ্যে তৃণমূল ছাড়েন পশ্চিম বর্ধমানের দলীয় জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক। স্মার্ট সিটি ইস্যু নিয়ে হঠাৎই পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক চিঠি দিয়ে বিতর্কে জড়ান জিতেন্দ্র। বাগযুদ্ধ হয় দুজনের। সূত্রের দাবি, বুধবারই তাঁকে ফোন করে কলকাতায় বৈঠকের জন্য আসতে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু, দলনেত্রীর ফোনের কিছুক্ষণের মধ্যে সবাইকে চমকে দিয়ে পূর্ব বর্ধমানের বিদ্রোহী তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের বাড়িতে হাজির হন জিতেন্দ্র। আর সেখানে তখন শুভেন্দুও হাজির। এতেই ছবিটা ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করে। আরও স্পষ্ট করে শুভেন্দুর ভূয়সী প্রশংসা করে বলেন, মমতার পর শুভেন্দু সবচেয়ে জনপ্রিয়। ওকে দলের নম্বর টু করে দিন মমতা! এরপর সাংবাদিক বৈঠকের ঘণ্টাখানেকের মধ্যে জিতেন্দ্র অভিযোগ করেন, তাঁর পাণ্ডবেশ্বরের অফিস ভাঙচুর করা হয়েছে! তাই তিনি তৃণমূল ছাড়ছেন! বলেন, ঠিক করেছিলাম দিদির সঙ্গে কথা বলে ঠিক করব, আধঘণ্টা আগে পাণ্ডবেশ্বরে বিধায়ক কার্যালয় ভাঙচুর করা হয়েছে, দলের কলকাতার নেতারা করিয়েছেন, তারা চান না আমি দলে থাকি, এরপর আমি সমস্ত পদ ছেড়েছি। শুক্রবার মমতার সঙ্গে বৈঠকেও যে যাবেন না, তাও স্পষ্ট করে দেন তিনি। পাল্টা তাঁকে বিশ্বাসঘাতক বলেন তৃণমূল সাংসদ সৌগত রায়।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget