এক্সপ্লোর

কাল থেকে ফের এসএমএস পরিষেবা কাশ্মীর উপত্যকায়, ব্রডব্যান্ড ইন্টারনেট আবার সচল হচ্ছে সরকারি হাসপাতাল, স্কুলে

সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, গোটা জম্মু ও কাশ্মীর রাজ্যকে লাদাখ ও জম্মু কাশ্মীর-এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্ত ঘোষণার আগে গত আগস্টেই মোবাইল ও ল্যান্ডলাইন ফোন পরিষেবা বিচ্ছিন্ন করা হয়। সম্প্রতি ফোন লাইন ফের চালু হলেও ইন্টারনেট ও মেসেজ পরিষেবায় নিষেধাজ্ঞা তোলায় সম্মতি দেয়নি প্রশাসন।

নয়াদিল্লি: নতুন বছরের প্রাক্কালে জম্মু ও কাশ্মীর প্রশাসন মোবাইল পরিষেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল। প্রশাসনের শীর্ষকর্তা রোহিত কানসাল আজ জম্মুতে ঘোষণা করেছেন, মঙ্গলবার মাঝরাত থেকেই ৪০ লক্ষ পোস্টপেড মোবাইল ফোনে শর্ট মেসেজিং সার্ভিস (এসএমএস) পরিষেবা ফের চালু হচ্ছে। জম্মু ও কাশ্মীর প্রশাসনের মুখপাত্র প্রিন্সিপাল সেক্রেটারি কানসাল ১ জানুয়ারি থেকে সব সরকারি হাসপাতাল, স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা ফেরানো হচ্ছে বলেও জানিয়েছেন। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল, গোটা জম্মু ও কাশ্মীর রাজ্যকে লাদাখ ও জম্মু কাশ্মীর-এই দুই কেন্দ্রশাসিত অঞ্চলে দুটুকরো করার সিদ্ধান্ত ঘোষণার আগে গত আগস্টেই মোবাইল ও ল্যান্ডলাইন ফোন পরিষেবা বিচ্ছিন্ন করা হয়। সম্প্রতি ফোন লাইন ফের চালু হলেও ইন্টারনেট ও মেসেজ পরিষেবায় নিষেধাজ্ঞা তোলায় সম্মতি দেয়নি প্রশাসন। গত সপ্তাহেই কেন্দ্রশাসিত লাদাখের কারগিলে মোবাইল ইন্টারনেট পরিষেবা ফের ১৪৫ দিন বাদে সচল হয়। কিন্তু জম্মু ও কাশ্মীরে এই পরিষেবা এখনও পুনরুদ্ধার করা হয়নি। যোগাযোগ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহারের লক্ষ্যে প্রথম পদক্ষেপ কাশ্মীরে এসএমএস পরিষেবা ফের চালু করা। কানসাল বলেন, গত ১০ ডিসেম্বর ছাত্রছাত্রী, স্কলারশিপ আবেদনকারী, ব্যবসায়ী ও অন্যদের সুবিধার্থে মোবাইল ফোনে এসএমএস পরিষেবা সচল করার মাধ্যমেই এই প্রক্রিয়া শুরু হয়। প্রশাসন পরিষেবা প্রদানকারীদের মেশিন-নির্ভর মেসেজ পাঠানোর অনুমতি দিলেও তাঁরা মোবাইল থেকে মেসেজ পাঠাতে পারেন না। কানসাল বলেন, ৩১ ডিসেম্বর মধ্যরাত থেকে কাশ্মীর জুড়ে এই পরিষেবা পুরো মাত্রায় ফের চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৪ অক্টোবর পোস্ট পেড মোবাইল ফোন ফের সক্রিয় হলে এসএমএস পরিষেবাও কয়েক ঘন্টার জন্য চালু হয়েছিল। কিন্তু সন্ত্রাসবাদীরা তার মাধ্যমে লোকজন জড়ো করছে বলে সেনাবাহিনী দাবি করার পর প্রশাসন কয়েক ঘন্টার মধ্যেই ফের তা বন্ধ করে দেয়। হোয়াটসঅ্যাপ পরিষেবাও এখনও বন্ধ রয়েছে গোটা কাশ্মীর উপত্যকায়।

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
Dhruv Rathee: 'আমাকে অপহরণ করা হয়েছে...', শনিবার কী ঘটেছিল ধ্রুব রাঠীর সঙ্গে ? নিজেই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে
'আমাকে অপহরণ করা হয়েছে...', শনিবার কী ঘটেছিল ধ্রুব রাঠীর সঙ্গে ? নিজেই জানালেন ভিডিও বার্তার মাধ্যমে

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget