এক্সপ্লোর

জেএনইউতে হামলা ‘রাষ্ট্রীয় মদতপুষ্ট’, উপাচার্যের অপসারণ হওয়া উচিত, সুপারিশ কংগ্রেস তথ্যানুসন্ধান কমিটির

কমিটির সুপারিশ, সকল ফ্যাকাল্টি সদস্যের নিয়োগ নিয়ে তদন্ত করা প্রয়োজন এবং এর জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত।

নয়াদিল্লি: গত রবিবার জেএনইউ-তে যে হামলা হয়েছিল, তা ছিল ‘রাষ্ট্রীয় মদতপুষ্ট’। এমনটাই দাবি করেছে কংগ্রেসের তথ্যানুসন্ধান কমিটি। পাশাপাশি, রিপোর্টে বিশ্ববিদ্যালয়ের উপার্যের অপসারণ ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি তদন্তের সুপারিশ করেছে কমিটি। জেএনইউ হামলার ঘটনায় বিস্তারিত তদন্ত করতে একটি চার সদস্যের তথ্যানুসন্ধান কমিটি গঠন করে কংগ্রেস। কমিটির সদস্য সুস্মিতা দেব জানান, তাঁরা অবিলম্বে উপাচার্য এম জগদেশ কুমারের অপসারণ সুপারিশ করেছেন। কমিটির সুপারিশ, সকল ফ্যাকাল্টি সদস্যের নিয়োগ নিয়ে তদন্ত করা প্রয়োজন এবং এর জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করা উচিত। মহিলা কংগ্রেসের প্রধান সুস্মিতা বলেন, উপাচার্যের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত শুরু হওয়া উচিত। যে সংস্থা নিরাপত্তা প্রদান করে এবং যে ফ্যাকাল্টি সদস্যরা হামলাকারীদের সঙ্গে ষড়যন্ত্র করে সবরমতী হস্টেলে হিংসা চালিয়েছে, তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি, ওই নিরাপত্তা সংস্থার বরাত অবিলম্বে বাতিল করতে হবে। সুস্মিতা বলেন, এটা পরিষ্কার যে, জেএনইউ ক্যাম্পাসে হামলা ‘রাষ্ট্রীয় মদতপুষ্ট’। এছাড়া, জেএনইউ-র ফি বৃদ্ধির সিদ্ধান্তকেও পূর্ণ প্রত্যাহার করার দাবি তোলেন তিনি। এই কমিটির বাকি সদস্যরা হলেন-- সাংসদ তথা প্রাক্তন জেএনইউ ছাত্র সংগঠন (জেএনইউএসইউ) সভানেত্রী হিবি ইডেন, সাংসদ তথা প্রাক্তন জেএনইউএসইউ সভাপতি সঈদ নাসের হুসেন এবং প্রাক্তন জেএনইউএসইউ ও প্রাক্তন দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন(ডিইউএসইউ) সভানেত্রী অমৃত ধবন। গত ৫ তারিখ রাতে, রাজধানীর বুকে দেশের অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে ঢুকে, অবাধে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। মুখে কাপড় বাধা, হাতে ছিল লাঠি-রড। দুষ্কৃতীদের মারে রক্তাক্ত হন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষ। মারের হাত থেকে রেহাই পেলেন না অধ্যাপিকারাও। হামলার দায় নিয়ে একে অপরের দিকে অভিযোগের আঙুল তোলে এবিভিপি ও বামেরা।

সেরা শিরোনাম

Kolkata News: স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
স্ত্রী কুকুরকে নির্মম অত্যাচার, বেহালার পর্ণশ্রী থানা এলাকায় গ্রেফতার অভিযুক্ত যুবক
Mukesh Khanna Attacks Sharmila Tagore: ‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’
‘বন্দেমাতরম’ বিতর্কে শর্মিলা ঠাকুরকে ব্যক্তিগত আক্রমণ ‘শক্তিমানে’র, বললেন, ‘আয়েশা বেগম…’
Registered Unrecognised Political Parties: একবছরে ১৭০০ কোটি টাকা ডোনেশন পেয়েছে ৬ রাজনৈতিক দল, জাতীয় দলগুলির চেয়ে ঢের বেশি, এতদিন নামই শোনেননি কেউ
একবছরে ১৭০০ কোটি টাকা ডোনেশন পেয়েছে ৬ রাজনৈতিক দল, জাতীয় দলগুলির চেয়ে ঢের বেশি, এতদিন নামই শোনেননি কেউ
West Midnapore: নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের
নদী ভাঙনে জেরবার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ, তলিয়ে যাওয়ার আশঙ্কা গ্রামবাসীদের

ভিডিও

Sumit Roy | শনির সন্ধ্যায় Abhishek Banerjee-এর আপ্তসহায়কের বাড়িতে পুলিশ! কেন?
Rail Service Dispute Update | রেললাইন ধসে ভরসার জায়গা বাস! কিন্তু টিকিটের দামে নাজেহাল যাত্রীরা
Rail Service Dispute Update | মেরামতির কাজ শেষ হতেই শুরু হয়েছে ট্রায়াল রান
Rail Service Dispute Update | New Farakka-য় অবশেষে শুরু হল ট্রায়াল রান
Rail Service Dispute Update | শুরু হয়েছে ট্রায়াল রান, লাইন-জটে আজও বাতিল একাধিক ট্রেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jharkhand Prison Reforms: জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
জেলবন্দি আসামিদের বাইরে গিয়ে কাজ ও টাকা রোজগারের সুযোগ এবার, কারা ব্যবস্থায় এবার বড় পরিবর্তন?
Weather Update: শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
শক্তিশালী নিম্নচাপ, সঙ্গে মৌসুমী অক্ষরেখা, আগামী সপ্তাহে বানভাসি উত্তর থেক দক্ষিণের একাধিক জেলা
Kolkata Knight Riders: হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
হার্দিক পাণ্ড্য নিয়ে জল্পনা তুঙ্গে, তবে ট্রেডের মাধ্য়মে কেকেআরে যোগ দিতে পারেন এই তারকাও
New World Map: পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
পৃথিবীর নতুন মানচিত্র এবার, বিপুল সমর্থন মিলল রাষ্ট্রপুঞ্জে, আফ্রিকার থেকে ছোট হয়ে যাবে আমেরিকা?
Weather Update : আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
আসছে তুমুল বৃষ্টি, ভাসবে কলকাতার কোন কোন এলাকা? ৭ জেলায় জারি হলুদ সতর্কতা
United Nations: ২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
২৭ নভেম্বর বাল্যবিবাহ নির্মূলকরণ দিবস, সর্বসম্মতিতে সিদ্ধান্ত রাষ্ট্রপুঞ্জে
Weather Alert: উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
উইকেন্ডে কি ভাসবে কলকাতা ? আগামী সপ্তাহে কোন জেলায় কতটা দুর্যোগের পূর্বাভাস দিল হাওয়া অফিস
Espionage Case: পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
পিংলায় বেঙ্গল STF-র হাতে গ্রেফতার 'পাকিস্তানি চর'-র মামলার তদন্তে NIA
Embed widget