এক্সপ্লোর

Thalapathy Vijay: ক্ষমতায় এসেই ৭০০-র বেশি মদের দোকান বন্ধের নির্দেশ ‘থালাপতি’ বিজয়ের, জানালেন, মন্দির-মসজিদ-গির্জার কাছে…

Joseph Vijay: ক্ষমতা হাতে পেতেই বড় সিদ্ধান্ত থালাপতি বিজয়ের। সরকার পরিচালিত মদের দোকান নিয়ে পড় পদক্ষেপ।

চেন্নাই: ক্ষমতা হাতে পেতেই তামিলনাড়ুতে বড় পদক্ষেপ মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে ‘থালাপতি’ বিজয়ের। রাজ্য সরকার দ্বারা পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিলেন তিনি। ওই মদের দোকানগুলি ধর্মস্থান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত ছিল। (Joseph Vijay)

তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন TASMAC যে খুচরো মদের দোকানগুলি চালাত, সেগুলিই বন্ধ করতে নির্দেশ দিয়েছেন বিজয়। জানিয়েছেন, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ এবং বাসস্ট্যান্ডের ৫০ মিটারের মধ্যে কোনও মদের দোকান থাকবে না। (Thalapathy Vijay)

আরও পড়ুন: ‘তিনবারের মুখ্যমন্ত্রী, যেন অসম্মান না হয়’, মমতাকে নিয়ে কড়া নির্দেশ শুভেন্দুর, তৃণমূলনেত্রীর নিরাপত্তা নিয়ে বললেন…

তামিলনাড়ু সরকারের হিসেব বলছে, রাজ্যে এই মুহূর্তে ৪ হাজার ৭৬৫টি মদের দোকান রয়েছে TASMAC-এর। যে ৭১৭টি মদের দোকান বন্ধ করতে বলা হয়েছে, তার মধ্যে ২৭৬টি ধর্মস্থান, ১৮৬টি শিক্ষা প্রতিষ্ঠান এবং ২৫৫টি বাস স্ট্যান্ডের কাছে অবস্থিত। 

আরও পড়ুন: ৪৫ দিনের LPG রোলিং স্টক ভারতের হাতে, তেল রয়েছে ৬০ দিনের, মোদির সতর্কবার্তার পরই দেশকে জানাল কেন্দ্র

মঙ্গলবার সকালে এই নির্দেশ জারি করেছেন বিজয়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম বড় সিদ্ধান্তেই সকলকে চমকে দিলেন তিনি। বুঝিয়ে দিলেন, সামাজিক সংস্কারও তাঁর পরিকল্পনার অংশ। তবে TASMAC পরিচালিত মদের দোকানগুলি থেকে বিপুল আয় হয় রাজ্য় সরকারের। তাই বিজয়কে সমালোচনার মুখেও পড়তে হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এতে জনকল্যাণমূলক প্রকল্পগুলিতেও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা তাঁদের। বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

রবিবার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৫১ বছর বয়সি বিজয়। এবারের বিধানসভা নির্বাচনে ইতিহাস রচনা করেছে তাঁর দল TVK. AIADMK এবং DMK-র বাইনারি ভেঙে চুরমার করে দিয়েছে। কংগ্রেস, বাম, VCK, মুসলিম লিগ এমনকি AIADMK-র বিদ্রোহীদেরও সমর্থন আদায় করে ফেলেছেন বিজয়। তামিলনাড়ুর ইতিহাসে বিজয়ই প্রথম জোট সরকার গড়লেন।

ক্ষমতায় আসার পর থেকে এখনও পর্যন্ত বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছেন বিজয়। মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে বিশেষ বাহিনী গঠনের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি, জেলায় জেলায় মাদক বিরোধী ইউনিট গড়ার কথা জানিয়েছেন তিনি। তবে DMK জমানার অর্থনীতি নিয়ে যে শ্বেতপত্র প্রকাশের ঘোষণা করেছেন বিজয়, সেদিকেই তাকিয়ে সকলে।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: একধাক্কায় ৯০০০ টাকা বাড়ল সোনার দাম, আমদানি শুল্ক বৃদ্ধির পরই, একবছর কিনতে নিষেধ মোদির
একধাক্কায় ৯০০০ টাকা বাড়ল সোনার দাম, আমদানি শুল্ক বৃদ্ধির পরই, একবছর কিনতে নিষেধ মোদির
Temple Accident : প্রবল বৃষ্টিতে ভাঙল মন্দিরের পাঁচিল ! হুড়মুড়িয়ে ভাঙল টিনের চাল, মুহূর্তে মৃত্যু অনেকের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
প্রবল বৃষ্টিতে ভাঙল মন্দিরের পাঁচিল ! হুড়মুড়িয়ে ভাঙল টিনের চাল, মুহূর্তে মৃত্যু অনেকের, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Fuel Crisis: এবার নিজের কনভয়ে কাটছাঁট মোদির, গাড়ির সংখ্যা কমাতে বললেন, জ্বালানি সঙ্কট কতটা গুরুতর?
এবার নিজের কনভয়ে কাটছাঁট মোদির, গাড়ির সংখ্যা কমাতে বললেন, জ্বালানি সঙ্কট কতটা গুরুতর?
Ayushman Bharat : কারা কারা চাইলেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?
কারা কারা চাইলেও আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না?
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১১.০৫.২৬) পর্ব২:কীভাবে ‘বিকশিত বাংলা’র প্রতিজ্ঞা পূরণ?মুখোমুখি শমীক ভট্টাচার্য
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১১.০৫.২৬) পর্ব ১: ‘ভয়’ মুক্ত বাঙালির মনে ‘ভরসা’ ফেরাতে কী ভাবনা শমীক ভট্টাচার্যের? EXCLUSIVE শমীক ভট্টাচার্য
Sujit Bose Arrested: ১৫০ জনের চাকরি সুজিত বসুর মাধ্যমে, দাবি ED-র
Eden Devprayag | হাত বাড়ালেই গঙ্গা.. হাওড়ার শালিমারে
TMC News: আইপ্যাক থেকে তোলাবাজি, নানা ইস্যুতে ক্ষোভ উগরে দিলেন TMC-র সাসপেন্ডেড মুখপাত্র ঋজু দত্ত
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cooking Oil : গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
গ্যাসের পর রান্নার তেলেও সঙ্কট ? ব্যবহার কমাতে বললেন মোদি, এর বিকল্প কী ?
Petrol Diesel : শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
শিয়রে সঙ্কট? দেশে জ্বালানী আর গ্যাসের ভাণ্ডার ফুরোচ্ছে? প্রধানমন্ত্রীর সতর্কবার্তার পর কী বার্তা কেন্দ্রের?
Narendra Modi on Work From Home: ‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
‘অন্তত এক বছর সোনা কিনবেন না’, দেশকে জরুরি বার্তা নরেন্দ্র মোদির, ওয়র্ক ফ্রম হোম, পেট্রোল-ডিজেল খরচ কমানোয় জোর
Petrol-Diesel : ৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
৩০ হাজার কোটির ক্ষতি ! বাড়তে চলেছে পেট্রোল ও ডিজেলের দাম ?
BJP Oath Taking Ceremony: 'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
'আমরা ৩জন ছিলাম, ২জন হয়ে গেছি,' বিচার চেয়ে ব্রিগেডে অভয়ার মা! হাজির চাকরিপ্রার্থীরাও
IPL 2026: এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
এক ইশারাতেই বদলে গেল ছবি, থামল বৈভবের বিধ্বংসী ইনিংস, দেখুন ভিডিও
IPL 2026: ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
ভারতীয় ক্রিকেটে ডোপিং বিতর্ক! নোটিস ধরানো হল ভারতীয় ওপেনারদের?
Marriage System : বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
বিয়ে করতে চাইলে যেতে হবে 'মেলায়' ! হাঁকা হয় দর, এই দেশের নিয়ম জানেন ?
Embed widget