এক্সপ্লোর

Joshimath: একের পর এক বাড়িতে বাড়ছে ফাটল! জোশীমঠকে বসবাসের অযোগ্য ঘোষণা উত্তরাখণ্ডের সরকারের

Joshimath Uttarakhand: আজই বিপর্যস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে জোশীমঠে যাচ্ছেন বর্ডার ম্যানেজমেন্টের সচিব এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

নয়া দিল্লি: জোশীমঠকে (Joshimath) বসবাসের অযোগ্য বলে ঘোষণা করল বিজেপি (BJP)-শাসিত উত্তরাখণ্ড সরকার (Uttarakhand Govt)। হিমালয়ের (Himalaya) কোলে এই ছোট্ট জনপদে একের পর এক বাড়িতে বাড়ছে ফাটল। ৬০৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত।  বিপজ্জনক এলাকা থেকে ৬৮টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।                                                                                        

তবে বলা হচ্ছে যে আরও অন্তত ৯০টি পরিবারকে সরিয়ে নিতে হবে। গাড়ওয়াল কমিশনার সুশীল কুমার জানিয়েছেন, স্থানীয় প্রশাসন হিমালয় শহরের চার-পাঁচটি জায়গায় ত্রাণ কেন্দ্র স্থাপন করেছে। গতকাল জোশীমঠ নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি পর্যালোচনায় ৭টি সংস্থার প্রতিনিধিদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে কেন্দ্র। আজই বিপর্যস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখতে জোশীমঠে যাচ্ছেন বর্ডার ম্যানেজমেন্টের সচিব এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা।

হিমালয়ের প্রবেশদ্বার বলা হয় জোশীমঠকে। আউলি, হেমকুণ্ড সাহিব থেকে শুরু করে আরও একাধিক পর্যটনস্থল, ট্রেকিং রুটে যাওয়ার জন্য জোশীমঠ হয়েই যেতে হয়। সেখানে এমন পরিস্তিতিতে পর্যটন ব্যবসায়ীরাও প্রবল আশঙ্কায়। স্থানীয়দের একটি অংশের দাবি, বেশ কিছুদিন ধরেই ভূমিধসের মতো সমস্যা হচ্ছে। এর আগেও উত্তরাখন্ডে একাধিক প্রাকৃতিক দুর্যোগ হয়েছে। মেঘভাঙা বৃষ্টি, বন্যা, ধসের মতো একাধিক প্রাকৃতিক দুর্যোগে তছনছ হয়েছে এই রাজ্য। ফের আরও একবার বিপদের আশঙ্কা কাঁটা সকলেই।   

আরও পড়ুন, একটানা ১৩,৫৬০ কিলোমিটার উড়ে তাসমানিয়ায় অবতরণ, নয়া বিশ্বরেকর্ড ৫ মাস বয়সী পাখির

সুরক্ষার কথা মাথায় রেখেই জোশীমঠ -আউলির রোপওয়ে পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রের তরফেও পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, যাঁদের বাড়িঘর ধসের জেরে ভেঙে গিয়েছে তাঁদের বাড়ি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সরকারের তরফে। কিন্তু এখন যা পরিস্থিতি তাতে সেই বাড়ি তাঁরা কবে পাবেন তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে তাঁদের মধ্যে। 

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, ওয়াদিয়া ইন্সটিটিউট এবং IIT রুরকির ইঞ্জিনিয়ারদের নিয়ে একটি বিশেষজ্ঞ দল গঠন করা হয়েছে। উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে তৈরি হয়েছে সেই দল।

সেরা শিরোনাম

SIR News : SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
SIR ইস্যুতে তোলপাড় জাতীয় রাজনীতি, BLO-দের বড় নির্দেশ দিল্লিতে
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Dhruv Rathee News: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ
ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget