এক্সপ্লোর

পুলিশ হেফাজতে মৃত্যু নাবালকের, আজ রাতে থানা ঘেরাও, কাল ১২ ঘণ্টা মল্লারপুর বনধের ডাক বিজেপির

বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ।

বীরভূম: মল্লারপুরে পুলিশ হেফাজতে নাবালকের মৃত্যু ঘিরে চাপানউতোর। কাল ১২ ঘণ্টা মল্লারপুর বনধের ডাক বিজেপির। আজ রাতে মল্লারপুর যাচ্ছেন সৌমিত্র খাঁ। আজ রাত ৯টায় মল্লারপুর থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে বিজেপি।

পুলিশ সূত্রে খবর, ২০ অক্টোবর একটি বাড়িতে চুরির অভিযোগে গতকাল মল্লারপুর থানার পুলিশ ১৫ বছরের ওই কিশোরকে জুভেনাইল ধারায় গ্রেফতার করে।

পুলিশের দাবি, গতকাল রাতে শৌচাগারে যায় ওই কিশোর। বেশ কিছুক্ষণ পর, শৌচাগার থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বীরভূমের পুলিশ সুপার জানিয়েছেন, এই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন জানিয়েছে পুলিশ। নাবালকের পুলিশ হেফাজতে মৃত্যু ঘিরে ধুন্ধুমার খবর চাউর হতেই শুক্রবার ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় মল্লারপুরে। পুলিশের বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগে থানা ঘিরে বিক্ষোভ শুরু হয়। থানা ঘিরে বিক্ষোভ দেখান মৃতের প্রতিবেশীরা।

পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হয় ক্ষুব্ধ জনতার। টায়ার জ্বালিয়ে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয়। অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করা হয় বলেও অভিযোগ।

ঘটনা ঘিরে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। মৃত নাবালককে নিজেদের দলীয় সমর্থক বলে দাবি করে আন্দোলনে সামিল হয় বিজেপি কর্মীরা। বিরোধী দলের এই পদক্ষেপকে কটাক্ষ করে তৃণমূল।

ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চেয়ে রামপুরহাট মহকুমা আদালতে আবেদন করে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget