এক্সপ্লোর

Sandeshkhali Update: সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র, জানালেন কেন্দ্রীয়মন্ত্রী; কী বলল তৃণমূল ?

Bharati Pawar: কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গত ১০ বছরে মোদি সরকার মহিলাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে।

সন্দেশখালি : সন্দেশখালির পরিস্থিতির ওপর নজর রাখছে কেন্দ্র। জানালেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং আদিবাসী বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভারতী পাওয়ার। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, গত ১০ বছরে মোদি সরকার মহিলাদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েছে।

কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, "কেন্দ্রীয় সরকার লাগাতার কথা বলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১০ বছর ধরে মহিলা সুরক্ষা নিয়ে কাজ চলছে। পশ্চিমবঙ্গের দিকে নজর দেওয়া হচ্ছে। লাগাতার কথা বলছে কেন্দ্র। আমাদের দলও পৌঁছেছে।"

পাল্টা তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য বলেন, "নজর তো তারা রাখছে। নজর রাখতে পারে। অসুবিধা নেই। কিন্তু, তাদের নজরটা যেন সিলেক্টিভ হয়ে না যায়। আজ কেন্দ্রীয়মন্ত্রীর মুখে শুনছি, কেন্দ্রীয় সরকার সন্দেশখালির দিকে নজর রাখছে। ভাল কথা। কিন্তু, এই কেন্দ্রীয় সরকারই কি মণিপুরের দিকে নজর রেখেছিল ? যদি না রেখে থাকে, তাহলে কেন রাখেনি ? গোটা রাজ্যটার গলির মোড়ে মোড়ে একে ৪৭-এর মতো বন্দুক নিয়ে মানুষ দাঁড়িয়েছিল। এই ঘটনাও আমরা দেখেছি। শুধু একটা কথাই বলছি, বাংলার গণতন্ত্রে যদি হাত দিতে আসেন, বাংলার গণতান্ত্রিক সিস্টেমের ওপর যদি নিজেদের জোর চাপাতে আসেন, তাহলে কিন্তু বাংলা নিজের মতো করে হিসাব বুঝে নেবে।"

সন্দেশখালিতে অবিরাম সন্ত্রাস চলছে। এবার শিশুকে মায়ের কোল থেকে ছুড়ে ফেলার অভিযোগ তুলেছে বিজেপি কর্মীর পরিবার। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের তৎপরতার পরেই এলাকায় যায় রাজ্যের কমিশন। 

সেদিনের ঘটনা নিয়ে বিজেপি কর্মীর দিদি বলেন, "রাত ৩টের সময় পুলিশ-প্রশাসন নিয়ে এসে ওরা আমরা ভাইকে খুন করার জন্য তুলতে এসেছিল। যখন ওরা দরজা-জানালা ভাঙার চেষ্টা করছিল, সেই সময় আমার ভাই ফোনে কাউকে খবর দেয়। পাড়া-পড়শির চিৎকারে আমরা বেরিয়ে এসেছিলাম। ছুটে এসে দেখি, জানালা ভাঙা হয়ে গিয়েছে। দরজার দুটো খিলও ভাঙা হয়ে গিয়েছে। ছুটে এসে শুনলাম, বাচ্চাটাকে ছুড়ে ফেলে দিয়েছে। আমি নিজের চোখে সেটা দেখিনি। কিন্তু, বাচ্চাটা কান্নাকাটি করছিল। তার মাকে তিন-চার জন মুখ চেপে ধরে রেখেছে। এক জন বুকে লাথি মেরে বলে তোর ছেলেকে বের করে দে। আমরা পাল্টা প্রতিরোধ গড়ার চেষ্টা করি। কিন্তু, ওরা অনেকে ছিল বলে পারিনি। কিছু লোকের গায়ে ছাপা পোশাক, কারও গায়ে কালো কোট ছিল। মুখে মাস্ক পরা ছিল। আমরা চিনতে পারিনি। আমরা ঢিল, লাঠি যা ছিল তা নিয়ে তেড়ে যায়। তাদের সঙ্গে মেয়েরাও ছিল। ওদের দলে ২৫-৩০ জন ছিল। আমার ভাই বিজেপি করে বলে হামলা চালানো হয়েছে। ঘটনার পর থেকে ভাই পলাতক। পুলিশের কাছে কী অভিযোগ জানাব পুলিশ নিজেই তো ছিল এখানে। থানার বড় বাবু নিজেও ছিলেন। আমরা দড়ি নিয়ে এসে বাঁধার চেষ্টা করেছিলাম। কিন্তু, যখন তারা পরিচয় দিল থানার বড় বাবু বলে আমরা ছেড়ে দিই। আইনের লোকের কি আর মানহানি করতে পারি ! যিনি নিজেকে হিঙ্গলগঞ্জ থানার বড় বাবু বলে পরিচয় দিয়েছিলেন, তিনি দরজায় লাথি মেরেছিলেন বলে প্যান্ট ফেটে গিয়েছিল। সন্দেশখালি ও হিঙ্গলগঞ্জ থানার বড় বাবু ছিলেন। শিশুকে পুলিশ নিজেই ছুড়ে ফেলে দিয়েছে। "

  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
'স্বাধীনতা সংগ্রামীর মতো লড়তে বলেছিল আদালত, আমাকে ঘর ছেড়ে চলে যেতে বলা হচ্ছে', কৃষ্ণনগরে কী হল মহুয়া মৈত্রের সঙ্গে?
Mamata Banerjee: হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
হঠাৎ 'ঋতব্রত তৃণমূলে'র অনুষ্ঠানে হাজির কুণাল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিলেন, হতচকিত সকলেই
Indonasia Earthquake : ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
ভূমিকম্পের ভয়াবহ ধাক্কায় হুড়মুড়িয়ে পড়ল বাড়ি, চাপা পড়লেন অনেকে, একের পর এক মৃত্যু
Anubrata Mondal Tulu Connection: টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ
টুলু মণ্ডলের দুর্নীতির সুত্র ধরেই এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর বাড়িতে তল্লাশিতে পুলিশ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget