এক্সপ্লোর

বিহারে বিজেপির প্রচারে কঙ্গনা? মোদি আমাদের সবচেয়ে বড় স্টার, দেশের সুপারস্টার, বললেন ফঢ়নবিশ

মহারাষ্ট্র পুলিশ, প্রশাসন যেভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে, তার সমালোচনা করায় শিবসেনা রুষ্ট হওয়ার পরই কঙ্গনা মুম্বইয়ে নিরাপদ বোধ করেন না, বোঝাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ টেনে তুলনা করেন।

পটনা: বিহারে কি ভোটের প্রচারে কঙ্গনা রানাউতকে নামাচ্ছে বিজেপি? এহেন জল্পনা খারিজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশ। বিহারে বিজেপি তাঁকে দলের পুরো প্রচার সামলানোর দায়িত্ব দিয়েছে। শাসক জেডি (ইউ)-বিজেপি জোটের প্রচারে বলিউড অভিনেত্রীকে সামিল করার সম্ভাবনা উড়িয়ে তিনি বলেছেন, নরেন্র্জ মোদি থাকতে আমাদের কোনও তারকার প্রয়োজন হয় না। উনি বিজেপির সবচেয়ে বড় স্টার, দেশের সুপারস্টার। ওনার জন্য দেশে আমরা জিতেছি, সব জায়গায়ই জিতব। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। কাটিহারে বিজেপির প্রচারে এসেছিলেন ফঢ়নবিশ। মহারাষ্ট্রে বিজেপি কঙ্গনার ব্যাপারে সাবধানে পা ফেলছে। মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা টেনে প্রবল বিতর্কে জড়িয়েছেন তিনি। শিবসেনার সঙ্গে বাকযুদ্ধ চলছে তাঁর। গত সপ্তাহে শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা কঙ্গনার অফিসের একাংশ বেআইনি অদলবদলের অভিযোগে ভেঙে দিলে ফঢ়়নবিশ তার নিন্দা করেন, কিন্তু একইসঙ্গে মুম্বই সম্পর্কে কঙ্গনার মন্তব্য সমর্থন করেন না বলেও জানান। বলেন, দাউদের বাড়ি তো ভাঙতে যান না, কিন্তু অভিনেত্রীর বাড়ি গুঁড়িয়ে দিতে চান। মহারাষ্ট্র সরকার ভাবছে, করোনাভাইরাস নয়, লড়াই হচ্ছে কঙ্গনার সঙ্গে। মহারাষ্ট্র পুলিশ, প্রশাসন যেভাবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করছে, তার সমালোচনা করায় শিবসেনা রুষ্ট হওয়ার পরই কঙ্গনা মুম্বইয়ে নিরাপদ বোধ করেন না, বোঝাতে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের প্রসঙ্গ টেনে তুলনা করেন। তবে সুশান্তের মৃত্যুকে বিহারে বিজেপি প্রচারের ইস্যু করেছে। বিহারে ভূমিষ্ঠ অভিনেতার জন্য ‘ন্যয়বিচার’ আদায় করতে বিজেপি কী করছে, তা জানিয়ে পোস্টার বের করা হয়েছে। সুশান্তের মৃত্যুর তদন্ত করছে সিবিআই। আর সেই তদন্তের সুপারিশ করেছিলেন বিজেপির জোটসঙ্গী রাজ্যের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, যাতে সিলমোহর দেয় সুপ্রিম কোর্ট।

সেরা শিরোনাম

Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Chorbagan Stampede: 'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
'রাজনীতি হবে এটা নিয়ে, কিন্তু এখন সঠিক সময় নয়', চোরবাগানের ঘটনায় মন্তব্য সজল ঘোষের
Chorbagan Stampede:চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী
চোরবাগানে বিপর্যয়, হাসপাতালে আহতদের দেখতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও মুখ্যমন্ত্রী

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget