এক্সপ্লোর

Karnataka Assembly Election 2023 : আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে কি কংগ্রেসের সঙ্গে জোট করে লড়বে জেডি(এস) ?

JDS Supremo Deve Gowda : তিনি জানিয়ে দেন, দল চাইছে নিজের ক্ষমতাবলে ভোটে জিততে

নয়া দিল্লি : আসন্ন কর্ণাটক বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের কোনও সম্ভাবনাই নেই। জানিয়ে দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল (সেকুলার) সুপ্রিমো এইচ ডি দেবগৌড়া। পাশাপাশি তিনি জানিয়ে দেন, দল চাইছে নিজের ক্ষমতাবলে ভোটে জিততে।

দেব গৌড়া বলেন, "দুটি রাজনৈতিক দল এবং একটি আঞ্চলিক দল লড়াই লড়ছে। এটা খুবই কঠিন বোঝা যে কে জিতবে। বা, কারা সরকার গড়বে। তাই অনেকেই দাবি করতে পারে, তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে চলেছে। কেউ কেউ আবার বলবে, নিরঙ্কুশ হতে চলেছে ফলাফল।  আবার একই সময়ে এমন কয়েকটি সমীক্ষা বেরিয়েছে যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের পক্ষে বলা হয়েছে। এইচ ডি কুমারস্বামী বড় নেতা।"

প্রসঙ্গত, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের পর কর্ণাটকে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করে জেডিএস। সেবার ৩৭টি আসনে জয়লাভ করেছিল জেডিএস। কংগ্রেস জিতেছিল ৭৮টি আসনে। সেকথা মাথায় রেখেই দেবগৌড়াকে জিজ্ঞাসা করা হয়, ২০১৮ সালের মতোই কি এবারও কংগ্রেসের সঙ্গে হাত মেলাতে চলেছে তাঁর দল ? এ প্রসঙ্গে দেবগৌড়া স্পষ্ট জানিয়ে দেন, বিশাল ব্যবধানে নিজেদের ক্ষমতাবলেই তাঁদের দল জিতবে।

জোটের সরকারে নানা অসুবিধার কথাও তুলে ধরেন তিনি। বলেন, "দুটি জাতীয় দলের নিজস্ব ক্ষমতা রয়েছে। মানুষ তাদের সমর্থন করে। একটা আঞ্চলিক দলের পক্ষে সেটা কঠিন। ২০১৮ সালে গুলাম নবি আজাদ এবং অশোক গেহলৌত আমার কাছে এসেছিলেন। তাঁদের সঙ্গে কথাবার্তার পর আমি জোটে সম্মতি জানাই। কুমারস্বামীও বলেন তিনি সব কর্মসূচি রূপায়ণ করতে চান। যার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। সেই অর্থ তুলতে, যদি কোনও জোটের প্রয়োজন পড়ে, তাতে বাধা তৈরি হতে পারে। তাই আমাকে ১২৩টি আসন দিন। কুমারস্বামী এখন কোনও দলের সঙ্গে জোট করতে চান না। হ্যাঁ, আমি কখনোই রাহুল বা সনিয়া গান্ধীকে আক্রমণ করিনি। আমি প্রধানমন্ত্রীকেও আক্রমণ করিনি। উনি প্রায় গত ১০ বছর ধরে রয়েছেন।"

তবে, কর্ণাটকে বিধানসভার ফলাফলের প্রভাব পড়বে ২০২৪-এর লোকসভা নির্বাচনে, এমন কোনও যুক্তি তিনি মানতে নারাজ। তিনি বলেন, "এটা পরের বছরের সাধারণ নির্বাচনে কোনও ডিসাইডিং ফ্যাক্টর হবে বলে মনে করেন না তিনি। দেব গৌড়া বলেন, "২০২৪-এ লোকসভা ভোট রয়েছে। ভারত বিশাল একটা দেশ। আর কর্ণাটকে মেরেকেটে ২৮ জন সাংসদে থাকেন। তাই এটা কোনও কিছু ঠিক করার মতো ফ্যাক্টর হবে না।"

উল্লেখ্য, আগামী ১০ মে কর্ণাটকে বিধানসভা নির্বাচন। একদফায় হবে ভোট। ফলাফল বেরোবে ১৩ মে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
কেবল ঝাঁসির রানি লক্ষ্মীবাঈ নন, ভারতের স্বাধীনতা আন্দোলনে যুদ্ধক্ষেত্রে সক্রিয় ভূমিকা ছিল এই ২ নারীরও
Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget