এক্সপ্লোর

Karnataka Election 2023 Dates: কর্নাটকে বাজল নির্বাচনের ডঙ্কা, ১০ মে ভোট, ফল ১৩ মে

Karnataka Election:বুধবার ঘোষণা করা হল দক্ষিণের রাজ্যটির নির্বাচনী নির্ঘণ্ট।

নয়াদিল্লি: বেজে গেল কর্নাটকের বিধানসভা নির্বাচনের ডঙ্কা। বুধবার ঘোষণা করা হল দক্ষিণের রাজ্যটির নির্বাচনী নির্ঘণ্ট।

কবে ভোট:
গেজেট নোটিফিকেশন দেওয়া হবে ১৩ এপ্রিল। 
মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২০ এপ্রিল
মনোনয়ন স্ক্রুটিনি হবে ২১ এপ্রিল
মনোনয়ন পত্র তুলে নেওয়ার শেষ দিন ২৪ এপ্রিল

ভোট হবে ১০ মে। ভোটগণনা হবে ১৩ মে। ১৫ মের আগে নির্বাচন সংক্রান্ত সব কাজ শেষ  করতে হবে।

এদিন দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে কর্নাটকের নির্বাচন ঘোষণা করে জাতীয় নির্বাচন কমিশন। সারা রাজ্যে এক দফাতেই ভোট করা হবে বলে জানিয়েছেন মুখ্য নির্বাচনী আধিকারিক। 

সাংবাদিক সম্মেলনে কী বলা হয়েছে?
নতুন ভোটার, মহিলা ভোটার, বিশেষভাবে সক্ষম ভোটারদের দিকে মনোযোগ দেওয়া হবে।
বয়স্ক ভোটারদের জন্য বাড়িতে গিয়ে ভোট নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
এবার ৯ লক্ষেরও বেশি নাগরিক প্রথমবার ভোট দেবেন।
প্রায় ৫৩ হাজার পোলিং স্টেশন থাকছে রাজ্যে, তার মধ্যে ৫০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং থাকবে।
২৪০টি মডেল পোলিং স্টেশন থাকবে গোটা রাজ্যে
২২৪টি পোলিং স্টেশন সবচেয়ে কমবয়সী ভোটকর্মী দিয়ে চালানো হবে, যাবে কমবয়সীরা ভোটদানে উৎসাহিত হয়।
ব়্যাম্প, হুইলচেয়ার, শৌচাগার, বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা থাকবে প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে। 
cVigil app এবং PwD অ্যাপ ব্যবহার করা হবে। 

এখন কর্নাটকের মসনদে রয়েছে ভারতীয় জনতা পার্টি। এবার দ্বিতীয় দফাতেও কর্নাটকের বিধানসভা দখলে রাখার চেষ্টা চালাচ্ছে বিজেপি। এখন কর্নাটকে বিরোধী আসনে রয়েছে কংগ্রেসে।

বর্তমান সরকারে ১১৯ জন বিধায়ক রয়েছে বিজেপির। কংগ্রেসের রয়েছে ৭৫ জন, জেডিএস-এর রয়েছে ২৮ জন। কর্নাটকে বিজেপিকে দুর্নীতির ইস্যুতে আক্রমণ করছে কংগ্রেস ও জেডিএস। উল্টোদিকে নানা ইস্যুতে কংগ্রেসকে নিশানা করছে বিজেপি। ইতিমধ্যে নরেন্দ্র মোদি, অমিত শাহ কর্নাটকে প্রচারে গিয়েছেন। সেখানে সভামঞ্চ থেকে নিশানা করেছে কংগ্রেসকে। 

সংরক্ষণ তরজা:
নির্বাচনের আগে কর্নাটকে তরজা চলছে সংরক্ষণ নিয়ে। কর্নাটকে অনগ্রসর শ্রেণির জন্য বরাদ্দ সংরক্ষণে এতদিন অন্তর্ভু্ক্ত ছিলেন রাজ্যের মুসলিম নাগরিকরা। কিন্তু সম্প্রতি কর্নাটক সরকার মুসলিমদের জন্য বরাদ্দ সংরক্ষণ প্রত্যাহারের ঘোষণা করেন। রদবদলের পর ভোক্কালিগাদের জন্য বরাদ্দ সংরক্ষণ বাড়িয়ে ৫ থেকে ৬ শতাংশ করা হয়েছে। লিঙ্গায়তদের ক্ষেত্রেও ৫ থেকে সংরক্ষণের হার বেড়ে হয়েছে ৭ শতাংশ। 

আরও পড়ুন: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার পার! সক্রিয় রোগীর সংখ্যা গত ৫ মাসে সর্বোচ্চ

সেরা শিরোনাম

SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
SC On EC Gyanesh Kumar: নির্বাচন কমিশন ও জ্ঞানেশ কুমারকে এবার নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট
Durgapuja 2026: চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
চুঁচুড়ার আজাদ হিন্দ ক্লাবের পুজোর থিম 'সার্ধশতবর্ষে বন্দে মাতরম', উদ্বােধনে চমক
Shiva Sharma Case: 'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
'এটা খুন নয়, ও...', তরুণ রেস্তোরাঁ মালিকের রহস্যমৃত্যু, অবশেষে মুখ খুললেন অভিযুক্ত প্রেমিকা
Road Accident: পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮
পুজোর শুরুতেই ভয়াবহ পথ দুর্ঘটনা, সার দিয়ে দাঁড়ানো বাসে সজোরে ধাক্কা লরির, মৃত্যু ১ জনের, আহত ৮

ভিডিও

Durga Puja: ৭৮তম বর্ষে 'এন্টালি মাতৃভূমি' দুর্গাপূজা সমিতির পুজো, এবারের থিম 'বুদ্ধং শরণং গচ্ছামি'
Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget