এক্সপ্লোর

India Coronavirus Update : দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ২ হাজার পার! সক্রিয় রোগীর সংখ্যা গত ৫ মাসে সর্বোচ্চ

এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১১, ৯০৩ জন।গত পাঁচ মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ ।

নয়াদিল্লি : দেশজুড়ে ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনা! ফের নতুন করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ছড়াচ্ছে সংক্রমণ। সন্ধান পাওয়া গিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্টেরও । এরই মধ্যে আবার গত পাঁচ মাসের মধ্যে সবথেকে বাড়ল আক্রান্তের সংখ্যা।

বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী

  • বুধবার দেশে করোনা আক্রান্তের সংখ্যা পার করে গিয়েছে দু’হাজার ।
  • গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ২,১৫১।
  • এখনও পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১১, ৯০৩ জন।
  • গত পাঁচ মাসের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ ।

     XBB.1.16 ভ্যারিয়েন্ট
    প্রত্যেক বার যে ঢেউ গুলি আছড়ে পড়ে, তার পিছনে থাকে কোনও নতুন ভ্যারিয়েন্টের দাপট। এবার বিশেষজ্ঞরা মনে করছেন,  XBB.1.16 ভ্যারিয়েন্ট এবার করোনা গ্রাফে হঠাৎ বৃদ্ধির জন্য দায়ী। 

    WHO কী জানাচ্ছে

    এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মঙ্গলবার কোভিড-১৯ ভ্যাকসিনের বিষয়ে তাদের সুপারিশে পরিবর্তন করেছে। হু-র পরামর্শ , বেশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে তাদের শেষ বুস্টারের ১২ মাস পরে অতিরিক্ত ডোজ দেওয়া উচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা উচ্চ-ঝুঁকিপূর্ণ বলতে বেশি বয়স্কদের কথা বলেছে। সেই সঙ্গে যাঁদের কোমর্বিডিটি ফ্যাক্টর রয়েছে, তাদেরকেও ঝুঁকিপূর্ণ বলা হয়েছে। 

    কেন্দ্রের সতর্কতা
    সম্প্রতি কেন্দ্র রাজ্যগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে করোনা মোকাবিলায় হাসপাতালগুলিকে প্রস্তুত রাখার বিষয়টির দিকে নজর দিতে বলা হয়েছে। একটি উচ্চ-স্তরের বৈঠকে, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজ্যগুলিকে RT-PCR পরীক্ষা বাড়াতে বলেছে।  যেসব ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ আসছে, সেই নমুনার  জিনোম সিকোয়েন্সিং করতে বলা হয়েছে। সেই সঙ্গে করোনার নমুনাগুলির জিনোম সিকোয়েন্সিং বাড়ানোর কথা বলা হয়েছে। এই পরিস্থিতিতে কতটা তৈরি হাসপাতাল? ১০ ও ১২ এপ্রিল বাংলা সহ একাধিক রাজ্যে মকড্রিল করা হবে । নীতি আয়োগের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

    কলকাতায় ফের করোনা আক্রান্তের মৃত্যু

    সম্প্রতি , কলকাতায় ফের করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, করোনা পজিটিভ হওয়ার পরে, রোগীকে অন্যত্র স্থানান্তরের জন্য চাপ দেয় সল্টলেক আমরি কর্তৃপক্ষ। যদিও, সল্টলেক আমরি কর্তৃপক্ষের দাবি, আইসোলেশন বেড অপ্রতুল। সংক্রমণ যাতে না ছড়ায় সেজন্য রোগীকে বেলেঘাটা আইডি-তে স্থানান্তরের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল।  

    করোনার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ঢেউতে জেরবার হয়েছিল দেশ। এরপরও বিভিন্ন সময়ে বেড়েছে করোনা সংক্রমণ । কিন্তু তা বড়সড় ধাক্কা দিতে পারেনি। বিশেষজ্ঞরা মনে করছেন, এই কারণ, সমানতালে চলছে ভ্যাকসিনেশন ! এবারের এই পরিসংখ্যান বৃদ্ধি কি আশঙ্কাজনক জায়গায় পৌঁছবে নাকি খুব শিগগিরিই আসবে নিয়ন্ত্রণে, উত্তর খুঁজছে মানুষ । 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
বিদেশ যেতে হবে কেন ! SSKM - এ চোখের চিকিৎসা করান, অভিষেকের আবেদনে 'না' হাইকোর্টের
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Measles Outbreak : ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
ঝড়ের গতিয়ে ছড়াচ্ছে হাম, 'শয়ে শয়ে মৃত্যু', আক্রান্ত বহু শিশু, ত্রস্ত বাংলাদেশ
Covid 19 : অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের
অন্ধ্রপ্রদেশে রাজ্যে বাড়ছে কোভিড, পরপর আক্রান্ত, প্রাণ গেল ৪ জনের

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget